এমপি প্রিন্স’র  নির্দেশনায় পাবনা  হানাদার মুক্ত দিবস পালন

পাবনা প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (১৮ ডিসেম্বর) পাবনা হানাদার মুক্ত দিবস পালন করেছেন  আওয়ামী লীগ নেতাকর্মী । দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  গোলাম ফারুক প্রিন্স এমপি’র নির্দেশনায় শুক্রবার রাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শহরের আব্দুল হামিদ সড়কে দলীয় নেতাকর্মীরা  প্রদীপ প্রজ্বলন করেন।এ সময় শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক […]

বাংলাদেশ ও ভারত সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে

বাংলাদেশ ও ভারত সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। কৃষি, বাণিজ্য, জ্বালানিসহ সাত খাতে সহযোগিতার ক্ষেত্রে এ সমাঝোতা স্মারক সই করা হয়। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সমঝোতা স্মারকগুলো সই হয়। বৃহস্পতিবার হাসিনা-মোদি ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে সমঝোতা স্মারকগুলো সই হয়েছে। সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট ৭ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সচিব বা শীর্ষ কর্মকর্তা […]

গাংনী থানা পুলিশের উদ্দ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী থানা পুলিশের আয়োজনে পথচারী ও বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ডে সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান। বিতরণকালে ওসি তদন্ত সাজেদুল ইসলাম ও সেকেন্ড অফিসার হাবিবুর রহমানসহ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ২শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ […]

মেহেরপুরে আসহায়দের মাঝে ১২শ কম্বল বিতরণ

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য আরমান আলীর ব্যক্তিগত উদ্যোগে ১২শ শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার সময় রাজনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামিম ফেরদৌস, সহসভাপতি আব্দুল কুদ্দুস, মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারী […]

আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন উদ্যোগে ইতিমখানায় দুপুরের খাবার বিতরণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন একটি মাদ্রাসার ছাত্রদের মাঝে দুপুরে খাবার বিতরনের মাধ্যমে আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের ফুড ইভেন্ট সম্পূর্ণ করেন। ১৮ ই ডিসেম্বর (শুক্রবার ) দুপুরে উপজেলার তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা হেফজখানা ও ইতিমখানায় দুপুরের খাবার বিতরণ মাধ্যমে ইভেন্ট সম্পূর্ণ হয়। উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, মাওলানা […]

কাপ্তাই চিৎমরম থেকে যুবলীগ সাধারণ সম্পাদক অপহরণ ২৪ ঘন্টার মধ্যে জীবিত উদ্ধারের দাবি

মাহফুজ আলম, কাপ্তাই থেকে : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমাকে অপহরণ করেছে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ ব্যাপারে ১৮ ডিসেম্বর অর্ধদিন ব্যাপী চিৎমরম এলাকায় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা কর্মী ও স্হানীয় জনগন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এলাকা বাসীর অভিযোগ গত বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) রাত্রের সন্ত্রাসীরা তাঁকে […]

আজ বাগেরহাটের শরণখোলা হানাদার মুক্ত দিবস

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধি : আজ ১৮ডিসেম্বর বাগেরহাটের শরণখোলা হানাদারমুক্ত দিবস। ১৬ডিম্বের দেশ স্বাধীন হওয়ার পরও এখানে যুদ্ধ চলে আরো দুইদিন। টানা পাঁচদিনের সম্মুখযুদ্ধে পরাস্থ হয়ে পালিয়ে যায় রাজাকাররা। শেষ যুদ্ধে শহীদ হন পাঁচ বীর যোদ্ধা। হানাদারমুক্ত দিবসটি পালনে শরণখোলা প্রেসক্লাবের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। আজকের দিনে সকাল ১০টার দিকে শরণখোলাকে রাজাকার […]

কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গ্রন্থাগার উদ্বোধন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা, গ্রন্থাগার, ক্যাফেটেরিয়া, মেহমান খানার উদ্বোধন এবং পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার(১৮ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মাঠে পুলিশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচাযর্য বিপিএম। কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান […]

ভাঙ্গুড়ায় ট্রাকের চাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাপায় আপন দুই ভাইসহ অটোভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ভাঙ্গুড়া-ফরিদপুর সড়কের রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো-ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পার ভাঙ্গুড়া গ্রামের মৃদ রশিদ প্রামানিকের দুই ছেলে ইমন হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৪) এবং তাদের চাচানো বোন একই গ্রামের শফিকুল […]

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৩দিন পর পুকুর থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নিখোঁজের ৩ দিন পর রক্তাক্ত অবস্থায় একটি পুকুর থেকে আরাফাত নামের ৯বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর লাওসার এলাকার সাবেক মেম্বার রফিকুল ইসলাম (মনা) এর ছেলে আরাফাত। তার স্বজনরা জানান,গত ১৫ই ডিসেম্বর রাত ৯টার দিকে নিখোঁজ থাকার পর আজ শুক্রবার সকালে মনা মেম্বারের বাড়ীর পাশের একটি বড় পুকুরে […]