একাত্তর টিভির ভুয়া সাংবাদিক আটক

পাবনা প্রতিনিধি : পাবনার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের মাদারতলা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভি’র কার্ডধারী ভুয়া সাংবাদিক আপন ইসলাম মুন্নাকে পুলিশ আটক করেছে। সে থানার রূপপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ইউনিয়নের বরুলিয়া গ্রামের জনৈক আব্দুল হালিমের বাড়িতে গিয়ে একাত্তর টিভির সাংবাদিক পরিচয় দিয়ে মোটা অংকের […]

ঈশ্বরদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রাসেল (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল রুপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের গ্রীণসিটিতে অবস্থিত সিকদার ট্রেড সেন্টার (এসটিসি) এর সাবেক সেলস ইনচার্জ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল মর্গে পাঠিয়েছে। মৃত রাসেলের বাড়ি ফরিদপুরের […]

মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা, ব্যাপক উপস্থিতি

পাবনা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল পর্যন্ত টেবুনিয়া ওয়াছিম পাঠশালা মাঠে সভা অনুষ্ঠিত হয়। সভাকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠে। সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন […]

প্রধান শিক্ষকের থাপ্পরে কানের পর্দা ফাটলো শিক্ষার্থীর!

নিজস্ব প্রতিনিধি : ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফেটেছে এক স্কুল ছাত্রের। মোবাইল ফোন নিয়ে শ্রেণি কক্ষে প্রবেশ করার অজুহাতে ওই শিক্ষক একাধিকবার চপেটাঘাট করেন। ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা উচ্চ বিদ্যালয়ে। এ ঘটনায় বিচার চেয়ে ভূক্তভোগী ছাত্রের পিতা বুধবার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। […]

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৪ নভেম্বর মাঠে মুখোমুখি ‘রব-রুহুল’ ও ‘নয়ন-আলী’ দুই প্যানেল

নিউইয়র্ক (ইউএনএ): মনোনয়নপত্র পুরণ নিয়ে একটি প্যানেলের দু’জন সদস্য প্রার্থীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিলের পর সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতি, মামলা, মহামারী করোনা প্রভৃতি কাররে বন্ধ থাকা/স্থগিত হওয়া বাংলাদেশ সোসাইটি ইনক’র বহুল নির্বাচন প্রায় দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ নভেম্বর রোববার এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ‘রব-রুহুল’ ও ‘নয়ন-আলী’ দুই প্যানেল […]

জ্যামাইকায় ‘রব-রুহুল’ প্যানেলের পরিচিতি সভায় প্রবাসীদের ঢল জ্যামাইকায় ‘কমিউনিটি সেন্টার’ প্রতিষ্ঠার দাবী

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘রব-রুহুল’ প্যানেলের পরিচিতি সভায় জ্যামাইকাবাসী ‘রব-রুহুল’ প্যানেল-কে একটি যোগ্য প্যানেল হিসেবে উল্লেখ করে বিজয় লাভের জন্য তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অপরদিকে প্যানেলটি থেকে সভাপতি পদপ্রার্থী আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুহুল আমীন সিদ্দিকী নির্বাচিত হলে যেকোন মূল্যে প্রবাসীদের কল্যাণে পাশে থাকা এবং মূলধারার সাথে কমিউনিটির সেতু […]

কাপ্তাই বানৌজা শহীদ মোয়াজ্জমকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করলেন মহামান্য রাষ্ট্রপতি

মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : নৌবাহিনীর প্রশিক্ষণ, দেশ গঠন ও পার্বত্য এলাকায় মানবিক সহায়তায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কাপ্তাইয়ে অবস্থিত বানৌজা শহীদ মোয়াজ্জম’কে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করলেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১টায় মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে কাপ্তাইয়ে অবস্থিত বানৌজা শহীদ […]

সজিব হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

মাহফুজ আলম,কাপ্তাই থেকে : সাবেক ইউপি সদস্য ও কাপ্তাই ইউনিয়ন পরিষদ দ্বিতীয় ধাপে নির্বাচনের মেম্বার পদ প্রার্থী সজিবুর রহমানের হত্যার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক বিচারের দাবিতে নতুন বাজার সংলগ্ন কাপ্তাই – চট্টগ্রাম প্রধান সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেছে কাপ্তাই আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ নিহত সজিবের স্বজনরা। বুধবার (৩ নভেম্বর ) বিকাল সাড়ে ৩টায় […]

সাংবাদিকের বাড়িতে ককটেল পেতে রেখে গেছে দুর্বৃত্তরা

পাবনা প্রতিনিধি : দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এর পাবনাস্থ ষ্টাফ রিপোটার, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার এর গ্রামের বাড়িতে বুধবার (৩ নভেম্বর) রাতে ককটেল পেতে রাখে দুবৃর্ত্তরা। পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে প্রতিবেশীরা দেখে জানানোর পর গেট খুলে বাড়ির সদস্যরা লাল স্কচটেপ দিয়ে […]

ই-কমার্সে প্রতিবন্ধী নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে কর্মশালা

সাইফুর রহমান: এটুআই এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে ই-কমার্সে প্রতিবন্ধী নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করার জন্য একটি ভার্চুয়াল আলোচনা সভা এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মশালার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তরা বলেন, বাংলাদেশে অসংখ্য প্রতিবন্ধী নারী উদ্যোক্তা তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে ব্যবসা উদ্যোগের সাথে সম্পৃক্ত। তাদের উদ্যোক্তা কবার যাত্রা কোনো ভাবেই মসৃণ ছিলো না। তাদের চলার […]