রূপগঞ্জে হবে ‘ঢাকাই মসলিন হাউজ’

বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকার হারানো ঐতিহ্য মসলিনের দিন ফেরাতে ‘ঢাকাই মসলিন হাউজ’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি পাওয়া মসলিনের বাণিজ্যিক উৎপাদনের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুটো ফাইবার গ্লাস ইন্ড্রাস্ট্রিজের জমিতে এই ‘ঢাকাই মসলিন হাউজ’ গড়ে তোলার পরিকল্পনা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও […]

নারায়ণগঞ্জে মাদকের বস্তি উচ্ছেদ করে ১৪০ কোটি টাকার জমি দখলমুক্ত

বিডি২৪ভিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, নারায়ণগঞ্জে কোনো মাদকের স্পট, মাদকের আস্তানা কিংবা মাদক বিক্রেতার স্থান হবে না। কেউ মাদক নিয়ে কোনো ধরনের চিন্তা করে থাকলে এখনি সচেতন হউন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের বহুল আলোচিত চানমারী বস্তি অবশেষে উচ্ছেদ করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার জায়েদুল আলমের নেতৃত্বে এক্সকাভেটর (ভেকু) দিয়ে উচ্ছেদ […]

মাঠ পর্যায় থেকেই ভূমির ভুল রেকর্ড সংশোধনের নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : মাঠ পর্যায় থেকেই ভূমির বিভিন্ন ভুল রেকর্ড সংশোধন করার জন্য সহকারী কমিশনারদের (এসিল্যান্ড) নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ জুলাই) মন্ত্রণালয় থেকে এক পরিপত্র জারি করা হয়। পরিপত্রে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ে এসিল্যান্ডদের মাধ্যমে খতিয়ানের ছোটখাটো ভুল-ত্রুটি সংশোধন হলে ভূমির মালিককে […]

কৃষিতে ২৮ হাজার কোটি টাকা ঋণ দেবে ব্যাংকগুলো

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনার প্রাদুর্ভাবেও সচল রয়েছে দেশের কৃষি খাতের উৎপাদন। তাই মহামারিতে ঋণ বেশি প্রয়োজন ছিল কৃষকের। এজন্য মহামারি করোনাভাইরাসের আর্থিক সংকট মোকাবিলায় চলতি (২০২১-২২) অর্থবছরে কৃষকদের জন্য ২৮ হাজার ৩৯১ কোটি টাকা ঋণ বরাদ্দ রেখেছে ব্যাংকগুলো। যা গেল অর্থবছরের চেয়ে ৭ দশমিক ৯৮ শতাংশ বেশি। ঋণের সুদের হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৮ […]

সামাজিক মাধ্যমে অপরাধ দমনে সাইবার প্যাট্রোলিং টিম

বিডি২৪ভিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে সাইবার প্যাট্রোলিং টিম গঠন করে নজরদারি করার নির্দেশ দিয়েছে সরকার। সারাদেশের জেলা ও মেট্রোপলিটন ইউনিটে সাইবার টিম গঠনসহ মনিটরিং করার নির্দেশ দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। করোনায় ইউটিউব, টিকটক, লাইকি, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ বাড়ছে। দেশের মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীকে ১০ দফা নির্দেশনা […]

বাংলাদেশে বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, চতুর্থ ও পঞ্চম শিল্প খাত মাথায় রেখে ঢেলে সাজানো হচ্ছে। শিক্ষা খাতে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আধুনিক প্রযুক্তি। এছাড়া স্বাস্থ্য খাতে মোট ওষুধের ৯৯ দশমিক ৫ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়। শিল্প খাতে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। তিনি বলেন, […]

বিনামূল্যে ওসিসি সেবার সুফল পাচ্ছে শেরপুরের হাজারো নির্যাতিত নারী-শিশু

বগুড়া প্রতিনিধি : দেশব্যাপী নির্যাতিত নারী ও শিশুদের সহায়তার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক চালিত নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক কার্যক্রম ওয়ান-স্টপ ক্রাইসিস সেল(ওসিসি)। দেশের প্রায় প্রতিটি জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ানস্টপ ক্রাইসিস সেল (ওসিসি) কার্যক্রম চলমান রয়েছে। নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে আগত […]

রুমায় ভালুকের আক্রমনে আহত ১

মো:শিপন বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে রুমায় বন্য ভালুকের আক্রমণে জুম চাষি আহত হয়েছে। তাঁর নাম প্রুসাউ মারমা(৫০)। রুমা সদর থেকে ১০ কিলোমিটার দুরে নিয়াক্ষ্যং পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আজ শুক্রবার (৩০) জুলাই দুপুরে নিজ বাগান থেকে কলা’রছড়া কাটতে যায়। এ সময় সামনে দিক থেকে এসে বন্য ভালুকটি এ লোকটিকে আক্রমণ করে। চিৎকার শুনে পার্শ্ববর্তী […]

সুনামগঞ্জে একরাতে ইজিবাইকের ২৯টি ব্যাটারি চুরি

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে ৯ টি ইজিবাইক থেকে ২৯ টি ব্যাটারি চুরির দুর্ধর্ষ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত গভীর রাতে দিরাই পৌর শহরের দাউদপুর এলাকায় মির্জা হোসেন তালুকদারের গ্যারেজে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে মির্জা হোসেন তালুকদার বাদী হয়ে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, দিরাই […]

গৌরীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মো. হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০টায়। পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলাধীন ২নং গৌরীপুর ইউনিয়নের শালিহর কান্দাপাড়া গ্রামের আবুল হাশিমের শিশু কন্যা মোছা: পপি খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে পরে যায়। তাকে খুঁজে না পেয়ে বাড়ির সামনের পুকুরে লাশ ভাসতে […]