বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধার মায়ের ইন্তেকাল
পাবনা প্রতিনিধি : আরটিভি বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধার মা পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের বাসিন্দা মৃত সবুর আলী মৃধার স্ত্রী মঞ্জুয়ারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩১জুলাই) ভোররাত চারটার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। […]