বঙ্গবন্ধু ও তার পরিবারকে সিরিজ উৎসর্গ

বিডি২৪ভিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া সিরিজটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বাংলাদেশ দল ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারানোর পর এই সিরিজ উৎসর্গ করেছে জাতির পিতা ও তার পরিবারকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের হাত থেকে সিরিজের ট্রফি নেওয়ার আগে পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ অধিনায়ক […]

শেখ কামালের নামে বাফুফের এলিট ট্রেনিং সেন্টার

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রায় কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যাধুনিক যে জিনমেশিয়াম তৈরি করা হয়েছে তার নামকরণ করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামে। মতিঝিলস্থ বাফুফে ভবনের মাঠের এক পাশে নির্মিত এই এলিট ট্রেনিং সেন্টার এরইমধ্যে ব্যবহারের জন্য খুলে দেয়া হয়েছে। সেখানে আপাতত জাতীয় দলের ক্যাম্পের নারী ফুটবলাররা অনুশীলন করছেন। […]

সূচক মূলধনে নতুন রেকর্ড ১১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচকসহ বাকি দুটি সূচক গতকাল ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। সেই সঙ্গে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে বাজার মূলধন। লেনদেনও ইতিহাস সৃষ্টির কাছাকাছি পৌঁছে গেছে। প্রায় ১১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের দেখা মিলেছে শেয়ারবাজারে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- […]

পাটের সুদিন ফিরেছে আবার

বিডি২৪ভিউজ ডেস্ক : পাটে সয়লাব বাজার। ক্রেতা-বিক্রেতার আনাগোনায় জমজমাট বেচাকেনা। পাটের দাম বাড়তে শুরু করেছে। রমরমা হয়ে উঠেছে পাট বাণিজ্য। মৌসুমের শুরুতেই বিভিন্ন এলাকায় মণপ্রতি পাটের দাম উঠেছে সাড়ে তিন হাজার টাকা। পাটচাষিরা আশা করছেন, এবার পাটের মণ ১০ হাজার টাকায় উঠতে পারে। গত বছর পাটের মৌসুম শেষে পাটের দাম সাত হাজার টাকায় উঠেছিল। পরপর […]

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান

বিডি২৪ভিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন এক কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করা হচ্ছে। গতকাল সোমবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানান। নসরুল হামিদ […]

৭ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘মুক্তিযুদ্ধ পদক`

বিডি২৪ভিউজ ডেস্ক : মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং চেতনা বিকাশে ব্যক্তি ও সংগঠন/সংস্থার গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানিত ও উৎসাহিত করতে ‘মুক্তিযুদ্ধ পদক’ প্রবর্তন করেছে সরকার। সোমবার মুক্তিযুদ্ধ পদক নীতিমালা-২০২১ এর প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রতি বছরের ১৫ ডিসেম্বর ‘মুক্তিযুদ্ধ পদক’ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। পদকপ্রাপ্তদের ১৮ (আঠারো) […]

যুক্তরাষ্ট্র ১১.৪ মিলিয়ন ডলার দেবে

বিডি২৪ভিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র বাংলাদেশে কার্যকর কোভিড-১৯ ভ্যাকসিন অভিযান চালাতে জরুরী ভিত্তিতে অতিরিক্ত ১১.৪ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে। সোমবার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) মাধ্যমে এই অর্থ, বাংলাদেশকে চলমান কোভিড-১৯ এর ঢেউ থেকে রক্ষায় জীবন-রক্ষাকারী অক্সিজেন সরবরাহে সহায়তা করবে। খবর বাসসর। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত […]

জাতীয় নির্বাচনে ‘অবদানে’ পুরস্কার পাচ্ছে পুলিশ

বিডি২৪ভিউজ ডেস্ক : নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘যথাযথ’ দায়িত্ব পালন করায় পুরস্কৃত হলেন ওই তিন নির্বাচনী কাজে যুক্ত পুলিশ সদস্যরা। এই পুরস্কার হিসেবে এসব পুলিশ সদস্যরা একটি পদক ও রিবন পরতে পারবেন। তাদের যথাযথ দায়িত্ব পালনের স্বীকৃতি দিতেই এই পদক ও রিবন প্রবর্তন করা হয়েছে বলে জানা গেছে। এই পদক ও রিবন […]

আরও ৫৪ লাখ টিকা আসছে

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৫ আগস্টের মধ্যে দেশে ৫৪ লাখ করোনা টিকা আসবে। সোমবার বেলা ১২টার পর সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন। মন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে আরও ৩০ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন […]

মানবাধিকার লংঘনের ঘটনা ফ্যাক্ট ফাইন্ডিং ট্রেনিং অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশান (এমএসএফ, ঢাকা)এর আয়োজনে ১০ আগস্ট মঙ্গলবার-২০২১ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অন লাইনে (জুম) ফ্যাক্ট ফাইন্ডিং ট্রেনিং অনুষ্ঠিত হয়। মানবাধিকার লংঘনের ঘটনা ফ্যাক্ট ফাইন্ডিং এর তথ্য-উপাত্ত সংগ্রহ, কৌশল চ্যালেঞ্জ মোকাবেলাসহ নানা বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এবং গ্রুপ ওয়ার্ক ভিত্তিক ট্রেনিংটি পরিচালনা করেন স্বনামধন্য সাংবাদিক, চ্যানেল আই’র চিফ নিউজ এডিটর […]