টিকাদানে সন্তোষজনক গতি

বিডি২৪ভিউজ ডেস্ক : সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমে গতি ফিরেছে। সেই সঙ্গে বেড়েছে টিকাগ্রহণকারীর সংখ্যাও। বর্তমানে দেশে চার ধরনের টিকা দেয়া হচ্ছে। এগুলো হলো- চীনের তৈরি সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের মডার্না ও বায়োএনটেকের ফাইজার এবং ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা। এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। তখন ভারত থেকে […]

টিকা ছাড়া বের হলেই শাস্তি

বিডি২৪ভিউজ ডেস্ক : ‘যদি আমরা দেখি যে আমাদের এ আবেদন-নিবেদন, অনুরোধে কাজ হচ্ছে না, স্বাস্থ্যবিধি মেনে চলছে না, মাস্ক পরিধান করছে না, তাহলে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকার হয়তো অধ্যাদেশ জারি করবে। যেহেতু এখন পার্লামেন্ট চালু নেই, আইন করতে পারবে না। অধ্যাদেশ জারি করে হলেও কিছু শাস্তি ইনফোর্স করার ক্ষমতা বিভিন্ন লেভেলে দেয়া হতে […]

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে বঙ্গবন্ধু কর্নার

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারতের পাঞ্জাবের ‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’-তে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শ্রী অশোক মিত্তালের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার পূর্ণাঙ্গ প্রতিকৃতি, বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের […]

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের ডোম স্থাপন সম্পন্ন

পাবনা প্রতিনিধি :  বাংলাদেশে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনের আভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের ধাতব কাঠামো স্থাপন সম্পন্ন হয়েছে (রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান এসএসই জেএসসি রোসাটম রাষ্ট্রীয় কর্পোরেশন প্রকৌশল শাখা ) । সাব কন্ট্রাক্টর ট্রেস্টরোসেম এলএলসি এর বিশেষজ্ঞগন আভ্যন্তরীন ডোমের শেষ টায়ার উত্তোলন এবং স্থাপন সম্পন্ন করে , অর্থাৎ ১৩৫০ […]

করোনাকালে অর্থনৈতিক বিকাশের নতুন সুযোগ করে দিয়েছে তথ্যপ্রযুক্তি

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা পৃথিবীর অর্থনীতিকে বিপর্যস্ত করে দিলেও তথ্যপ্রযুক্তি খাতে নতুন ব্যবসা সৃষ্টির সুযোগ করে দিয়েছে। ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও বিভিন্ন খাতে নতুন নতুন স্টার্টআপ প্রযুক্তির মাধ্যমে বিলিয়ন ডলারের ব্যবসা করছে অনেক সংস্থা। বাংলাদেশের যে তরুণ মেধাবী শক্তি রয়েছে, তাদেরকে সহায়তা দিলে তারা এই নতুন বাস্তবতায় সুযোগ নিয়ে বাংলাদেশকে অর্থনীতির […]

গণটিকা কর্মসূচী সফল করতে রোডম্যাপ

বিডি২৪ভিউজ ডেস্ক : গণটিকা কর্মসূচী সফল করতে রোডম্যাপ তৈরি করছে সরকার। আগামী সপ্তাহে শুরু গণটিকা কর্মসূচীতে সাত দিনে মোট ১ কোটি মানুষকে টিকার আওতায় আনা হচ্ছে। অধিক মৃত্যুঝুঁকি কমাতে বয়স্কদের টিকাদানে প্রাধান্য দেয়া হচ্ছে। এছাড়া প্রসূতি ও গর্ভবতীদেরও টিকা দেয়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে নিবন্ধন ছাড়াই পরিচয়পত্রের মাধ্যমে টিকা […]

আগস্টেই আরও ১৪ লাখ টিকা পাঠাতে চায় জাপান

বিডি২৪ভিউজ ডেস্ক : কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে, যে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন অনেকে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে সঙ্কটের মধ্যে জাপান থেকে তিন দফায় মোট ১৬ লাখ ৪৩ হাজারের বেশি টিকা পেয়েছে বাংলাদেশ। প্রতিশ্রুত ৩০ লাখ টিকার বাকি প্রায় ১৪ লাখ টিকাও চলতি […]

মাস্ক না পরলে জরিমানার ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশকে

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক না পারলে পুলিশও যাতে জরিমানা করতে পারে, সেই বিধান চালু করতে যাচ্ছে সরকার। অধ্যাদেশের মাধ্যমে এই সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই জরিমানা করে থাকেন। করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সরকারের উচ্চপর্যায়ের এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান […]

লক্ষ্মীপুরে ইয়াতিম আলী সাগর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পশ্চিম শেরপুর ও আশ-পাশের গ্রামবাসী স্থানীয় ইয়াতিম আলী সাগরের সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই সন্ত্রাসের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। বুধবার সকালে স্থানীয় লোকজন একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভে যোগ দেন। পরে তারা স্থানীয় […]

আশ্রয়কেন্দ্রের ঢালাই কাজের উদ্বোধন করলেন – সাংসদ আহমেদ ফিরোজ কবির

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন্যা আশ্রয়কেন্দ্রের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে । আজ ৪ আগষ্ট পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য, অর্থ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩,২৪,০০০০০ ( তিন কোটি চব্বিশ […]