সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত : কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি ভারতের সংসদ সদস্য চিরাগ পাসোয়ানকে ঘিরে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও নীরব ছিলেন তিনি। দীর্ঘদিনের সেই গুঞ্জনে এবার সরাসরি মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত।চিরাগের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘চিরাগের সঙ্গে আমার বিশেষ কিছু নেই। আমি […]

SAAB ও রাশিয়ান হাউস ইন ঢাকা আয়োজন করল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বন্ধুত্ব ও সাংস্কৃতিক মিলনমেলা

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (SAAB) এবং রাশিয়ান হাউস ইন ঢাকা-এর যৌথ উদ্যোগে রাশিয়ান হাউস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে সোভিয়েত ও রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন একটি বর্ণিল সমাবেশে। […]

জলাবদ্ধতা নিরসনে পাবনায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি : পাবনা সদর উপজেলার শংকরপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ) সকালে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শিমুল বিশ্বাস বলেন, শংকরপুর খালের পুনঃখননের মাধ্যমে এলাকার […]

ভালোবাসা করার সময় নেই ম্রুণালের

বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা ধানুশর সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই মুহূর্তে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভাবার মতো সময়ই নেই তার। অভিনেত্রীর ভাষ্য, নতুন সিনেমা মুক্তির সময় এমন ভিত্তিহীন গুঞ্জন প্রায়ই সামনে আসে, যা অনেক সময় কাজের পরিবেশেও প্রভাব ফেলে। তিনি চান […]

শুটিং সেটে ‘ভাইজান’-এর প্রশংসায় পঞ্চমুখ চিত্রাঙ্গদা সিং

বিনোদন ডেস্ক : শুটিং সেটে ‘ভাইজান’-এর প্রশংসায় পঞ্চমুখ চিত্রাঙ্গদা সিং বলিউডের দাপুটে অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করা যেকোনো অভিনেত্রীর জন্যই বিশেষ কিছু। চিত্রাঙ্গদা সিংয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মাতৃভূমি ছবির শুটিং করতে গিয়ে সালমানের কর্মনিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার মতে, সালমানের আসলে কোনো ছুটির দিন নেই। তিনি […]

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

নিজস্ব প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের পর্যবেক্ষণ ও পর্যালোচনার ভিত্তিতে এই লাইসেন্স প্রদান করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখন কেন্দ্রটির প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার […]

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে পালন করব : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে পালন করব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়ে আমরা প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য স্বাক্ষর করেছিলাম। আমরা দলীয় ইশতেহার এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা […]

বান্দরবান সুয়ালকের ম্রো কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

বান্দরবান জেলা প্রতিনিধি,আবদুল্লাহ আল সাঈদ : পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পার্বত্য এলাকার বসবাসকারীদের মানোন্নয়ন কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা অর্থনৈতিকসহ সব এখানে যুক্ত আছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বান্দরবানের সুয়ালকের ম্রো কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করার সময় তিনি এসব কথা […]

বান্দরবান একটি অসাম্প্রদায়িক জেলা- রুমার জলকেলি উৎসবে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

বান্দরবান জেলা প্রতিনিধি, আবদুল্লাহ আল সাঈদ : মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের বটতলী পাড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জলকেলি (মৈত্রী পানিবর্ষণ), সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শ্রী কে এস মং। উৎসব উদযাপন কমিটির […]

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতা রক্ষায় এসব অপরাধের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করা হবে। গতকাল বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তা ও […]