রেডিয়েশন প্রয়োগে ঘরেই সংরক্ষণ করা যাবে পেঁয়াজ

বিডি২৪ভিউজ ডেস্ক : পেঁয়াজ সংরক্ষণে গবেষণায় সাফল্য পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে, গামা রশ্মি (রেডিয়েশন) প্রয়োগের মাধ্যমে কৃষকের ঘরে দীর্ঘমেয়াদে পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব। এই মাধ্যমে পেঁয়াজের ওজন হ্রাস, পচন, স্পাউটিং কমিয়ে আনা সম্ভব। এই পদ্ধতিটি পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের বিজ্ঞানীরাও পদ্ধতিটি প্রয়োগে সফলতা পেয়েছেন। কয়েক […]

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার সুপারিশ

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের বয়স সাধারণভাবে ৩৫ ও কোটার ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সম্প্রতি এ সুপারিশ করে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন কোটার ক্ষেত্রে এ বয়স ৩২ বছর। চিঠিতে শিক্ষামন্ত্রী বলেন, চাকরিতে আবেদনের […]

সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে ১২১ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

পাবনায় ১০০ মেগাওয়াট গ্রিড-সংযুক্ত সৌর ফটোভোলটাইক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের সঙ্গে ১২১.৫৫ মিলিয়ন ডলার অর্থায়নের একটি প্যাকেজ স্বাক্ষর করেছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি অর্থায়নে নির্মিতব্য বিদ্যুৎ কেন্দ্রটি দেশের প্রথম বেসরকারি খাতের ইউটিলিটি-স্কেল সৌর সুবিধা। অর্থায়ন প্যাকেজটিতে এডিবি থেকে ৪৬.৭৫ মিলিয়ন ডলার, ফান্ডের ২৮.০৫ […]

অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, অন্যদের কারণে অনেক দেশকে অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। কিন্তু ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্রমাগত অগ্রগতি সামগ্রিক উন্নয়নের পথে সহায়ক হবার পাশাপাশি হুমকি হয়েও উঠতে পারে বলে শঙ্কা তার। প্রযুক্তির সক্ষমতা উন্নত দেশগুলোতে সীমিত না রেখে গোটা বিশ্বে ছড়িয়ে দেয়ার […]

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের রেল উন্নয়নে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে এ কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। মঙ্গলবার রেলভবনে মন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহযোগিতা প্রদানের আগ্রহ ব্যক্ত করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত। মহান মুক্তিযুদ্ধে মস্কোর […]

শ্রমিক দিবস উপলক্ষে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তৃষ্ণার্ত মানুষদের আখের রস বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে চলমান তীব্র তাপদাহে ক্লান্ত মানুষের মাঝে বিনামূল্যে আখের রস বিতরণ করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ( কেইউজে) রেজি নং চট্ট – ২৮০৮। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর  ১টা পর্যন্ত জেলা শহরের আদালত সড়কস্থ সংগঠনির অফিসের সামনে আখের রস বিতরণের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর […]

বাংলাদেশের উন্নয়ন নিয়ে প্রশংসায় পাকিস্তানের প্রধানমন্ত্রী

হীরেন পণ্ডিত : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন তাদের লজ্জা হয়। সম্প্রতি ডনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগের দিন করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে বাংলাদেশ নিয়ে এমন কথা বলেন শাহবাজ […]

তারপর/ কাজী আতীক

তারপর/ কাজী আতীক। গল্পের কি শেষ আছে! আপাত শেষটায়ও রেশটা থেকে যায় উন্মুখ শ্রুতি- প্রতীক্ষায় অধীর হয় তারপর? কি হলো জানতে চায়, আমাদের জীবন এবং যাপন সময়ে প্রতিনিয়ত কিংবা বলা যায় প্রতি মুহূর্ত তারপর এর আবহ চলমান, তাই হয়তো এভাবেও ভাবা যায় জীবন মানে অতীত এবং ভবিষ্যৎ কেনো না বর্তমান কেবল মুহূর্ত সময়। শেষ নিঃশ্বাস […]

রক্তদাতারা মানবিক গুণের অধিকারী’- কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ‘রক্তদান মুমূর্ষুদের জীবন বাঁচাতে শ্রেষ্ঠ কাজ। একজন মানুষের মধ্যে মানবিক গুণ জাগ্রত হলেই রক্তদানের মতো এমন মহৎ কাজ করতে পারেন। আর রক্তদাতারা মানবিক গুণের অধিকারী।’ আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা […]

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : আজ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ, এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য জ্যেতিরিন্দ্র বোধি প্রিয় লারমা (সন্তু লারমা) ও সুদত্ত চাকমা উপস্থিত ছিলেন । মাননীয় আহ্বায়কের বিশেষ আমন্ত্রণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, […]