টিকা প্রদানে ২ কোটির মাইলফলক অর্জন

বিডি২৪ভিউজ ডেস্ক : শেষ হলো দেশব্যাপী করোনা প্রতিরোধে টিকা ক্যাম্পেন। ৬ দিনব্যাপী ক্যাম্পেনে ৩২ লাখ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্য থাকলেও টিকা পেয়েছেন এর চাইতে অনেক বেশি মানুষ। কেন্দ্রগুলোতে টিকাপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় একমাত্র ভোটের লাইন ছাড়া কেউ আগে দেখেনি। ক্যাম্পেনের শেষদিনও টিকা নিতে আসা মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে স্বেচ্ছাসেবী এবং আইনশৃঙ্খলা […]

নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি চলতি অর্থবছরেই

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি অর্থবছরেই নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রয়োজনীয় অর্থ বরাদ্দও রয়েছে এমপিওভুক্তির জন্য। অনলাইনে আবেদন নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘নীতিমালা হয়ে গেছে। আমি আশা করেছিলাম আগেই পারবো। কিন্তু চিন্তা যতদ্রুত এগিয়ে যায়, বাস্তবায়ন তত দ্রুত করা যায় না। আমরা শিগগিরই […]

বাংলাদেশকে আরো ১০ লাখ টিকা উপহার দিচ্ছে চীন

বিডি২৪ভিউজ ডেস্ক : চীনে থেকে আরো ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসছে। এ টিকাগুলো উপহার হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে চীন। আজ বৃহস্পতিবার ঢাকায় চীন দূতাবাস এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগেও বাংলাদেশকে উপহার হিসেবে টিকা পাঠায় চীন। চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সিনোফার্মের আরো ১০ লাখ টিকা বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে। চীনা […]

এবার অ্যামাজন সরাসরি ভ্যাট দিল বাংলাদেশে

বিডি২৪ভিউজ ডেস্ক : ফেইসবুক ও গুগলের পর এবার বাংলাদেশে সরাসরি মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করল যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজন। ঢাকা দক্ষিণ কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমীলা সরকার জানান, বৃহস্পতিবার কোম্পানিটির এজেন্ট প্রাইসওয়াটারহাউজকুপারস (পিডব্লিউসি) সোনালী ব্যাংকের মাধ্যমে জুন ও জুলাই মাসের ভ্যাট হিসেবে ৫২ লাখ ৯৭ হাজার ৭৭৯ টাকা জমা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি […]

ডিজিটাল ভূমিসেবার আওতায় আসছে এনআইডি-বিহীন নাগরিকরা

বিডি২৪ভিউজ ডেস্ক : সঠিকভাবে ডিজিটাল ভূমিসেবা প্রদানের জন্য প্রকৃত ভূমিসেবা গ্রহীতার আবেদনের সত্যতা অনলাইনে যাচাই করার ব্যবস্থা এবং জাতীয় পরিচয়পত্রহীন (এনআইডি বিহীন) নাগরিকদের ডিজিটাল ভূমিসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। এ উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয় আজ বুধবার (১১ আগস্ট) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন’-এর […]

দুবাই এক্সপোতে বিশ্ব দেখবে অপ্রতিরোধ্য বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : টেকসই উন্নয়নের পথে অপ্রতিরোধ্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দুবাইয়ে অনুষ্ঠেয় বৃহত্তর বৈশ্বিক বাণিজ্যিক প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণসহ নিজেদের প্যাভিলিয়ন তৈরির কাজও এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। ১৯২টি দেশের অংশগ্রহণে আগামী অক্টোবরে এই বাণিজ্যিক প্রদর্শনী ‘এক্সপো-২০২০’-এর পর্দা উঠবে। ছয় মাসব্যাপী […]

সহজ সংলাপ/ কাজী আতীক

সহজ সংলাপ/ কাজী আতীক। ‘নিঃশ্বাসের মতো প্রিয় উপলক্ষ কোনো যদি দায়সারাগুছের- তবে অনুরাগ বিভ্রম, অনুভব শূন্য এক হৃদয় বিভ্রাট কেবল।’ উক্তিটির খুব সহজ মানে- যদি বুঝতে চাস? যদি তোর হৃদয়ে খুঁজিস এর মর্মার্থ অনুবাদ। নচেৎ কঠিন খুব, বোধ বুদ্ধির বাইরে যেমন- কেবলই এক অর্থহীন প্রলাপ, আরেকটু নাহয় খুলে বলা যাক, যেমন তোর কাঁকন হাতে আমার […]

১৫ আগস্ট জাতীয় শোক দিবশ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সাথে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে র‌্যাব-১২

নিজস্ব ্রপতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবশ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সাথে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে র‌্যাব-১২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা,স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রুপকার। তিনি শুধু বাঙ্গালীর নয়, ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম […]

গাইবান্ধায় ধর্ষণের অভিযোগে পল্লি চিকিৎসক আটক

মেফতাহুল জান্নাত, গাইবান্ধা থেকে : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বালুয়া বাজার থেকে এই পল্লি চিকিৎসককে আটক করা হয়। আটককৃত পল্লী চিকিৎসক দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের হাসেন আলীর ছেলে সাহারুল ইসলাম (৩৩)। সে বালুয়া বাজারে নিজস্ব চেম্বারে নিয়মিত চিকিৎসা প্রদান করেন। তাঁকে একই গ্রামের এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আটক করা […]

সাতক্ষীরা পৌরসভার কাভার্ড ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

রিজাউল করিম সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডে কাভার্ড ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বাঁকাল-কুখরালীর কলোনীপাড়া এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি হয়। এসময় তিনি বলেন, ‘পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে কাভার্ড ড্রেন নির্মাণ করা হচ্ছে, পর্যায়ক্রমে জলাবদ্ধ এলাকা চিহ্নিত করে […]