মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগে সুখবর

বিডি২৪ভিউজ ডেস্ক : এখন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে আর এজেন্সির সহায়তা লাগবে না। এ সম্পর্কিত ভিসা পরিচালনার সঙ্গে জড়িত সংস্থাগুলোর পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এখন থেকে ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে সরাসরি ই-ভিসার আবেদন করা যাবে। এতে মালয়েশিয়া যাওয়ার খরচ অনেক কমে যাবে। খবর ফ্রি মালয়েশিয়া টুডের। শুক্রবার (৮ মার্চ) দেশটির […]

রিজার্ভ বেড়ে ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার

বিডি২৪ভিউজ ডেস্ক : রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা ও বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের টাকা-ডলার অদলবদল (সোয়াপ) সুবিধা চালুর পর এবার বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ বেড়ে ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। সর্বশেষ বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২১ দশমিক ১৫ বিলিয়ন বা ২ হাজার ১১৫ কোটি ২৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এক মাস […]

১৫৯ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

বিডি২৪ভিউজ ডেস্ক : সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ফেব্রুয়ারি মাসে ১৫৯ কোটি ৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসবের মধ্যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদও রয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির অভিযানে জব্দ করা চোরাচালান সামগ্রীর মধ্যে […]

বাংলাদেশ সীমান্তে হত্যা নিয়ে কঠোর বার্তা মমতার

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ হত্যা নিয়ে ফের বিএসএফের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলেছেন, যদি কেউ অন্যায় করে থাকে তবে তার বিরুদ্ধে বিএসএফ আইনানুগ ব্যবস্থা নিক, মামলা করুক, কিন্তু তা না করে কেন খুন করা হলো? এ হত্যার জন্য বিএসএফের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হবে না সেই প্রশ্নও তুলেছেন মমতা। […]

বঙ্গবন্ধুর কারণেই নারীরা আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতির পিতা নারীদের প্রাথমিক শিক্ষা অবৈতনিক ঘোষণা করেছিলেন। যার প্রেক্ষিতে নারীরা আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। সেই সঙ্গে সব যায়গায় নারীরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছিলেন। শুক্রবার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি […]

নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তিটাই বড়। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। এজন্য সরকারি উচ্চপদে নারীদের ‍সুযোগ করে দিয়েছে সরকার। শেখ […]

আগে ইনোভেশন পরে লিডারশিপ : ড. এ.এস.এম. ওবায়দুল্লাহ মাহমুদ

পাবিপ্রবি প্রতিনিধি : তরুণদের নেতৃত্বদানের গুণাবলি, গঠনমূলক চিন্তাশক্তি, উদ্ভাবনী দক্ষতা সম্পর্কে ছোটবেলা থেকেই চর্চা করানো উচিত, যেন তারা এর গুরুত্ব বুঝতে পারে এবং সমাজ ও দেশকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। যারা চিন্তাশীল ও সৃজনশীল মানুষ তাদের কল্পনা সবার থেকে আলাদা হবে। শনিবার (০৯ মার্চ) দুপুর ১২ টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন […]

পাবনায় সালেহা খাতুন আদর্শ শিশু শিক্ষা একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দ্বীপচর প্রামানিক পাড়ায় সালেহা খাতুন আদর্শ শিশু শিক্ষা একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । শনিবার ৯ মার্চ সকালে পাবনা সদর উপজেলার দ্বীপচর প্রামানিক পাড়ায় সালেহা খাতুন আদর্শ শিশু শিক্ষা একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা বিসিক মিল মালিক সমিতির সভাপতি , বসুন্ধরা শুভসংঘের […]

সাবেক এমপি নুজ্জামান বিশ্বাসের ব্যবহৃত গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের আকবরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার সঙ্গে […]

দুই সিটি ভোটে ইসির মনিটরিং সেল গঠন

বিডি২৪ভিউজ ডেস্ক : আসন্ন ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ২৩৩টি নির্বাচনের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেলটি গঠন করা হয়েছে। ইসির উপসচিব মো. আতিয়ার রহমান ইতোমধ্যে সংশ্লিষ্টদের এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। সেলটির নেতৃত্বে দেবেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ […]