যুদ্ধকে ‘না’ বলুন যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না
বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্ববাসীকে সব ধরনের আক্রমণ ও নৃশংসতার বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধকে ‘না’ বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রের এসক্যাপ হলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘টেকসই উন্নয়নের পূর্বশর্ত স্থায়ী শান্তি […]