গাংনীতে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর ধানখোলা গ্রামের এক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী আবু তাহের(৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোর রাতে গাংনী থানার এসআই হাবিব ও সঙ্গীয় ফোস তাকে এ উপজেলার খড়মপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। আবু তাহের এ উপজেলার ধানখোলা গ্রামের মৃত ইসলাম আলীর ছেলে। গাংনী থানার ডিউটি অফিসার সুধাংশু জানান, গত ১৮ আগস্ট ওই […]

পাবনায় গ্রামীণ নারীদের স্বনির্ভরতা বাড়াতে ট্যাব বিতরণ

পাবনা প্রতিনিধি : নিজেদের কাজ নিজেরা করি-স্বনির্ভর পল্লী সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় পাবনা জেলার ৩টি উপজেলার ৪টি স্বনির্ভর পল্লী সমাজে ট্যাব বিতরণ করা হয়েছে। আজ রোববার পাবনা সদর উপজেলায় মালিগাছা ইউনিয়নের ২৫ নং ধরবিলা ক্ষুদ্রমাটিয়ারা পল্লী সমাজের সভাপ্রধান মোছা: তাছলিমা খাতুনের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন আইসিটি […]

জেনারেল হাসপাতালের দরপত্র নিয়ে অভিযোগে স্বাস্থ্য বিভাগের ঠিকাদারবৃন্দের সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার : বিভিন্ন অনিয়ম দূর্নীতি অভিযোগে পাবনা জেনারেল হাসপাতালের সদ্য বিদায়ী সহকারি পরিচালক ডা: আবুল হোসেন ও জেলা মার্কেটিং অফিসার হুমায়ন কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্য বিভাগের ঠিকাদারবৃন্দ। গতকাল পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাজ্জাদ হোসেন সজল। তিনি লিখিত বক্তব্যে তিনি বলেন,সদ্য বিদায়ী সহকারি পরিচালক ডা: আবুল […]

পাবনার মালিগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আব্দুস ছবুর পাবনা থেকে : শিশুর সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সারাদেশের ন্যায় পাবনাতেও জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় গতকাল সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ২নং মালিগাছা সরকারী বিদ্যালয় প্রঙ্গণে ৬-১১ মাস বয়সী ৩৫ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১১-৫৯ মাস বয়সী […]

চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র ঝুবাইর হত্যা মামলায় ২ আসামীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত

চুয়াডাঙ্গা থেকে মোঃ পলাশ উদ্দীন : সাভার বিপিএটিসি কলেজের বাণিজ্য বিভাগের ১ম বর্ষের ছাত্র চাঞ্চল্যকর জুবাইর মাহামুদ হত্যা মামলায় চুয়াডাঙ্গায় মুন্তাজ আলী ও মো. হাসান নামে দুই ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও চার আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত । আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহা: বজলুর রহমান আসামীদের […]

উলিপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে উলিপুর উপজেলায় ০৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৬মাস থেকে ৫বছর বয়সী মোট ৬১৮২৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্বোধন করেন স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]

ভবঘুরে মন্টু মিয়া ও আমেনা কে দুই জেলায় পুনর্বাসন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ লাইব্রেরি ও তাসনুভা ফাউন্ডেশনের সহযোগিতায় ভবঘুরে মন্টু মিয়া (৪২) ও আমেনা (৮৪) কে দুই জেলায় পুনর্বাসন করা হয়েছে। পাইকগাছা থানা সূত্রে জানা যায়, আমেনা দীর্ঘ প্রায় ৫০-৬০ বছর থানা অভ্যন্তরের একটি পরিত্যক্ত ঘরে বসবাস করছিল। যার ভরণ-পোষণ অদ্যাবধি পাইকগাছা থানাপুলিশ করেছে। অপরদিকে মন্টু এক বছরেরও […]

মেহেরপুর হাইফ্লাইয়ার পিজন ক্লাব এর উদ্যোগে শীতকালীন কবুতর উড়ানোর পুরস্কার বিতরণ

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর হাইফ্লাইয়ার পিজন ক্লাব এর উদ্যোগে শীতকালীন কবুতর উড়ানোর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর হাইফ্লাইয়ার ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান নয়ন এর সভাপতিত্বে পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি […]

বাংলাদেশ-ভারত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ – ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি

নিজস্ব প্রতিনিধি : রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি বলেছেন, বাংলাদেশ-ভারত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত দু’দেশের বন্ধুসূলভ সম্পর্ক বজায় আছে, এটি বজায় থাকবে। তিনি আরও বলেন, বিগত এক দশকে বাংলাদেশ সামাজিক উন্নয়নসহ অনেক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। এটি বন্ধুপ্রতীম দেশের জন্য ভালো লাগার বিষয়। দীর্ঘমেয়াদী […]

বাংলাদেশীস ফর ট্রাম্প-২০২০ এর কমিটি গঠিত নাসির খান পল চেয়ারম্যান প্রিয়তোষ সচিব মুস্তাক প্রধান সম্বয়কারী

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স-এর এক ভার্চুয়াল সভায় ‘বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স ইউএসএ ইনক’ প্রতিষ্ঠার পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ‘বাংলাদেশীস ফর ট্রাম্প-২০২০’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান নাসির আলী খান পল, সাধারণ সম্পাদক প্রিয়তোষ দে আর প্রধান সমন্বয়কারী মুস্তাক চৌধুরী। সভায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশী রিপাবলিকান সমর্থকদের ব্যাপক উপস্থিতি […]