এলডিসি থেকে বের হওয়ার দ্বিতীয় স্বীকৃতি পাচ্ছে দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বের হতে দ্বিতীয়বারের মতো জাতিসংঘের আনুষ্ঠানিক পর্যালোচনার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এলডিসিগুলোর জন্য ত্রিবার্ষিক পর্যালোচনা বৈঠক শুরু করছে। বৈঠকে দ্বিতীয় দফায় এলডিসি থেকে বের হওয়ার প্রয়োজনীয় মানদণ্ড বাংলাদেশ পূরণ করতে পেরেছে কিনা তার আনুষ্ঠানিক মূল্যায়ন করা হবে। মোটামুটি নিশ্চিত যে, এ দফায়ও […]

অচিরেই সুপ্রিম কোর্টের রায় হবে বাংলায় -প্রধান বিচারপতি

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, দেশের সুপ্রিম কোর্টের রায় অচিরেই বাংলায় দেওয়া হবে, সেজন্য কাজ চলছে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান বিচারপতি। বাংলায় […]

সেরামের আরও ২০ লাখ টিকা আসছে আজ

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় চালান দেশে পৌঁছবে আজ। রাত সোয়া ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে ২০ লাখ টিকার। প্রতিষ্ঠানটি থেকে বাংলাদেশ কিনেছে তিন কোটি ৪০ লাখ টিকা। প্রথম চালানের ৫০ লাখ টিকা দেশে এসেছে ২৫ জানুয়ারি। এর আগে ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ টিকা […]

বিদেশে যেতে পারবেন না স্বেচ্ছা ঋণখেলাপিরা

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বেচ্ছা ঋণখেলাপিদের বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা ছিল আগেই। এবার তা আরো কঠোর করে ব্যাংক কম্পানি আইনের সংশোধিত খসড়া তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। সংশোধিত খসড়া অনুযায়ী স্বেচ্ছা ঋণখেলাপিরা বিদেশে যেতে পারবেন না। এমনকি খেলাপি ঋণ থেকে অব্যাহতি পাওয়ার পর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকও হতে পারবেন না […]

বিমান বহরে নতুন নতুন মডেলের এয়ারক্র্যাফট

বিডি২৪ভিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে একের পর এক যুক্ত হচ্ছে নতুন নতুন মডেলের এয়ারক্র্যাফট। এরই মধ্যে আমেরিকা থেকে কেনা অত্যাধুনিক মডেলের বোয়িং-৭৭৭-৮০০ ইআর, ৭৮৭ দুই মডেলের ড্রিমলাইনার ও ৭৩৭-৩০০-ইআর মডেলের একাধিক উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ ছাড়াও বহরে রয়েছে আরো চারটি লিজের উড়োজাহাজও। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হতে যাচ্ছে কানাডা থেকে […]

প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেলেন ৩ গুণী, এক প্রতিষ্ঠান

বিডি২৪ভিউজ ডেস্ক : মাতৃভাষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা পদক দিল সরকার। মাতৃভাষার জন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেলেন তিন গুণী ও এক প্রতিষ্ঠান। মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদানের জন্য জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামসহ তিন ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানের কাছে প্রথমবারের মতো তুলে দেয়া হলো ‘আন্তর্জাতিক মাতৃভাষা […]

প্রতিযোগিতায় ভালো অবস্থানে পোশাক খাত

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনার কারণে প্রতিকূলতার মধ্যে তৈরি পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হলেও প্রধান দুই বাজারে প্রতিযোগী অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো করেছে। সরবরাহ চেইনে সংকট তৈরি হওয়ায় পোশাকের প্রধান ক্রেতা দেশগুলোর আমদানি সার্বিকভাবে অনেক কমেছে। তবে প্রধান দুই বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে যে হারে আমদানি কমেছে, তার চেয়ে কম হারে বাংলাদেশের রপ্তানি কমেছে। প্রাপ্ত […]

পাবনায় পৌনে ৩ কোটি টাকার নদীর পুনঃখনন কাজের উদ্বোধনে এমপি প্রিন্স -দূর্নীতি রোধে ঠিকাদারের কাছ থেকে স্থানীয়দের কাজ বুঝে নেয়ার আহবান

পাবনা প্রতিনিধি : পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, দেশ ও জনগণের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার নানামুখি আর্থসামাজিক ও মানবিক উন্নয়ন কর্মযজ্ঞ করে যাচ্ছেন। সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের […]

পারমাণবিক তথ্যকেন্দ্রে ঈশ্বরদী উপজেলা শিক্ষকদের সচেতনা মূলক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : পাবনার রুপপুর পারমাণবিক তথ্যকেন্দ্রে ঈশ্বরদী উপজেলা শিক্ষকদের সচেতনা মূলক প্রশিক্ষণ প্রদান করা হয় । আজ দুপুরে ঈশ্বরদী পৌরসভায় অবস্থিত পারমাণবিক তথ্য কেন্দ্রে এ সচেতনা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার […]

পাবনার শিশু ঐশি নির্মিত শহিদ মিনার দেশের সেরা শহিদ মিনার

বিডি২৪ভিউজ ডেস্ক : স্কুল বন্ধ তাই বাড়িতেই কাঠ দিয়ে শহিদ মিনার বানিয়ে শ্রদ্ধা নিবেদন করল পাবনার সুজানগর উপজেলার মালফিয়া গ্রামের মিজনুর রহমান, সুলতাম মাহমুদ, আলম হোসেনের ছেলে মেয়েরা। আন্তর্জাতিক মাতৃভাষা ২০২১  ঐশি নির্মিত শহিদ মিনার শ্রদ্ধা নিবেদন একটি ফেসবুক পোষ্ট ভাইরাল হয়। ফেসবুকের সেই পোষ্টের সূত্র ধরে জানা যায় স্কুল ছুুুটি তাই নিজ বাড়িতেই শহিদ […]