ধুঁকে ধুঁকে চলছে ঈশ্বরদী আবহাওয়া অফিস
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: আবহাওয়ার আগাম খবর জানাতেই স্থাপন করা হয়েছিল ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার। প্রতিষ্ঠার পর পেরিয়ে গেছে ৫৫টি বছর। এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি পাবনার ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারে। নেই আধুনিক যন্ত্রপাতি, নেই প্রয়োজনীয় দক্ষ জনশক্তিও। কোনোরকমে ধুঁকে ধুঁকে চলছে আবহাওয়া পর্যবেক্ষণাগারটি। ১৯৬৫ সালে স্থাপন করা হয় এই আবহাওয়া পর্যবেক্ষণাগারটি। দেশ এখন মহাকাশ স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত […]