আগামী ২৭ জানুয়ারি শুরু হচ্ছে চাটমোহর প্রিমিয়ার লীগ

স্টাফ রিপোর্টার : পাবনার চাটমোহরে আগামী শনিবার (২৭ জানুয়ারি) শুরু হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ‌চাটমোহরে প্রিমিয়ার লীগ (সিপিএল) এর চুতর্থ আসর। চাটমোহর সরকারি কলেজ মাঠে এদিন সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন। চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজনে প্রযুক্তি ডটকম প্রেজেন্টস চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল) এ […]

কারসাজি করে দাম বাড়ালে জেলে পাঠানো হবে : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এবারও আমাদের ফসল খুব ভালো হয়েছে। কিন্তু নির্বাচনের পরে এই ভরা মৌসুমে দাম বাড়াটা অস্বাভাবিক। এর পেছনে কাদের কারসাজি এটা খুঁজে বের করা একান্তভাবে দরকার। এদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে। সেটা আমরা আগামীতে […]

আতঙ্ক কাটিয়ে ইতিবাচক ধারায় শেয়ারবাজার

বিডি২৪ভিউজ ডেস্ক : সর্বশেষ দেড় বছর আগে শেয়ারদরের ওপর যে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরসীমা আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহারের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। গতকাল সোমবার দরপতন থেকে বেরিয়ে বৃদ্ধি পেয়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, দরপতনের আতঙ্ক কাটিয়ে বিনিয়োগে ফিরছেন সব শ্রেণির বিনিয়োগকারী। এতে লেনদেনের পরিমাণও বেড়েছে। ছয় মাস পর […]

অর্থবছরের প্রথমার্ধে আয়কর আদায় বেড়েছে ১৬ শতাংশ

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আয়কর আদায় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৫.৮২ শতাংশ বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, চলতি অর্থবছরের উল্লিখিত এই সময়ে আয়কর আদায় হয়েছে ৫১ হাজার ৮২৪ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪৪ হাজার ৭৪২ কোটি টাকা। অবশ্য আয়কর আদায় বাড়লেও […]

চালের উৎপাদন বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে ইরি ও ব্রি

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে চালের উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে সহযোগিতা জোরদার এবং আরও গভীরভাবে কাজ করবে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)। এজন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে (ব্রি) পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে সংস্থাটি। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে সাক্ষাৎকালে ইরির প্রতিনিধিদল এ কথা জানায়। প্রতিনিধিদলে ইরির এশিয়ার আঞ্চলিক পরিচালক […]

শীতের কারণে প্রাথমিক বিদ্যালয় খুলবে সকাল ১০টায়

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে সাময়িক পরিবর্তন এনেছে সরকার। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সকাল ৯টার […]

পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে চেক প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা। আজ সোমবার (২২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। অভিনন্দন বার্তায়  চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, ‘চেক প্রজাতন্ত্র ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমি গভীরভাবে মূল্য দেই এবং আমি বিশ্বাস করি যে আমাদের দুই দেশের […]

সুস্থ হয়ে উঠছে পরীর ছেলে

বিনোদন প্রতিবেদক : সপ্তাহ দেড়েক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল চিত্রনায়িকা পরী মনির ছেলে রাজ্য। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা হলেও পুরোপুরি সুস্থ হয়নি। তাই স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় পড়ে যান এই অভিনেত্রী। বাধ্য হয়ে প্রায় ছয় দিন আগে ছেলেকে নিয়ে ছুট দেন কলকাতায়। তবে সুখবর হলো- সুস্থ হয়ে উঠছে পরীর সন্তান রাজ্য। আজ দুপুরের পর পরী মনি […]

বগুড়ায় টিএমএসএস বিনোদন জগতে আল আরাফাহ ইসলামি ব্যাংকের কম্বল বিতরণ

এম এ খালেক খান : বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃৎ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, বর্তমান যুগের আলোকবর্তিকা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস বিনোদন জগতে টিএমএসএস কর্তৃক আয়োজিত […]

বান্দরবানে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিজিবি সেক্টর সদর দপ্তর

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে দুর্গম অঞ্চলের অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । আজ ২৩ জানুয়ারি মঙ্গলবার সকালে বিজিবি সেক্টর সদর দপ্তরের আয়োজনে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের মাঠে ক্রাইক্ষং পাড়া ও লোলাইন পাড়ার ১১৫ জন শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় । বিজিবি বান্দরবানের সেক্টর কমান্ডার […]