বান্দরবানে সাঙ্গু রিজার্ভের মায়ানমার সীমান্ত থেকে বিলুপ্ত ১২ কচ্ছপ উদ্ধার
রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সাঙ্গু রিজার্ভ বনাঞ্চল থেকে বিরল প্রজাতির ১২টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের (সিসিএ) সহযোগিতায় রিজার্ভ বনাঞ্চলের মায়ানমার সীমান্ত সংলগ্ন বুলুপাড়া থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লিক জানান, (৩০ নভেম্বর) দুপুরে থানচির রেমাক্রী ইউনিয়নের বুলু কার্বারী থেকে কচ্ছপগুলো উদ্ধার করা […]