দেশে হচ্ছে আরও সাত নভোথিয়েটার
বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের নাগরিক ও শিক্ষার্থীদের সহজে মহাকাশ সম্পর্কে ধারণা দেওয়া এবং মহাকাশ বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে আরও সাতটি নভোথিয়েটার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয় এজন্য ঢাকার বাইরে অন্য আরও সাতটি বিভাগে নভোথিয়েটার-প্ল্যানেটেরিয়াম নির্মাণ করছে। ঢাকার পর এই নভোথিয়েটারগুলো নির্মাণ করা হবে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর এবং ময়মনসিংহে। খোঁজ […]