ডিএফপিতে উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালার উদ্বোধন করলেন তথ্য সচিব

নিজস্ব প্রতিনিধি : তথ্য সচিব কামরুন নাহার আজ রাজধানীর সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের ১৩ তলায় নবনির্মিত প্রশিক্ষণ কক্ষ ও দু’দিন ব্যাপী উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত ও সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। […]

পাবনায় ভূমিদস্যু অহিরসহ তার সন্তানদের প্রতারণায় অতিষ্ঠ । এলাকাবাসীর সাংবাদিক সম্মেলন

পাবনা প্রতিনিধি : পাবনার আমিনপুর থানার সিন্দুরী বরুরিয়া গ্রামে ভূমিদস্যু অহির খাঁ ও তার তিন ছেলের প্রতারণায় অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা। প্রতারণা ও ক্ষতিগ্রস্ত শিকার স্থানীয় বাসিন্দারা ঐই এলাকায় এক সাংবাদিক সম্মেলন করেছেন। একই সাথে তারা পাবনা পুলিশ সুপার ও জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী আব্দুল হাকিম শেখ […]

চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৮-০৯-২০) চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে । নিহত স্কুল ছাত্র উথলী ইউনিয়নের মৃগমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে শুভ (১২) এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার রাতে শুভ তার কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী স্থানে বনভোজন করে । আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বনভোজন করার স্থানে গান শোনার […]

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দোছড়ি ইউনিয়নের দূর্গম ছাগলখাইয়া বিজিবি ক্যাম্পের আওতাধীন লেদুরমুখ এলাকায় এই অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সদস্যরা। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জানা গেছে, সন্ত্রাসীরা অস্থায়ী আস্তানা তৈরী করে অস্ত্র মজুদ করেছে এমন […]

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া ) আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

পাবনা প্রতিনিধি : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস ৩ জন প্রার্থী কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাদের তিনজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা দিয়েছেন। আগামি ২৬ সেপ্টেম্বর এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে এ আসনে ত্রিমুখি ভোট যুদ্ধ হবে এমনটি […]

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে রানীনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি এসএম শাহীনুর রহমানকে বহিস্কার

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার রানীনগরে দলীয় নেতাকর্মীদের উপর গুলি বর্ষনের ঘটনায় রানীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএম শাহীনুর রহমানকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি এবং যুগ্ম আহবায়ক শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জানা যায়, গত রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার […]

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ওসমান চৌধুরী’র মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোকসভা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের স্মৃতি সংরক্ষণের দাবী

নিউইয়র্ক (ইউএনএ): মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী’র মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীর যোদ্ধারা একে একে চলে যাচ্ছেন। মুক্তিযুদ্ধে যাঁদের অসামান্য অবদান রয়েছেন তাঁদেও মধ্যে আবু ওসমান চৌধুরী অন্যতম। তিনি সেক্টও কমন্ডার হিসেবে বীরত্বেও সাথে নেতৃত্ব দিয়েছেন। তাঁর এই বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন […]

বাংলাদেশী সোসাইটি’র সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরীর ভ্রাতৃবিয়োগ

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশী সোসাইটি ইনক’র সাংস্কৃতিক সম্পাদক এবং শিল্পকলা একাডেমি ইউএসএ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিকা রায় চৌধুরীর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত রায় চৌধুরী (৬৫) আর নেই। সোমবার (৭ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় ভোর ৪ঃ৪০ মিনিটে তিনি নিউইয়র্কের ফ্লাশিং প্রেসবেটেরিয়ান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হাসপাতালে তিনি বিগত ৮ মাস ধওে চিকিৎসাধীন ছিলেন। গত ১ […]

নতুন ব্যবস্থাপনায় জ্যামাইকার স্টার কাবাব রেষ্টুরেন্ট উদ্বোধন

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার হিলসাইড এভিনিউতে প্রতিষ্ঠিত স্টার কাবাব এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট আবার নতুন ব্যবস্থাপনায় চালু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার (৭ সেপ্টেম্বর) অপরাহ্ন থেকে রেষ্টুরেন্টটি চালু করা হয়। এর আগে বেলা ১২টার দিকে আয়োজন ছিলো বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই পর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দরুদ (সা:) পাঠ এবং বিশেষ দোয়া […]

কুড়িগ্রামের উলিপুরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, খেওয়ারপাড় গ্রামে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে সোমবার (০৭ সেপ্টেম্বর) উলিপুর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে ভিকটিম কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলা সূত্রে জানা গেছে, পৌর শহরের রামদাস ধনিরাম খেওয়ার পাড় গ্রামের […]