২৪০০ প্রবাসী পাচ্ছেন কোয়ারেন্টাইন খরচ

বিডি২৪ভিউজ ডেস্ক : ২৪০০ প্রবাসীকে করোনাকালীন কোয়ারেন্টাইন খরচ বাবদ আর্থিক সহযোগিতা প্রদান শুরু হয়েছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহম্মদ খান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। প্রত্যেক প্রবাসীকে ২৫ হাজার করে ৫ কোটি টাকা প্রদান করা হবে বলে […]

জাপানি বিনিয়োগের নতুন গন্তব্য বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : জাপানের বিভিন্ন কোম্পানি এশিয়ার মধ্যে বাংলাদেশকে তাদের বিনিয়োগের নতুন গন্তব্য হিসেবে মনে করছে। গত সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক ওয়েবিনারে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এমন মন্তব্য করেন। বাংলাদেশ-জাপান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক উন্নতিতে ব্যাংকিং সহায়তা বিষয়ে যৌথভাবে এ আলোচনার আয়োজন করে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)। মঙ্গলবার […]

বদলে যাচ্ছে মোংলা বন্দর, গতি ফিরছে বাণিজ্যে

বিডি২৪ভিউজ ডেস্ক : শ্রমিক অসন্তোষ, দুদিন পর পর ধর্মঘট, দিনের পর দিন জাহাজশূন্য পশুর চ্যানেল, কর্মহীন শ্রমিকের আত্মহত্যা—এসব ভয়ংকর ঘটনা এখন অতীত। বর্তমানে সেই পশুর চ্যানেলে সারি সারি জাহাজ। সেখানে কাজ করছে অসংখ্য শ্রমিক। দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় সর্বোচ্চ জাহাজ আগমনও রেকর্ড গড়েছে। সংকট কাটিয়ে মৃতপ্রায় মোংলা বন্দরে আমদানি-রফতানি বাণিজ্যে গতি ফিরেছে। বন্দরের সুবিধাদি বৃদ্ধির […]

রাজধানীর সব সড়কে সিসিটিভি ক্যামেরা

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে সব সড়ক সিসিটিভির আওতায় এনেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৩১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৭১৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এগুলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অপরাধপ্রবণ, দুর্ঘটনা ও ট্রাফিক সিগন্যাল না মানাপ্রবণ এলাকায় বসানো হয়েছে বলে জানা গেছে। ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে […]

ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

বিডি২৪ভিউজ ডেস্ক : ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের আরও বেশি পরিমাণে প্রণোদনার ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। এ লক্ষ্যে ব্যাংকার ও উদ্যোক্তাদের মধ্যে দূরত্ব কমাতে সহায়তা করবে এসএমই ফাউন্ডেশন। মঙ্গলবার রাজশাহীতে নারী উদ্যোক্তাণ্ডব্যাংকার ম্যাচমেকিং সভায় এ কথা বলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও মাঝারি […]

বিশাল র‌্যালি নিয়ে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিলে দোলন বিশ্বাস

বিশাল র‌্যালি নিয়ে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিলেন দোলন বিশ্বাস। বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মীরা এসে উপস্থিত হন। ঐদিন দুপুর ১ টায় ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসেরর নেতৃত্বে বিশাল নিয়ে র‌্যালি নিয়ে ঈশ্বরদী […]

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের দুদিনব্যাপী কর্মসূচি পালিত

পাবনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে দুইদিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকালে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে দোয়া মাহফিল ও সন্ধ্যায় কেক কেটে জন্মদিন উদযাপন করে পামেক ছাত্রলীগের নেতাকর্মীরা।এবং ২৯ সেপ্টেম্বর স্থানীয় এক মাদ্রাসায় এতিম শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর […]

ষড়যন্ত্রকারীরা পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় : আব্দুর রহমান

পাবনা প্রতিনিধি : ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। তারা পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। নির্বাচন ছাড়া অন্য কোনো পথে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী উাপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আব্দুর রহমান বলেন, বিএনপি […]

‘মুজিব আমার পিতা’ এনিমেটেড মুভির শুভমুক্তি

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ অবলম্বনে ‘মুজিব আমার পিতা’ এনিমেটেড চলচ্চিত্র আজ মুক্তি পেলো। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রদর্শনী উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রযোজিত এবং সোহেল রানা পরিচালিত এনিমেটেড […]

টানা ৩৪ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে চাঞ্চল্যকর নৃশংসভাবে খুনের রহস্য উদঘাটন করল -পিবিআই ময়মনসিংহ

নিজস্ব প্রতিনিধি : টানা ৩৪ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে চাঞ্চল্যকর ক্লুলেস অজ্ঞাতনামা পুরুষ (৭৩) কে নৃশংসভাবে খুনের রহস্য উদঘাটন করল পিবিআই, ময়মনসিংহ। গত ২৩/০৯/২০২১ খ্রিঃ ভোর ০৫.৩০ ঘটিকার সময় নান্দাইল থানার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের বাহাদুরপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে অনুমান ৩০০ ফুট দূরে অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান ৭৩ বছর এর গলাকাটা […]