গৌরীপুর আউশ ধান চাষে কৃষকের মূখে সোনালী হাসি!

মো. হুমায়ুন কবির, গৌরীপুর ময়মনসিংহ : বাংলাদেশে তিন মৌসুমে ধানের চাষ করা হয়- আউশ, আমন ও বোরো মৌসুম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রায় ৯-১০ লক্ষ হেক্টর জমিতে আউশ ধানের উৎপাদন করা হয়। যেহেতু আউশ ধানের আবাদ বৃষ্টি নির্ভর, সেহেতু এ ধান উৎপাদনের সেচ খরচ সাশ্রয় হয়। তাছাড়া উচ্চফলনশীল (উফশী) জাতের ধান চাষ করলে অধিক […]

খুলনার রুপসায় হিন্দু সম্প্রদায়দের উপর হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : খুলনার রুপসায় অর্ধশতাধিক হিন্দু পরিবারের হামলা, মন্দির, দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর এবং সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যা প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট পাবনা জেলা শাখার আয়োজন শহরের শালগাড়িয়া গোবিন্দবাড়ি মন্দির থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের […]

হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাংচুরের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধনও বিক্ষোভ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় খুলনার রূপসার শিয়ালি, সুনামগঞ্জের শাল্লায়, পটুয়াখালীর কলাপাড়ায়, মৌলভীবাজারের কুলাউড়া এবং ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন হত্যা ও সারাদেশে হিন্দু পরিবারের উপর হামলা ও মন্দিরের প্রতিমা, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুর, ভয়ভীতি প্রদর্শনে করে দেশত্যাগ করার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ১৩ […]

কুড়িগ্রামে জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : খুলনা জেলার রুপসা উপজেলার শিয়ালি গ্রামে অর্ধ শতাধিক হিন্দু পরিবারে হামলা, মন্দিরসহ প্রতিমা ভাঙচুর, দোকানপাট ও বসতবাড়ী ভাঙচুরসহ লুটতরাজ এবং সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলকে নৃসংসভাবে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, কুড়িগ্রাম জেলা […]

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু

শিপন : বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে । আজ ১২ আগস্ট বৃহস্পতিবার সকালে বান্দরবানের আমতলী পাড়ায় টিএনটি লাইন সংযোগে কাজ ঠিক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে । বিদ্যুৎস্পৃষ্টে নিহত ব্যক্তি কেরানীহাটের উত্তর ছদাহা গ্রামের সাতকানিয়া থানার রাজ্জাকের ছেলে মোঃ সাদেক ( ২৮ ) । উল্লেখ্য যে নিহত ব্যক্তি টিএনটি ঠিকাদার হানিফের […]

এক কন্যাকে দুই যুবকের বিয়ের প্রস্তাবে ১ যুবক খুন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের জেলার রাজনগরে উপজেলায় বিয়ের প্রস্তাব নিয়ে এক যুবক খুন। এক কন্যাকে দুই পক্ষের বিয়ের প্রস্তাব দেন কন্যার পিতাকে, এর বিরোধের জেরে শাহার মিয়া নামের প্রস্তাবকারী যুবক খুন হয়েছেন। হত্যা কান্ডের সাথে জড়িত একজনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউপি সুক্রাকান্দি […]

জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরা ডিসি অফিস চত্বরে পঁচাধান নিয়ে প্রতীকী অবস্থান

রিজাউল করিম সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাটি জলাবদ্ধতা নিরসনের দাবিতে পঁচাধান নিয়ে ডিসি অফিস চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী প্রান্তিক চাষীরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কৃষকদের দাবির প্রেক্ষিতে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মাহমুদুর রহমান কৃষকদের এধরনের ক্ষতিতে দু:খ প্রকাশ […]

গাইবান্ধায় এক গাছে এক রশিতে রবিদাস সম্প্রদায়ের ২ যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার

মেফতাহুল জান্নাত, গাইবান্ধা থেকে : গাইবান্ধা সদর উপজেলায় একই গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাংগা মাঝিপাড়া গ্রামে ঘটেছে। আজ ১২ আগস্ট বৃহস্পতিবার সকালে নিহত দুই যুবকের নাম মৃনাল (২৬) ও সুমন (২৭) ঝুলান্ত মরদেহ উদ্ধার করে পুলিশ । নিহতরা গাইবান্ধা সদর বাদিয়ালাখালী ইউনিয়নের পাঠান […]

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু

আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের কৃষান বাজারের সামনে সড়ক দুর্ঘটনায় মিন্টু চৌধুরি (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুরের সদর উপজেলার কৃষান বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিন্টু চৌধুরি চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের হাজীপাড়া এলাকার মৃত মান্নান চৌধুরীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে […]

গৌরীপুরে নতুন এসিল্যান্ড নিকহাত আরা’র যোগদান

মো. হুমায়ুন কবির গৌরীপুর (ময়মনসিংহ) : সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা। ময়মনসিংহের গৌরীপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোসাঃ নিকহাত আরা বৃহস্পতিবার ১২ আগস্ট যোগদান করেছেন। অপরদিকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে ৯ আগস্ট ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। এবিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার হাসান […]