বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন

বিডি২৪ভিউজ ডেস্ক : দ্বিতীয় দফায় বাংলাদেশকে সিনোফার্মের তৈরি আরও ৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেওয়ার কথা জানিয়েছে চীন সরকার। শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে ফেনালাপের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিতীয় দফায় টিকা উপহার পাঠানোর ঘোষণা দেন। ঢাকায় চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর বর্তমান পরিস্থিতিতে ‘নিবিড় মনোযোগ’ […]

আইএলওর করোনা টেকনিক্যাল কমিটির চেয়ার বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কোভিড-১৯ সংক্রান্ত টেকনিক্যাল কমিটির চেয়ার নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার সুইজারল‌্যান্ডের জেনেভায় অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবের ফলে বিশ্বব্যাপী শ্রমজগতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা থেকে সফল ও কার্যকর উত্তরণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মানবিক উপায়ের সন্ধানে আন্তর্জাতিক শ্রম […]

মাস্ক পরে আপনার কাছের মানুষকে রক্ষা করুন’, জন্মদিনে রাদওয়ান মুজিব

বিডি২৪ভিউজ ডেস্ক : জন্মদিনে সকলকে মাস্ক পরার আহ্বান জানালেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি জন্মদিনে তাকে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নিজের কাছের মানুষকে রক্ষা করতে আপনাকে মাস্ক পরার অনুরোধ […]

লকডাউনে পুঁজিবাজারে ফিরলো ৩৩ হাজার কোটি টাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় ‘লকডাউন’ বা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। যা এখনো চলমান রয়েছে। এই বিধিনিষেধের মধ্যে বেশ চাঙ্গা হয়ে উঠেছে দেশের পুঁজিবাজার। লকডাউনের ছয় সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ল ৩৩ হাজার ৫৩ কোটি টাকা। বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই […]

আজাদ-জামিউলের নেতৃত্বে ইবি রোটার‍্যাক্ট ক্লাব

ইবি প্রতিনিধি : রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির ২০২১-২২ রোটাবর্ষের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জামিউল ইকবাল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার ২০২১-২২ রোটাবর্ষের প্রধান নির্বাচন কমিশনার মোরশেদ হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]

পরিকল্পিত বাগান করেও ক্ষতির সম্মুখীন হয়েছে শেরপুরের সিডলেচ লেবু চাষীরা

ইউসুফ আলী মন্ডল , নকলা, শেরপুর : শেরপুর জেলার নকলা উপজেলায় এবছর ৩০০ একর জমিতে হয়েছিল সিডলেচ লেবু চাষ । প্রথম প্রথম লাভের স্বপ্ন দেখলেও বর্তমানে ক্ষতি হয়েছে তাদের । বাছুর আলগা গ্রামের চাষী আবু রায়হান শামিম , রফিকুল ইসলাম, ওবায়দুল হক আজিম, মজিবর রহমান ,খোরশেদ আলম জানান, পরিকল্পিত ভাবে কাটা তারের বেড়া দিয়ে সুন্দর […]

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশা‌লে মানববন্ধন ও প্রতিবাদ

এনামুল হক, ময়মনসিংহ : ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে সাংবা‌দিক রো‌জিনা ইসলা‌মের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৬ঘন্টা আটকে রেখে নির্যাতনের বিচার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশাল উপ‌জেলা প্রেসক্লাবের আ‌য়োজ‌নে ত্রিশাল থানার সাম‌নে শ‌নিবার (২২ মে) দুপ‌ু‌রে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। এ সময় ত্রিশাল […]

মদনে বৃদ্ধকে গলা কেটে হত্যা

মোশাররফ হোসেন, মদন : নেত্রকোণা জেলা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে পশ্চিম গোবিন্দশ্রী গ্রামে (নয়াপাড়া) মৃত সোনাফর এর ছেলে আবুচান (৮০) কে গলা কেটে হত্যা করা হয়েছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, গত ১৮ই মে খালিয়াজুরী উপজেলা ভাবনীকোনা হাওরে বেলা ০২টায় খালিয়াজুরী থানা পুলিশ বৃদ্ধের গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করে অজ্ঞাত পরিচয়ে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা […]

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে চাটমোহরে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন হয়েছে। শনিবার (২২ মে) সকাল দশটায় চাটমোহর প্রেসক্লাবের উদ্যোগে থানা মোড়ের আমতলায় এ কর্মসূচী পালন করা হয়। এ সময় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য কে এম […]

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তারা- বাংলাদেশ তামাক মুক্ত করতে প্রয়োজন তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট করারোপ

তৌহিদ উদ দৌলা রেজা : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দেশের তরুণ প্রজন্মকে তামাক ব্যবহার হতে মুক্ত করতে পারলেই তা বাস্তবায়ন সম্ভব। কর বৃদ্ধি করে ধূমপান মুক্ত বাংলাদেশ গড়তে শনিবার (২২মে ২০২১) সকাল ১১টায় অনলাইন মিটিং ‘জুম’ প্লাটফর্মে তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট করারোপের দাবিতে সংবাদ সম্মেলন […]