রামুর- গর্জনিয়া নাইক্ষ্যংছড়ি সড়কে সেতু ভেংগে যোগাযোগ বিচ্ছিন্ন

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সড়কের ১১ বিজিবি সংলগ্ন হেড কোয়ার্টার সংলগ্ন নাইক্ষ্যংছগি খালের বেইলি ব্রীজ ভেঙে খালে পড়ে গেছে পণ্যবাহী ট্রাক। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় ১১বিজিবি নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া সীমান্ত বেইলী ব্রীজটি ভেঙ্গে এ দূর্ঘটনা ঘটে। মুদি দোকানের বিভিন্ন মালামাল বুঝাই ট্রাকটি খালে পড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। […]

শীতার্তদের মাঝে রাতে শীতবস্ত্র বিতরণ করলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান

মাহফুজ আলম,কাপ্তাই থেকে : গত কয়েকদিনের শীতে নাকাল পার্বত্য কাপ্তাই উপজেলায়। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে দুস্থ্য-গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষেরা। শীতার্ত এইসব ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে গতকাল থেকে তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।রবিবার(২১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে কাপ্তাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে-ঘুরে তিনি […]

ডোমারে মন্দিরের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন

সত্যেন্দ্র নাথ রায় , নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ক্ষত্রিয় সমিতির সার্বজনীন বিষ্ণু মন্দিরের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১শে ডিসেম্বর) ডোমার ক্ষত্রিয় সমিতির আয়োজনে কলেজ পাড়ায় হিন্দু কল্যান ট্রাষ্টের অর্থায়নে প্রেমানন্দ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব (অব:) নারায়ন চন্দ্র বর্মা । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির […]

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় আহত ২

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি আহত হয়েছে। আজ ২১ ডিসেম্বর সোমবার সকালে বান্দরবান শহরের বাস-টার্মিনাল এর একটু উপরে কসাই পাড়ার মোড়ে যমুনা গ্রুপের একটি তেলবাহী গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে যায়। গাড়িটি চট্টগ্রাম ডিপো থেকে বান্দরবানের উদ্দ্যেশে ৭০০০ লিটার প্রেট্রল নিয়ে আসতেছিল। হঠাৎ প্রথম মধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে […]

মানুষ পুড়িয়ে হত্যার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করুন -বিএনপিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, ‘সীমান্ত হত্যার কথা বলে কালো ব্যাজ ধারণ পরিহার করে মানুষ পুড়িয়ে হত্যার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করুন।’ সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুর রাজ্জাক ও মহিউদ্দিন চৌধুরী’র স্মরণসভায় […]

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ইসিসিএস ট্যাংক পাঠালো জিও পোডলস্ক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: বাংলাদেশের বৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়াক্টর কোরের ইমার্জেন্সি কুলিং (ইসিসিএস) ট্যাঙ্কের দ্বিতীয় এই সেটটি পাবনার ঈশ্বরদীর রূপপুরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এই যন্ত্রাংশটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্যে পাঠানো হলো। রোসাটমের এক ইমেইল বার্তায় এ খবরটি নিশ্চিত করা হয়েছে। রোসাটমের বরাত দিয়ে প্রেরিত ইমেইল বার্তায় জানানো হয়, রিয়াক্টর প্লান্টের […]

২০২১সালে নেত্রকোণায় বিভ্রাটমুক্ত বিদ্যুৎ দেওয়ার অঙ্গীকার – প্রকৌশলী রুবেল আহম্মেদ

মেহেদী হাসান আকন্দ : নেত্রকোণাবাসীকে লোডশেডিংমুক্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে বিদ্যুৎ অফিসকে দূর্নীতিমুক্ত মডেল বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র গড়ে তুলতে বিদ্যুৎ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান, নেত্রকোণা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুবেল আহম্মেদ। অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪ ভিউজ কে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, এলক্ষ্যে ২০১৮-২০১৯ অর্থবছরে ৩৩ কেভি নতুন দ্বিতীয় সোর্স লাইন নির্মাণ, […]

গাংনীতে অন্যের জমিতে ঘর নির্মানের অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে মরহুম সানোয়ারুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম বুলু’র বিরুদ্ধে আইন অমান্য করে জোরপুর্বক জমি দখল ও দালানঘর নির্মানের অভিযোগ উঠেছে। জানাগেছে, মৌজা- ৫৫নং ধানখোলা, খতিয়ান এস এ ৬০৮, আরএস-৯৫৪, দাগ নং- আরএস ৬২০১, শ্রেণী-বাড়ী, নালিশী জমি ০.০২৯০ একর। উক্ত জমি ধানখোলা গ্রামের মাঝেরপাড়ার মরহুম আব্দুল মান্নানের ছেলে রেজানুর […]

গাংনী পৌর নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

তৌহিদ উদ দৌলা রেজা : মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয় জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও নয়টি সাধারণ ওয়ার্ডে ৪০ জন কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত সহকারি রির্টার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন সম্ভাব্য […]

নেত্রকোণায় দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

মেহেদী হাসান আকন্দ : অনলাইন ব্যবস্থায় কাগজের পত্রিকা গুলো আজ হুমকির মুখে। শত প্রতিকূলতার মাঝেও দেশ দেশ রুপান্তর পত্রিকাটি তৃতীয় বছরে পদার্পন করলো। পত্রিকাটি অল্প সময়ে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে পাঠকপ্রিয় হয়ে উঠেছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোণা প্রেস ক্লাব হল রুমে দেশ রূপান্তরের সাফল্যের দুই বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে […]