চাটমোহর পৌরসভা নির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থীর ভোটবর্জনের ঘোষণা

পাবনা প্রতিনিধি : প্রথম ধাপে আজ অনুষ্ঠিত হচ্ছে পাবনার চাটমোহর পৌরসভার নির্বাচন। ভোটগ্রহণ চলছে ইভিএমে। সকাল আটটা থেকে চাটমোহর পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। তবে ভোটগ্রহণ শুরুর পর এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়া সহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী। সকাল […]

আটঘরিয়ার মাজপাড়া ইউপি চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত প্রত্যাহার

আটঘরিয়া উপজেলা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর মিয়াকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। ২৭ শে ডিসেম্বর ২০২০ রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র-সচিব মোঃ আকবর আলী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পত্রে লিখিত […]

সুখ-রাজ । ময়েজ মোহাম্মদ

সুখ-রাজ — ময়েজ মোহাম্মদ কাক আর শকুণের রাজসিক বাস হরিণের বারো বাজে করে হাঁসফাঁস। সিংহের বেল নাই বাঘ মামা ঘুমে শেয়ালের পোয়াবারো হাতিমুখ চুমে। ছাগলের দিনকাল চলছে তো বেশ গরু গাধা ফসলের মাঠ করে শেষ। মায়ামৃগ ছানা দেখি হায়েনা খাঁচায় বাকি সব পশুদের প্রাণ বাঁচা দায়। রাতের আঁধার যেন আলেয়ার আলো প্রাণ রঙ মিশে হল […]

কষ্ট । আতিয়ার রহমান

কষ্ট আতিয়ার রহমান আদর শাসন ভর হারালে সন্তানেরা দুষ্ট হয় কাণ্ডজ্ঞানের পড়তি-স্বভাব মাত্রাছাড়া রুষ্ট হয়। ঘাটতিগুলো পুষিয়ে নিতে সমাজ, শিক্ষা সুষ্ঠু রয় পাণ্ডাগুলো ডাণ্ডা খেয়ে কাণ্ডজ্ঞানে পুষ্টু হয়। কিন্তু যদি বাইরে ঘরে সংখ্যাগুরু পাতক হয় রাষ্ট্র সমাজ দাবড়ে ফেরে মা-বাবারও ঘাতক হয়। মানব নামের শ্রেষ্ঠ ফসল এমন যদি নষ্ট হয় কালের চাকা ঘুরছে কোথায় ভাবতে […]

তরুণ প্রজন্মকে রক্ষায় ই-সিগারেট নিষিদ্ধ করা এখনই প্রয়োজন

তৌহিদ উদ দৌলা রেজা: তরুণ প্রজন্মকে নেশায় আসক্ত করতে হিট-নট-বার্ণ বা ই-সিগারেট একটি নতুন অস্ত্র। সিগারেট কোম্পানিগুলো তরুণদের মাঝে ই-সিগারেটের ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কৌশলে ই-সিগারেটের প্রমোশন চালাচ্ছে। যা তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তাই খুব বেশি দেরি হয়ে যাবার আগেই বাংলাদেশের তরুণ সমাজকে রক্ষায় এখনই ই-সিগারেট বন্ধ করা জরুরি। এ লক্ষ্যে বিদ্যমান তামাক […]

পাবনায় ২২২ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

নিজস্ব প্রতিনিধি : পাবনায় ২২২ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ । ২৬ ডিসেম্বর র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন গাছপাড়া মোড়ে একটি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ নাসির (২১), পিতা- মোঃ জালাল সরদার, […]

পাইকগাছায় পুনরায় নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভা নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুনরায় নৌকা প্রতীক পেলেন বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর। নির্বাচন কমিশনের তফশীল ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি পাইকগাছা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়। এ সভায় মেয়র সেলিম জাহাঙ্গীরকে পুনরায় […]

পাবনায় মুজিববর্ষ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড। আজ সকালে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সদস্যদের মাঝে এ সকল শীতবস্ত্র বিতরণ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় এর সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি। অনুষ্ঠানে স্বাগত […]

চাটমোহরে পৌরসভা নির্বাচন : কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম

পাবনা প্রতিনিধি : প্রথম ধাপে আগামীকাল ২৮ ডিসেম্বর পাবনার চাটমোহর পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। রোববার (২৭ ডিসেম্ববর) দুপুর ২টার দিকে চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে এসব উপকরণ বুঝিয়ে দেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন […]

ছয় দফা দাবীতে বুধবার ভোর থেকে পাবনার সকল রুটে পরিবহন ধর্মঘট আহবান : পাবনা থেকে ঢাকাগামী বাস কোচ ধর্মঘটের চর্তুথ দিন অতিবাহিত : মানুষের ভোগান্তি চরমে

পাবনা প্রতিনিধি : ছয় দফা দাবীতে বুধবার (৩০ ডিসেম্বর) ভোর থেকে সমগ্র পাবনার সকল রুটে পরিবহন ধর্মঘট আহবান করেছে পাবনা জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গ বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এ কথা ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা জেলা মোটর […]