উৎসবমুখর পরিবেশে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতার সপ্তম আসর

স্টাফ রিপোর্টার : উৎসবমুখর পরিবেশে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতার সপ্তম আসরের ফাইনাল খেলা। রোববার রাতে চাটমোহর বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় র্্যাংকিং গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১। এই দলের শুভ-অহিদুল জুটি ২-০ সেটে টিম আর স্কয়ারের সোয়াদ-ঝুমার জুটিকে পরাজিত করে। নন র্্যাংকিং গ্রুপে সিটি ডায়াগনস্টিক সেন্টারের অন্তর-মোহন জুটি ২-১ সেটে […]

দাপ্তরিক কাজে দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তুলতে হবে –পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, জনস্বার্থের কাজগুলো অগ্রাধিকারভিত্তিতে গতিশীল রাখতে হবে। দাপ্তরিক কাজের ফাইলগুলো দীর্ঘ সময় আটকে রাখা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী কখনও জনদুর্ভোগ পছন্দ করেন না। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, দাপ্তরিক নথিপত্রগুলো মুভমেন্টের দীর্ঘসূত্রতা নিরসন করে দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলার মনমানসিকতা প্রত্যেকেরই থাকতে হবে। সরকারের উন্নয়ন কাজে […]

ইবিতে ‘বৈশাখী মঞ্চ’ তৈরিতে গাছ কাটায় শিক্ষার্থীদের প্রতিবাদ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বৈশাখী মঞ্চ’ তৈরিতে দুই যুগের বেশি পুরোনো তিনটি কড়ই গাছ কেটেছে প্রশাসন। এছাড়া দুই একাডেমিক ভবনের মাঝে এ মঞ্চ তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রশাসনের এমন সিদ্ধান্তকে হঠকারী উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। একইসঙ্গে এর প্রতিবাদে সোমবার […]

রাশিয়ার সঙ্গে চুক্তিতে যাচ্ছে সরকার

ডাল, ছোলা, ভোজ্য তেলসহ পণ্য আমদানি করবে টিসিবি – আমদানির সুযোগ পাবে বেসরকারি খাতও সরকারি (জিটুজি) প্রক্রিয়ায় বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানির লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ)-এর প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রদিনতর্গ-এর মহাপরিচালক আন্দ্রে গোলোভানব রোজার আগে, ১০ মার্চ চুক্তিটি সম্পন্ন করার প্রস্তাব দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, সরকার […]

উন্নয়নে ‘হাসিনা মডেল’ : সম্মেলনে জেলা প্রশাসকদের মন্তব্য

বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সরকার গঠনের দুই মাসের মাথায় গতকাল রবিবার থেকে শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন, যা সচরাচর ‘ডিসি সম্মেলন’ নামেই পরিচিত। বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে নতুন সরকারের লক্ষ্য ও করণীয় সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে চার দিনব্যাপী এ বছরের ডিসি সম্মেলনে; যা চলবে আগামী বুধবার পর্যন্ত। প্রথম […]

চলতি মাসেই কমছে পেট্রোল-ডিজেলের দাম

চলতি মাসেই জ্বালানি তেলের দাম কমবে। তেলের নতুন দাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রবিবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, ‘মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে, এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। আমরা চাচ্ছি, প্রতি মাসে প্রাইসিংয়ের […]

৩ লাখ কোটির বিদ্যুৎ চমক

সড়ক দুর্ঘটনায় খুব অল্প বয়সেই নিজের একটি পা হারান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামের রফিকুল ইসলাম। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে তার দরিদ্র পরিবার আরও দরিদ্র হয়ে যায়। দীর্ঘদিন কর্মহীন থাকা রফিকুল যখন দিশেহারা তখন গ্রামেরই একজনের সহায়তায় কিস্তিতে কিনে ফেললেন ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইক। এ ইজিবাইকের চাকা ঘোরার সঙ্গে রফিকুলের ভাগ্যের চাকাও ঘুরতে থাকে। আগের […]

অবৈধ হাসপাতাল বন্ধে অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশে অবৈধ বা যন্ত্রপাতিহীন হাসপাতাল বন্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালও থাকবে। কিন্তু এসব বেসরকারি হাসপাতাল যদি নিয়ম মেনে চলে কোনো আপত্তি নেই। আমরা একটা সুন্দর স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছি, যাতে সাধারণ মানুষ উন্নত চিকিৎসাসেবা পাই।’ গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মেডিসিন সোসাইটি […]

প্রবাসী আয়ে সুবাতাস, এক মাসে এলো প্রায় ২৪ হাজার কোটি টাকা

দেশের ডলার সংকটের মধ্যেই সুবাতাস বয়ে আনলো প্রবাসী আয়। চলতি বছরের প্রথম দুই মাস টানা দুই বিলিয়ন ডলারের ঘর ছুঁয়েছে অর্থনীতির অন্যতম খাত রেমিট্যান্স। সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা মোট ২১৬ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে) যা ২৩ হাজার ৮২৬ কোটি টাকা। […]

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বণার্ঢ্য আয়োজনে দাশুড়িয়ার স্বনামধন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ মার্চ দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান। প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক ও […]