ইউপি নির্বাচনী এলাকাগুলোতে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন – দীপংকর তালুকদার – এমপি

মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ কে প্রভাবিত করার জন্য রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী তৎপরতা , প্রার্থীদের হুমকি, হত্যা ও অপহরণের চেষ্টা প্রতিহত করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে রাঙামাটি ২৯৯ আসনের সাংসদ সহ রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলন করছন । প্রত্যেকটি নির্বাচনকালীন […]

শিল্প উন্নয়নে তামাক কোম্পানিকে দেয়া পুরস্কার প্রত্যাহারের আহ্বান তামাক বিরোধী ২৯ সংগঠনের

তৌহিদ উদ দৌলা রেজা: তামাক ও তামাকজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯’ দেয়ার নিন্দা জানিয়েছে বাংলাদেশে কর্মরত তামাক বিরোধী ২৯টি সংগঠন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার যে ঘোষণা দিয়েছেন এটা তার সাথে সাংঘর্ষিক। একইসঙ্গে যেভাবে তড়িঘড়ি করে হঠকারি সিদ্ধান্তের মাধ্যমে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশকে পুরস্কারের জন্য মনোনীত করা […]

নাটোরে জেলা পুলিশের আয়োজনে দাবা প্রতিযোগিতা শুরু

রিয়াজ হোসেন লিটু, নাটোর : জেলা পুলিশের আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে রেটিং দাবালীগ শুরু হয়েছে। বিকেল তিনটায় পুলিশ লাইন্সে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী ও […]

নাটোরের গুরুদাসপুরে দুই শতাধিক বক পাখি অবমুক্ত

রিয়াজ হোসেন লিটু, নাটোর : নাটোরের গুরুদাসপুরে শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া প্রায় দুই শতাধিক বক পাখি অবমুক্ত করা হয়েছে। এসময় ২৭টি পাখি শিকার করা ফাঁদ ধ্বংস করা হয়। বৃহস্পতিবার ভোরে পরিবেশকর্মী নাজমুল হোসেনের নেতৃত্বে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা মাছপাড়া, হাজিরহাট, নয়াবাজার, কাছিকাটা, হাসমারি, দারিহাসমারিসহ প্রায় ১২টি বিলে অভিযান পরিচালনা করে। এসময় দুই শতাধিক বকপাখি […]

গৌরীপুর সংগীত নিকেতনের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

মো. হুমায়ুন কবির, গৌরীপুর : রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী ২০২১ উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলানায়তনে বৃহস্পতিবার ৪ নভেম্বর বিকালে গৌরীপুর সংগীত নিকেতন আয়োজিত সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার, সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনির সভাপতিত্বে বিশেষ […]

নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব -তথ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে এবং আমরা বিশ্বাস করি, নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব কারণ দেশের অর্ধেক জনসংখ্যা নারী। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির […]

অল ইন ওয়ান প্লাটফর্মের ভোক্তা অধিকার আইন ও উদ্যোক্তাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : ভোক্তা অধিকার আইন ও উদ্যোক্তাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে মিডিয়া সেন্টারে অল ইন ওয়ান প্লাটফর্ম-একের ভিতরে গ্রুপের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, অল ইন ওয়ান প্লাটফর্মের উপদেষ্টা কামরুন্নাহার লুনা, উপদেষ্টা আয়শা ইরা, এডমিন সুমাইয়া ইসলাম, উদ্যোক্তা […]

নদী ভাঙনে বিলীন ঘরবাড়ি, নৌকায় সন্তান জন্ম দিলেন সাতক্ষীরার উপকুলীয় এলাকার এক মা

রিজাউল করিম সাতক্ষীরা : ঘরবাড়ি হারিয়ে নৌকার উপর সাত সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন সাতক্ষীরার উপকুলীয় এলাকার ইয়াকুব আলী। খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা। ভাঙনের কবলে ঘরবাড়িও বিলীন হয়ে গেছে পরিবারটির। নিরুপায় হয়ে বসবাস করছেন মাছ ধরা নৌকার উপর। সেখানেই সন্তান জন্ম দিয়েছেন ইয়াকুবের স্ত্রী মিনারা খাতুন। শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও আশাশুনি উপজেলার […]

এসডিজি এজেন্ডা পূরণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি এজেন্ডা পূরণ করতে হলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। গত রোববার সকালে সচিবালয়ে আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পথরেখা নিয়ে আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, স্থানীয় উন্নয়ন এজেন্ডাগুলোর সঠিক বাস্তবায়ন হলেই আন্তর্জাতিক এই […]

বগুড়া ও কুষ্টিয়ায় ২৬৩৫ পিচ ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধি : বগুড়া ও কুষ্টিয়ায় ২৬৩৫ পিচ ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব-১২। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং […]