প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সৌহার্দ্র ও সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছেন- পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বাংলাদেশ ছোট হলেও এখানে বহু মানুষের বসবাস। বহু গোত্র ও বহু সম্প্রদায়ের দেশ বাংলাদেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে র্নির্দ্বিধায় ধর্মের বাণী, ধর্মের কথা, জীবের কল্যাণে তথা মানুষের কল্যাণে সকল প্রকার ধর্মীয় আচার-আচরণ, পুজা পার্বন পালন করার হুকুম দিয়ে গিয়েছেন। […]

অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে : হাইকোর্ট

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারে থাকা অনুমোদনহীন ১৩ রেস্টুরেন্ট সিলগালাই থাকবে। হাইকোর্ট বলেছেন, পিক অ্যান্ড চুজ নয়, অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে হবে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রেস্তোরাঁ খাতে শৃঙ্খলা ফেরাতে এ আদেশ দেন। এ সময় শুনানিতে উপস্থিত ছিলেন অভিযান পরিচালনাকারী রাজউকের […]

উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ বিষয়ে দলীয় নেতাদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ থেকে এবারের উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া হবে না। তবে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়, নেতাদের সতর্ক থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার গণভবনে […]

৮৩ হাজার টন চাল আনবে ৩০টি প্রতিষ্ঠান : আমদানির অনুমতি

বিডি২৪ভিউজ ডেস্ক : চালের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে ৮৩ হাজার মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৩০টি প্রতিষ্ঠান অনুমতি পাচ্ছে। এ প্রতিষ্ঠানগুলোর অনুকূলে আমদানির অনুমতি দেয়ার অনুরোধ জানিয়ে গতকাল বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে সেদ্ধ চাল ৪৯ হাজার টন এবং আতপ […]

কুড়িগ্রামে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার

বিডি২৪ভিউজ ডেস্ক : মার্চ মাসেই কুড়িগ্রামে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের ধরলা নদীর পূর্ব পাড়ে মাধবরাম এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসবেন তিনি। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন। […]

৫০-এর কম শিক্ষার্থী হলে পাশের বিদ্যালয়ের সঙ্গে একীভূত

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫০-এর কম হলে পাশের বিদ্যালয়ের সঙ্গে একীভূত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। সচিবালয়ে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সব বিদ্যালয়ের ক্ষেত্রে অবশ্য একই সিদ্ধান্ত নেয়া হবে না বলে জানিয়েছেন সচিব। ফরিদ আহাম্মদ […]

ডলারের তেজ কমে আসছে, বাড়ছে টাকার মান

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘আমদানি ব্যয় কমায় এবং রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। সে কারণেই ডলারের দাম কমতে শুরু করেছে। এই ধারা ধরে রাখতে পারলে দুই বছর ধরে চলা ডলারের অস্থির বাজারে স্বস্তি ফিরে আসবে। তার ইতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও।’ বাংলাদেশের অর্থনীতিকে […]

বিপন্ন কাপ্তাইয়ের প্রাকৃতিক বন ও পাহাড় আন্তর্জাতিক বন দিবসেও বৃক্ষ নিধন ও পাহাড় কাটা থেমে নেই

মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বন দিবসেও দেশের মধ্যে অন্যতম কাপ্তাইয়ের প্রাকৃতিক বন ( ন্যাচারাল ফরেস্ট) এর একাংশের বৃক্ষ নিধন ও পাহাড় কাটা থেমে ছিলোনা। লেগ ২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস বিশ্বব্যাপী পালিত হয়েছে। বাংলাদেশেও দিবসটি ঝর্নাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হলেও কাপ্তাইয়ে দিবসটি পালন করেছে দায়সারা ভাবে এবং পরিবেশ রক্ষায় কার্যকর […]

ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক আসবেন কুড়িগ্রামে

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের ধরলা নদীর পূর্ব পারে মাধবরাম এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চলতি মাসের ২৮ তারিখ পরিদর্শনে আসবেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সকলের সহযোগীতা নিতে বেজার নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা […]

এবার বিআরটিসি বাসে র‍্যাপিড পাস চালু

বিডি২৪ভিউজ ডেস্ক : মেট্রোরেলের পরে এবার ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে র‍্যাপিড পাস চালু হয়েছে। বুধবার (২০ মার্চ) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। উদ্বোধন অনুষ্ঠানে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। […]