ভারতের সহযোগিতায় ১২টি হাইটেক পার্ক নির্মাণ হচ্ছে : চালু ২০২৬ সালে

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১২টি হাইটেক পার্ক নির্মাণ করছে সরকার। ভারতের লাইন অব ক্রেডিটের আওতায় এসব পার্ক নির্মাণ করা হচ্ছে। ২০২৬ সালের মধ্যে এসব পার্ক চালু হবে বলে আশা করা হচ্ছে। এগুলো চালু হলে আগামী পাঁচ বছরে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। আইসিটি খাত থেকে আয়ের পথ তৈরি হবে। এজন্য পাঁচ বিলিয়ন […]

মিল গেটে চালের দাম কমেছে কেজিতে চার টাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারের কঠোর অবস্থানে চালের দাম কমতে শুরু করেছে। চালকল মালিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের পর বুধবারই মিল গেটে মোটা চালের দাম কেজিতে ২টাকা করে কমে প্রতিবস্তা ২৩৩০ টাকা দরে বিক্রি হয়। পরদিন বৃহস্পতিবার  এটি আরও দুই টাকা করে কমেছে। এতে বস্তা প্রতি ২২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দুইদিনে ইতোমধ্যে চালের দাম কেজিতে ৪ […]

গম রপ্তানিতে আগ্রহী রাশিয়া

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে গম রপ্তানি বৃদ্ধির আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেনতেভিচ মান্টিটস্কি। গতকাল সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান। দ্বিতীয় মেয়াদে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সাধন চন্দ্রকে অভিনন্দন জানান মান্টিটস্কি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। খাদ্য সচিব […]

বাংলাদেশ-ইইউ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে

বিডি২৪ভিউজ ডেস্ক : টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে অংশীদারি ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ। গতকাল বৃহস্পতিবার সকালে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন। হোয়াইটলির উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর […]

ইসরায়েল-হামাস সংঘাতে ‘মানবিক যুদ্ধবিরতি’ চান দুয়া লিপা

বিডি২৪ভিউজ বিনোদন ডেস্ক : চলমান ইসরায়েল-হামাসের সংঘাতের বিষয়ে ফের একবার আওয়াজ তুললেন পপতারকা দুয়া লিপা। চলমান এই যুদ্ধে ‘যুদ্ধবিরতি’ চাইলেন এই গায়িকা। সংঘাত থামানোর আহ্বান জানালেন আবারও। সম্প্রতি রোলিং-স্টোনের সঙ্গে এক সাক্ষাৎকারে দুয়া লিপা চলমান সংঘাতের বিষয়ে বলেন, ‘আমি মনে করি যুদ্ধ এবং নিপীড়ন নিয়ে গভীর কোনো আলোচনা নেই। এটি এমন কিছু, যা আমরা বারবার […]

পাবনায় নিপাহ ভাইরাসে সাবেক চেয়ারম্যানের ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে খোকন মালিথার (৪২) মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৮) দুপুরে পাবনার সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত খোকন ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর […]

রঙ-রূপ/ কাজী আতীক

রঙ-রূপ/ কাজী আতীক। যখোন ঘুটঘুটে আঁধারে সয়ে আসে চোখ আবছা দেখতে পাই পৃথিবী বর্ণহীন কংকাল সাদৃশ্য যখোন অবিরাম তুষারপাতে ঢাকা পড়ে চারিপাশ আমি দেখতে পাই প্রকৃতি রংহীন বৈধব্য নিরূপ। সূর্যের আলোহীন রাত কিংবা মাঝারি তুষারপাত সাময়িক কেড়ে নিতে পারে সব রঙ-রূপ পৃথিবীর যাহোক তবু পৃথিবী আবারও তার ফিরে পায় স্বরূপ, তবে মানুষ হারাবে যেদিন স্থায়ী […]

চালের বাজার তদারকিতে খাদ্য অধিদপ্তরের চার টিম

বিডি২৪ভিউজ ডেস্ক : চালের দাম বেড়ে যাওয়ায় ঢাকা মহানগরে খোলা বাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমে আরও স্বচ্ছতা আনতে এবং বাজার তদারকি করতে চারটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপপরিচালকদের সমন্বয়ে টিমগুলো গঠন করা হয়। মঙ্গলবার এ বিষয়ে খাদ্য অধিদপ্তর আদেশ জারি করে। স্বল্প আয়ের মানুষকে ন্যায্য দরে খাদ্য সহায়তা দিতে ঢাকাসহ […]

‘মার্চে জ্বালানি তেলের দামে স্বয়ংক্রিয় সমন্বয় চালু হবে’

বিডি২৪ভিউজ ডেস্ক : মার্চের প্রথম সপ্তাহে জ্বালানি তেলের দামে স্বয়ংক্রিয় সমন্বয় চালু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এরপর প্রতি মাসে এটি সমন্বয় হবে। পরবর্তী সময়ে বিদ্যুৎ ও গ্যাসের জন্য স্বয়ংক্রিয় দাম নির্ধারণের একই প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ […]

মোটরসাইকেল নিয়ন্ত্রণে হচ্ছে নীতিমালা

বিডি২৪ভিউজ ডেস্ক : সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে ইজিবাইক, নসিমন, করিমনের পাশাপাশি মোটরসাইকেল নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের দেশে দুর্ঘটনার ক্ষেত্রে একটা জিনিস উপেক্ষা করতে পারি না। এখানে যেভাবে তিন চাকার গাড়িগুলো চলছে। ইজিবাইকসহ […]