নাটোরে জেল হত্যা দিবস পালন

রিয়াজ হোসেন লিটু, নাটোর: জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনে নাটোরে জেল হত্যা দিবস পালন করেছে নাটোর জেলা আওয়ামী লীগ। বুধবার সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল […]

গাংনীতে নির্বাচনী কর্মী সভায় আগ্নেয়াস্ত্র প্রদর্শন।। এলাকাবসীর মাঝে আতঙ্ক

তৌহিদ উদ দৌলা রেজা: গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেকের সহযাত্রীর প্রদর্শন করা শর্টগানে আতঙ্কিত এলাকাবাসী। বুধবার বিকেল ৫ টায় কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলজার হোসেন এর নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা […]

নিউইয়র্কের পরবর্তী মেয়র এরিক আদমস সিটি কাউন্সিলে জয়ী বাংলাদেশী শাহানা, কাউন্টি জাজ পদে সোমা

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির নির্বচনে এরিক আদমস (৬১) বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি মেয়র বিল ডি ব্লাজিও স্থলাভিক্ত হচ্ছেন। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি হবেন দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র। তিনি ব্রুকলীন বরোর নির্বাচিত প্রেসিডেন্টর দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে সিটি কাউন্সিলে শাহানা হানিফ এই প্রথম একজন বাংলাদেশী-আমেরিকান ও প্রথম মুসলমান নারী হিসেবে জয়ী হয়ে ইতিহাস গড়লেন। অপরদিকে কুইন্স […]

শেখ হাসিনাকে অভ্যর্থনা দেবে ফরাসি সিনেট

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেবে ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। আগামী ১০ নভেম্বর ফ্রান্সের সিনেটে অধিবেশন চলার সময় এ অভ্যর্থনা দেওয়া হবে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মাননা পাঠ করবেন সিনেটের পূর্ণাঙ্গ সেশনের সভাপতি। এরপর সিনেটররা দাঁড়িয়ে হাততালির মাধ্যমে শেখ হাসিনাকে সম্মান জানাবেন। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী ৯ নভেম্বর লন্ডন থেকে প্যারিস […]

‘বঙ্গবন্ধু মাথাপিছু আয় সাড়ে তিন বছরেই ২৭৮ ডলারে নিয়ে যান’

বিডি২৪ভিউজ ডেস্ক : যখন দেশ স্বাধীন হয় তখন বাংলাদেশের মাথাপিছু আয় পাকিস্তানের প্রায় অর্ধেক ছিল। ধ্বংসস্তূপের ওপর যাত্রা শুরু করা দেশটি বঙ্গবন্ধুর নেতৃত্বে মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই ঘুরে দাঁড়ায়। মাথাপিছু আয় পাকিস্তানকে ছাড়িয়ে যায়। ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৯৩ ডলার, সেটি ১৯৭৫ সালে হয় ২৭৮ ডলার। মঙ্গলবার এক ওয়েবিনারে ‘মাথাপিছু আয়ে বঙ্গবন্ধু […]

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারীর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রধান ভুক্তভোগী হিসেবে নারীরা এই ঝুঁকি মোকাবিলায় বর্ধিত অংশীদারিত্বের দাবিদার এবং তাদের ক্ষমতায়নের জন্য বিশেষ করে স্থিতিস্থাপকতা উন্নয়নে আরও সাহসী পদক্ষেপের প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট তাদের দুর্বলতা মোকাবিলায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মহিলাদের জন্য অবস্থান তৈরি করা গুরুত্বপূর্ণ।’ মঙ্গলবার যুক্তরাজ্যের স্কটল্যান্ডে কপ-২৬-এর সাইডলাইনে নারী […]

দেশে বিনিয়োগ করুন, সমস্যা থাকলে দূর করা হবে: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।‌ দেশে প্রবাসী বিনিয়োগ করার ক্ষেত্রে সমস্যা থাকলে তা চিহ্নিত করে দূর করা হবে বলেও আশ্বাস দিয়েছেন। সোমবার (১ নভেম্বর) দিনগত রাতে গ্লাসগোতে স্কটল্যান্ড প্রবাসীদের দেওয়া নাগরিক সংবর্ধনায় (ভার্চ্যুয়াল) এ আহ্বান জানান তিনি। এসময় দেশে বিনিয়োগ করতে কী ধরনের সমস্যায় পড়তে হয় প্রবাসীদের কাছে তা […]

কম দামে পণ্য পেতে পুলিশের জন্য বিপণিবিতান

বিডি২৪ভিউজ ডেস্ক : পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, সদস্যদের কল্যাণে এই অত্যাধুনিক বিপণিবিতান চালু হয়েছে। পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে পলমার্টের উদ্বোধন করেন। পরে তিনি এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক, উপমহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। […]

অক্টোবরে পণ্য রফতানির রেকর্ড

বিডি২৪ভিউজ ডেস্ক : মহামারির মধ্যেও পণ্য রফতানিতে রেকর্ড অব্যাহত রেখেছে বাংলাদেশ। সেপ্টেম্বরের রেকর্ড ভেঙে অক্টোবর মাসে সর্বোচ্চ পণ্য রফতানির নতুন রেকর্ড হয়েছে। অক্টোবরে ৪৭২ কোটি ডলার বা ৪০ হাজার ৫১৫ কোটি টাকার পণ্য রফতানি করেছেন দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। অতীতে আর কোনো মাসেই এ পরিমাণ পণ্য রফতানি হয়নি। এর আগে সেপ্টেম্বর মাসে ৪১৭ […]

ভাসানচরের রোহিঙ্গাদের অবস্থা দেখে জাতিসংঘ প্রতিনিধি দল সন্তুষ্ট

বিডি২৪ভিউজ ডেস্ক : নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের শিবির ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি)। সোমবার সন্ধ্যায় ভাসানচরে আরআরআরসি কার্যালয়ে আলোচনা সভায় তারা এই সন্তোষ প্রকাশ করেন। এর আগে সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে নৌবাহিনীর জাহাজে করে তারা ভাসানচরে যান। পরে রোহিঙ্গাদের জীবনযাপন চিত্র তারা ঘুরে দেখেনে। প্রতিনিধি দলে জাতিসংঘের […]