সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত থেকে ২৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২০ কেজি রুপার গহনা জব্দ

রিজাউল করিম সাতক্ষীরা : সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি রুপার গহনা জব্দ করেছে বিজিবি। জব্দকৃত রুপার গহনার মূল্য ২৪ লাখ ৬০ হাজার টাকা। মঙ্গলবার রাতে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে উক্ত রুপা গহনা গুলো জব্দ করা হয়। তবে, এ সময় বিজিবি কোন চোচালানীকে আটক করতে সক্ষম হয়নি। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ […]

বিয়ানীবাজার সমিতির সংবাদ সম্মেলনে বর্তমান ও সাবেক ৭ কর্মকর্তা কারো কথায় বিভ্রান্ত না হয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখার আহ্বান

নিউইয়র্ক (ইউএনএ): প্রবাসের অন্যতম পুরাতন ও বৃহৎ সামাজিক সংগঠন বিয়ানীবাসীবাজার সমিতি। ঐতিহ্যবাসী সিলেটের প্রবাসী বিয়ানীবাজারবাসীদের প্রাণের এই সংগঠনের পুরো নাম ‘বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’। এই সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১০ অক্টোবর রোবববার। নির্বাচনে দুটি প্যানেল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। জমে উঠেছে নির্বাচন। একদিকে এই নির্বাচন ঘিরে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবারবাসীদের মধ্যে যেমন […]

বিয়ানীবাজার সমিতির নির্বাচন-২০২১ ‘সচেতন বিয়ানীবাজারবাসী’র সংবাদ সম্মেলন প্রসঙ্গে সিইসি’র ব্যাখ্যা

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি নির্বাচন ঘিরে ‘সচেতন বিয়ানীবাজারবাসী’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন প্রসঙ্গে সমিতির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক গত ২৬ সেপ্টেম্বর রোববার এক বিবৃতিতে ব্যাখা প্রদান করেছেন। খবর ইউএনএ’র। বিবৃতিতে তিনি বলেন- অত্যন্ত দু:খের সাথে বলতে হচ্ছে কিছু সংখ্যক বক্তি বিয়ানীবাজার সমিতির আসন্ন সাধারণ নির্বাচনকে ষড়যন্ত্রের মাধ্যমে […]

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের নায়েব সভাপতি, মিন্টু সম্পাদক নির্বাচিত

পাবনা প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৮ বছর পর বুধবার (২৯ সেপ্টেম্বর) শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হলো পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু নির্বাচিত হয়েছেন। ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট গেস্ট হাউজে […]

১৫ হাজার কর্মী নেবে রেলওয়ে

বিডি২৪ভিউজ ডেস্ক : রেলে জনবল সংকট সমাধান করতে ধাপে ধাপে শূন্যপদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি জানান, রেল জনবল সঙ্কটে ভূগছে, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে রেলে ধাপে ধাপে ১৫ হাজার বিভিন্ন ক্যাটাগরির কর্মী নিয়োগ দেবো। যা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রথম ধাপে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন […]

বিসিকের ওএসএসে পরিবেশ অধিদপ্তরের ২৪ সেবা

বিডি২৪ভিউজ ডেস্ক : পরিবেশ অধিদপ্তরের ২৪টি সেবা এখন মিলবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) ওয়ানস্টপ সার্ভিসে (ওএসএস)। এ লক্ষ্যে বিসিক ও পরিবেশ অধিদপ্তরের মধ্যে গতকাল সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। বিসিক সম্মেলন কক্ষে এমওইউ স্বাক্ষর করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিসিক […]

সময়ের আগেই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

বিডি২৪ভিউজ ডেস্ক : নির্মাণযজ্ঞ শুরুর দেড় বছর পার হতে না-হতেই দৃশ্যমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। সরকার বলছে, করোনার মধ্যেও কাজ অব্যাহত থাকায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও এগিয়ে রয়েছে দেশের প্রধান বিমানবন্দরের এই অত্যাধুনিক টার্মিনালের নির্মাণকাজ। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বলছে, সবকিছু এই গতিতে চললে নির্মাণকাজ শেষের লক্ষ্য ২০২৩-এর জুনের অনেক আগেই চালু করা যাবে […]

প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ডিগ্রি দেবে ঢাবি

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বলে মনে করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, মানবতাবাদী, কল্যাণকর এবং উন্নয়নমূলক কাজ যারা করেন সে মানুষদের স্বীকৃতি দেওয়াও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে পড়ে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। এ […]

বিশ্ব রাজনীতির গতি পরিবর্তনকারী ৪ পরিবারের একটি বঙ্গবন্ধু পরিবার

বিডি২৪ভিউজ ডেস্ক : সারাবিশ্বে যে চারটি পরিবার রাজনীতির গতিপ্রকৃতি পরিবর্তন করেছে, সভ্যতার বিকাশে এবং মানবতার কল্যাণে যারা কাজ করেছে; এমন চারটি পরিবারের মধ্যে বঙ্গবন্ধু পরিবার একটি। বাকি পরিবারগুলো হলো ব্রিটিশ রাজপরিবার, আমেরিকার কেনেডি পরিবার এবং ভারতের নেহেরু পরিবার। এই চার পরিবার বিশ্বের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুধু বঙ্গবন্ধু নয়, তার উত্তরসূরিরাও অনন্য সাধারণ ভূমিকা রেখে […]

শেখ হাসিনার জন্মদিনে মোদির উষ্ণ শুভেচ্ছা

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বঙ্গবন্ধুকন্যার সুস্বাস্থ্য কামনা করেছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশে ভারতের হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছে। হাইকমিশন ফেসবুকে জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার সুস্বাস্থ্য ও বাংলাদেশের মানুষের সেবায় সাফল্য কামনা […]