গণমাধ্যমকে আরো শক্তিশালী করতে প্রস্তুত সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : গণমাধ্যমকে আরো শক্তিশালী ও মজবুত ভিতের ওপর প্রতিষ্ঠা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পাবে না। এ রকম বাস্তবতায় সরকার গণমাধ্যমকে পূর্ণাঙ্গভাবে সব সহায়তা দিতে প্রস্তুত আছে। সে ক্ষেত্রে সরকার সাংবাদিকদের কাছ থেকে একই ধরনের সহযোগিতা চায়। […]

রবিবার শুরু হচ্ছে ডিসি সম্মেলন, লক্ষ্য ‘দক্ষ ও স্মার্ট’ প্রশাসন

বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ‘দক্ষ ও স্মার্ট প্রশাসন’ গড়ে তোলার লক্ষ্যে সরকার গঠনের দুই মাসের মাথায় রবিবার (৩ মার্চ) শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন; যা সচরাচর ‘ডিসি সম্মেলন’ নামেই পরিচিত। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে নতুন সরকারের লক্ষ্য ও করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হবে চার দিনব্যাপী এ বছরের ডিসি সম্মেলনে; যা চলবে ৬ মার্চ […]

আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারের

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি ১২ জনের কেউই এখনো শঙ্কামুক্ত নন। আহতদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। তাদের চিকিৎসার সব দায়িত্ব সরকারের। গতকাল অগ্নিদগ্ধ রোগীদের দেখতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। […]

ভবনটিতে ‘ফায়ার এক্সিট’ ছিল না প্রধানমন্ত্রীর ক্ষোভ

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীর বেইলি রোডের আগুন লাগা বাণিজ্যিক ভবনটিতে জরুরি অগ্নিনির্গমন পথ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা করেছি, তবু মানুষ এতটা […]

এস. আলম গ্রুপের কারখানায় ভোক্তা অধিকারের পরিদর্শন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল

বিডি২৪ভিউজ ডেস্ক : আসন্ন রমজানে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রামে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে সংস্থাটির কর্মকর্তারা দেশের ভোজ্যতেলের অন্যতম প্রধান সরবরাহকারী এস. আলম গ্রুপের চট্টগ্রামের কারখানায় পরিদর্শন ও অভিযান পরিচালনা করেন। মইজ্জার টেক এলাকায় অবস্থিত এস. আলম গ্রুপের এই কারখানায় অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছে ভোক্তা […]

সাংবাদিকদের জন্য সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি), গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর এবং গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ-এর সহায়তায়, বাংলাদেশে সড়ক নিরাপত্তা বিষয়ে দুই দিনের একটি প্রশিক্ষক প্রশিক্ষণ আয়োজন করে। এই প্রশিক্ষণের উদ্দেশ্য সাংবাদিকদের সড়ক নিরাপত্তা সম্পর্কে আরো দক্ষতা বৃদ্ধি করে ইন ডেপথ রিপোর্ট করা বিভিন্ন জাতীয় পত্রিকা; পাবলিক এবং প্রাইভেট টিভি চ্যানেল; অনলাইন নিউজ পোর্টাল; […]

পদাতিক নাট্য সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাবনা কমিউনিটি হাসপাতাল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কামাল সিদ্দিকী : পদাতিক নাট্য সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পাবনা কমিউনিটি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২ মার্চ ) এই পরিদর্শন আলোচনা সভায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাষ্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমান পাবনা কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য সেবা কার্যক্রম তুলে ধরে বলেন, স্বাস্থ্য সেবার পাশাপাশি সাংস্কৃতি কার্যক্রম মানুষের জন্য প্রয়োজন রয়েছে। […]

বেইলি রোডে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীর বেইলি রোডের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে, আহতদের দ্রুত চিকিৎসা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন তিনি। শুক্রবার (১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

এক কার্ডেই মিলবে রোগীর সব তথ্য, মার্চের মধ্যে শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাস্থ্যসেবাকে ডিজিটাল করার পাশাপাশি আরো বেশি রোগীবান্ধব করার উদ্যোগ নিয়েছে সরকার। এক কার্ডেই থাকবে রোগীর বিস্তÍারিত তথ্য। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, রোগ ও পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে সেখানে। অনলাইনেই সব তথ্য থাকায় হেলথ কার্ডের নম্বর দিলেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট চলে যাবে রোগীর ই-মেইলে। এর মাধ্যমে ঘরে বসেই রোগীরা হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। […]

দুর্বল ব্যাংক একীভূত আগামী বছর

বিডি২৪ভিউজ ডেস্ক : ১৫টি ব্যাংকের আর্থিক অবস্থা নাজুক ♦ পর্ষদ পুনর্গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের । দেশের দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা শুরু হবে আগামী বছরের মার্চ মাস থেকে। তার আগে ওই সব ব্যাংকের আর্থিক সক্ষমতা যাচাই করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার আগে […]