কুমারখালীর শিলাইদহে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪২টি সাইকেল বিতরণ

তানভীর লিটন(কুষ্টিয়া) : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে বিভিন্ন স্কুলের দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪২টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (৩ মার্চ) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা শেষে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় শিলাইদহ ইউনিয়নের বিভিন্ন স্কুলের দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪২টি বাইসাইকেল বিতরণ করা […]

পাহাড়ে পুলিশের নতুন ইউনিট মাউনটেন ব্যাটালিয়ন

বিডি২৪ভিউজ ডেস্ক : তিন পার্বত্য জেলায় নিরাপত্তার জন্য মাউনটেন পুলিশ ব্যাটালিয়ন নামে পুলিশে তিনটি নতুন ব্যাটালিয়ন হচ্ছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ স্বরাস্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাটালিয়ন তৈরির নির্দেশনা পেয়ে কাজ শুরু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। এজন্য ডেভলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল (ডিপিপি) ও অর্গানোগ্রাম তৈরির কাজ শুরু হয়েছে। এসব তৈরির পর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনুমোদনের পর পাঠানো হবে স্বরাষ্ট্র […]

পোশাক খাতে ভিয়েতনামকে টপকে গেল বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনার কারণে এলোমেলো সারাবিশ্ব। যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে অর্থনীতিতে। সেই করোনাকালীন আবহের মাঝেই তৈরি পোশাক খাতে ভিয়েতনামকে পেছনে ফেলল বাংলাদেশ। জাতিসংঘ ও বিশ্ববাণিজ্য সংস্থার অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইটিসির সর্বশেষ এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দেখা যায়, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই ১২ মাসে পোশাকের বিশ্ববাজারে দক্ষিণ […]

দেশে প্রথমবারের মতো চালু হয়েছে `বঙ্গবন্ধু শিক্ষাবীমা`

বিডি২৪ভিউজ ডেস্ক : মুজিববর্ষের উপহার হিসেবে পরীক্ষামূলকভাবে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ‘বঙ্গবন্ধু শিক্ষাবীমা’। সোমবার প্রধানমন্ত্রী বীমা দিবসের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বীমা পলিসির উদ্বোধন করেন। এই বীমা পলিসির প্রিমিয়াম দিতে হবে বছরে ৮৫ টাকা। পলিসির মেয়াদের মধ্যে বীমাগ্রহীতা মারা গেলে বা শারীরিকভাবে পঙ্গু হয়ে পড়লে ১৮ বছর বয়স পর্যন্ত তার সন্তানকে প্রতি মাসে ৫০০ […]

ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছে ১৭৮ কোটি ডলার

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা মহামারীর মধ্যেও কষ্টার্জিত রেমিটেন্স পাঠানো অব্যাহত রেখেছেন প্রবাসীরা। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে তারা ১৭৮ কোটি মার্কিন ডলার (১.৭৮ বিলিয়ন) রেমিটেন্স পাঠিয়েছেন। বাংলাদেশী মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) যার পরিমাণ ১৫ হাজার ১৩৮ কোটি টাকার বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে আসা রেমিটেন্স আগের বছরের একই সময়ের চেয়ে ১৮ শতাংশ বা ৩২ কোটি […]

নারীদের জন্য ‘বঙ্গমাতা পদক’

বিডি২৪ভিউজ ডেস্ক : শুধু নারীদের জন্য দেশে চালু হতে যাচ্ছে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতি, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং এ বিষয়ক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য এ পদক দেওয়া হবে। এ ছাড়াও সরকার চাইলে অন্য যে কোনো ক্ষেত্রে অবদানের জন্য পদকটি দিতে পারবে। এ সংক্রান্ত নীতিমালা […]

দিনে দুপুরে কাপ্তাই রাঙামাটি রবি টাওয়ারের ব্যাটারিসহ যন্ত্রাংশ চুরি আটক – ৮

মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : রাঙামাটির কাপ্তাই শিলছড়ি নামক এলাকায় (অপারেটিং) মোবাইল নেটওয়ার্ক বেকআপ ব্যাটারি ও রবি টাওয়ারের যন্ত্রাংশ চুরির দায়ে কাপ্তাই থেকে একটি পিকাপ. দু’টি মোটর সাইকেল সহ ৮ জনকে কাপ্তাই থানা পুলিশ আটক করার সংবাদ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রত্যেকের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার -১। ৩ […]

আসন্ন মানিকহাট ইউপি নির্বাচনে দলীয় প্রতিক পেতে প্রচার প্রচরনায় এগিয়ে- এ, কে, এম শামছুল আলম

নিজস্ব প্রতিনিধি : আসন্ন মানিকহাট ইউনিয়ন প্ররিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতিক পেতে প্রচার প্রচরনায় এগিয়ে- এ, কে, এম শামছুল আলম,বাবলু মাস্টার । গত ২৭ ফেব্রুয়ারী পাবনার বেড়া উপজেলার কাজির হাটে কাজিরহাট-আরিচা ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহবুব চৌধুরীকে পাবনায় আগমনের শুভেচ্ছা জানানো এবং জনসভা ও উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে আসন্ন মানিকহাট ইউনিয়ন […]

এবি মিডিয়া গ্রুপের উদ্যোগ, শিগগিরই শুরু হচ্ছে ‘কামাল আহমেদ মেধাবৃত্তি’ কার্যক্রম

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি মরহুম কামাল আহমেদ স্মরণে শিগগিরই শুরু হচ্ছে ‘কামাল আহমেদ মেধাবৃত্তি’ কার্যক্রম। এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজারের শিক্ষার্থীদেও মাঝে এই মেধাবৃত্তি প্রদান করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, মহামারী করোনায় আক্রান্ত হয়ে সিলেটের বিনিয়ানীবাজারের কৃতি সন্তান কামাল আহমেদ গত বছর অর্থাৎ ২০২০ সালের ৫ এপ্রিল চিকিৎসাধীন থাকাবস্থায় […]

নকলা সরিষা ফসলের উপর কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত

ইউসুফ আলী মন্ডল নকলা প্রতিনিধি : নকলা উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর উপজেলার দক্ষিন নকলা গ্রামে মঙ্গলবার সরিষা ফসলের উপর এক মাঠ দিবস এর আয়োজন করে । এসময় মাঠ দিবসে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকশানা নাসরিন , কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনির উক্ত মাঠ দিবসে […]