পর্যটন নামে খ্যাত কাপ্তাইয়ে রোজার শুরু থেকে পর্যটকশূন্য হয়ে পড়েছে

মাহফুজ আলম : অনুসন্ধানে দেখা গেছে রমজানের প্রথম দিন থেকে এক প্রকার জনশূন্য হয়ে আছে কাপ্তাইয়ের পর্যটন স্পটগুলো। এরি ফাঁকে পর্যটক না থাকায় অধিকাংশ পর্যটন স্পটগুলো থেকে ছাঁটাই করা হয়েছে কর্মচারীদের কে। এ সুযোগে মেরামত ও সাজ-সজ্জার কাজ শুরু করেছে অধিকাংশ হোটেল- কটেজ ও রেস্টুরেন্টগুলো। জানা গেছে, রমজানের শুরু থেকেই তেমন কোন পর্যটক নেই কাপ্তাইয়ে। […]

আতাইকুলা বাজারে তেলের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার আতাইকুলা বাজারে শাহা ট্রেডার্স নামের একটি তেলের দোকানে আগুন লেগে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় দোকানের কর্মচারী মো: আলম অগ্নিদগ্ধ হয়েছে। তাকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে পেট্রোলের […]

কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল উধাও!

নিজস্ব প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার আমিনপুরে রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৫টি মরদেহের কঙ্কাল উধাও হয়েছে। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বিষয়টি স্থানীয়রা জানতে পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। এক পর্যায়ে তারা […]

প্রশাসনে গতি বাড়ানোর উদ্যোগ

বিডি২৪ভিউজ ডেস্ক : ৫ লাখ শূন্যপদে দ্রুত নিয়োগ চায় সরকার ♦ অগ্রগতি জানাতে চিঠি জনপ্রশাসনের । দাফতরিক কাজে গতি বাড়াতে সব মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন সংস্থার শূন্যপদে জনবল নিয়োগ দিতে গত ফেব্রুয়ারিতে পরিপত্র জারি করেছে সরকার। তবে সেই পরিপত্র মেনে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে কি না সে বিষয়ে তাগিদপত্র দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, […]

আসছে ১৫০০ টন ভারতীয় পিঁয়াজ

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারত থেকে বাংলাদেশে পিঁয়াজ রপ্তানি নিয়ে জটিলতা কেটে যাওয়ায় প্রথম পর্যায়ে শিগগিরই ১৫০০ টন পিঁয়াজ রপ্তানি করা হবে। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের সরকারি রপ্তানি সংস্থা ‘জাতীয় রপ্তানি সমবায় কোম্পানি’ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি কেজি ২৯ রুপি দরে পিঁয়াজ কিনছে। বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু দর আগেই নির্ধারিত হয়েছে তাই এর থেকে […]

কয়লা তোলার উদ্যোগ

বিডি২৪ভিউজ ডেস্ক : আবারও দেশীয় খনি থেকে কয়লা উত্তোলনে শুরু হয়েছে তোড়জোড়। জ্বালানি বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে প্রস্তুত হয়েছে একটি পরিকল্পনা। যেটিতে বড়পুকুরিয়াসহ অন্য ৪টি খনির সম্ভাব্যতা যাচাই-বাছাই শুরু হয়েছে। পরিবেশের ক্ষতি না করে কীভাবে কয়লা উত্তোলন করা যায়, এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের জন্য। যেখানে রয়েছে কীভাবে ভূগর্ভস্থ পানি […]

ঐতিহাসিক চুক্তি ॥ একীভূত হলো পদ্মা ও এক্সিম ব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : লোকসানে পড়া পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে এক্সিম ব্যাংকের সঙ্গে; সেই লক্ষ্যে বেসরকারি খাতের এ দুই ব্যাংকের মধ্যে চুক্তি সই হয়েছে। পুরো মার্জার বা একীভূতকরণ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আরও কয়েক মাস। তখন আর পদ্মা ব্যাংকের কোনো অস্তিত্ব থাকবে না। একীভূত ব্যাংকটি এক্সিম ব্যাংক নামেই পরিচালিত হবে। পদ্মা ব্যাংকের সকল গ্রাহক হয়ে […]

শহীদ বুদ্ধিজীবী স্বীকৃতি পাচ্ছেন ১১৮ জন

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাধীনতার ৫৩ বছরে চতুর্থ দফায় ১১৮ জন শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন। এ তালিকার মধ্যে শিক্ষক, রাজনীতিবিদ, চিকিৎসক, সাহিত্যিক, ইমাম, যাজক, পুরোহিত, অভিনেতা, রাজনীতিবিদ, নারীনেত্রী, সমাজসেবক প্রাধান্য পেয়েছেন। শহীদ বুদ্ধিজীবীদের স্বীকৃতি প্রদান-সংক্রান্ত যাচাই-বাছাই কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। সুপারিশ করা নামের তালিকা আগামী সপ্তাহে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের […]

ঈদযাত্রায় যুক্ত হবে বিআরটিসির ৫৫০ বাস

বিডি২৪ভিউজ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে থাকবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৫৫০টি বাস। দূরপাল্লার নিয়মিত বাসগুলোর পাশাপাশি এগুলো যাত্রী পরিবহন করবে। সোমবার মতিঝিল বিআরটিসি ভবনে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ঢাকা শহরে বিআরটিসির ৬০০ বাস চলে। শহরের জন্য ৫০টি […]

পাবিপ্রবি’র অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান

পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় হতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তর হতে আজ এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের প্রতি বিভাগ থেকে ৩ জন করে মোট ৬৩ জন অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ৩ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উপাচার্য অধ্যাপক […]