আমার স্রষ্টা, জ্যাকলিন কাব্য

আমার স্রষ্টা ~~~~~ জ্যাকলিন কাব্য ~~~~~~ আমি ভগবান কে দেখেছি, রাস্তায় পড়ে ছিল একটি শিশু তার অভুক্ত কাতর আওয়াজে আমি সত্যিই ভগবান দেখেছি। আমি খোদাকে দেখেছি, শক্ত ইটে মাথা রেখে শীতে কাঁপতে থাকা বুড়িটার ঘুমে আমি সত্যি খোদাকে দেখেছি। আমি ঈশ্বর দেখেছি, ক্ষুধায় ছটফট করা শিশুকে মায়ের দেয়া মিথ্যা আশ্বাসে আমি সত্যি ঈশ্বর দেখেছি। আমি […]

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে বৃক্ষরোপন করল হাজী জসীম উদ্দিন কলেজ

রফিকুল ইসলাম সুইট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসুচী পালন করল হাজী জসীম উদ্দিন কলেজ। মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসুচী পালন শেষে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। এ সব কর্মসুচীতে অংশ গ্রহন করেন কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ কেএম নায়েব আলী, সহকারী অধ্যাপক আব্দুল মোমেন, আব্দুল মজিদ, […]

পাবনা জেলা আওয়ামী লীগের শেখ হাসিনার জন্মবার্ষিকী উৎযাপন

রফিকুল ইসলাম সুইট : ব্যাপক আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উৎযাপন করল পাবনা জেলা আওয়ামী লীগ। জন্মবার্ষিকীতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপাস্থতি ছিল স্মরণকালের সেরা। প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে নিয়ে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, বেলুন উড়ানো, বৃক্ষরোপন, আলোচনা সভা সহ নানা […]

বৈকারী সীমান্ত থেকে উদ্ধার হওয়া ১৫টি ময়ূর বন বিভাগের কাছে হন্তান্তর

রিজাউল করিম সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের জামতলা এলাকা থেকে উদ্ধার হওয়া ১৫টি ময়ূর বন বিভাগের কাছে হন্তান্তর করেছে পুলিশ। এ সময় দুই পাচারকারীকে আটক করে পুলিশ। আদালতের নির্দেশে সোমবার বিকেলে উদ্ধার করা ময়ূরগুলো বনবিভাগের কাছে হন্তান্তর করা হয়। খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী জানান, […]

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ছাত্রলীগ নেতা আকাশের বর্ণাঢ্য র‌্যালী

পাবনা সংবাদদাতা : বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগামী জেলা ছাত্রলীগের সভাপতি মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান আকাশের বর্ণাঢ্য র‌্যালী ও বিশাল শো ডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের লাইব্রেরী বাজার থেকে ছাত্রলীগ নেতা আকাশের নেতৃতে প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী রঙিন […]

মেসার্স ডোমার ফিলিং স্টেশন ও ম্যাক্স ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা করে জরিমানা

সত্যেনন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : ঘটনাটি নীলফামারীর ডোমার উপজেলার ম্যাক্স ফিলিং স্টেশন, ডোমার ফিলিং স্টেশনের। গ্রাহককে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমানে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম উপজেলার মেসার্স ডোমার ফিলিং স্টেশন ও ম্যাক্স ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা […]

সকল প্রতিষ্ঠানের তথ্য ওয়েব পোর্টালে প্রকাশ করতে হবে -জেলা প্রশাসক

রফিকুল ইসলাম সুইট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকীর অভিনন্দন জানিয়ে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেছেন, দেশ পরিচালনায় স্বচ্ছতা ও জবাব দিহিতা বাস্তবায়নে তথ্য অধিকার আইন করেছে সরকার। তথ্য পাওয়ার অধিকার নাগরিক অধিকার এই অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় এবং দুনীর্তি দমনে তথ্য অধিকার আইন অত্যন্ত গুরুত্বপুর্ণ […]

অষ্টম বর্ষে টাইম টেলিভিশন

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের জনপ্রিয় টাইম টেলিভিশন সপ্তম বছর পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ করেছে। ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া টাইম টেলিভিশন যুক্তরাষ্ট্রের প্রথম বাংলা ভাষার ২৪ ঘন্টার টিভি চ্যানেল। সম্প্রচারে এসেই যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও প্রবাসে বাংলাদেশী কমিউনিটির সংবাদ প্রচারে নতুনধারা আর অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে টাইম টেলিভিশন। অদ্যাবধি চ্যানেলটি বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে দেশীয় সংস্কৃতি, আপসহীন […]

৮ বছর পর ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

পাবনা প্রতিনিধি : আট বছর পর ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের দু’টি গ্রুপের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। দুই গ্রুপ থেকেই সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। দুই পক্ষের মুখোমুখি অবস্থান আতংক ছড়িয়েছে জনমনে। দলের আভ্যন্তরীণ দ্ব›দ্ব এবার প্রকাশ্যে আসায় উৎকন্ঠায় থাকা তৃণমুলের নেতাকর্মীদের […]

নানা আয়োজনে নাটেরে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন

রিয়াজ হোসেন (লিটু), নাটোর থেকে : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নাটোরে কোরান খতম, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে কেক কাটা এবং দেশ-দেশের মানুষের সেবা নিশ্চিতে দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নাটোরে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। জেলা ও উপজেলা আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার […]