টাকা ডলার বিনিময় হারে নতুন ব্যবস্থায় যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : নিকট মেয়াদে বৈদেশিক মুদ্রার বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর দর ছেড়ে দেবে না বাংলাদেশ ব্যাংক। তবে এখনকার সর্বোচ্চ দর নির্ধারণ পদ্ধতির পরিবর্তন করে নতুন একটি ব্যবস্থা চালু করা হবে। নতুন ব্যবস্থায় বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি মধ্যবর্তী দর ঘোষণা করে তার সঙ্গে সর্বোচ্চ কত শতাংশ ওঠানামা করবে, তার করিডোর থাকবে। বর্তমানে সুদহারের ক্ষেত্রে […]

ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট উদ্বোধন

বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা-চেন্নাই রুটে বিরতিহীন ফ্লাইট চালু হলো। এতে প্রতি শনিবার, সোমবার ও বৃহস্পতিবার থাকছে তিনটি ফ্লাইটের শিডিউল। শনিবার (১৬ ডিসেম্বর) ফ্লাইট বিজি ৩৬৩ দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ছেড়ে যায়। ফ্লাইটটি বিকেল তিনটা ২০ মিনিটে চেন্নাই পৌঁছানোর কথা রয়েছে। এরপর সোয়া […]

শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা করবেন শেখ হাসিনা

বিডি২৪ভিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ডিসেম্বর সিলেটে শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। দলীয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর সকালে তিনি সিলেট যাবেন। সেখানে হযরত শাহজালালের মাজার এবং এরপর হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন। বিকালে তিনি আলিয়া মাদরাসা মাঠে […]

মিরসরাইয়ের সাম্যবাদী দলের প্রার্থী দিলীপ বড়ুয়ার মনোনয়ন প্রত্যাহার

মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। রোববার (১৭ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে দিলীপ বড়–য়ার পক্ষে তার প্রতিনিধি মনোনয়ন প্রত্যাহার করে দেন। দিলীপ বড়ুয়া বলেন, ‘মিরসরাই আসনে আমি জোট […]

আধিপত্য বিস্তারে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে পানছড়িতে হরতাল পালিত

নিজস্ব প্রতিবেদক : পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত) ও ইউপিডিএফ (গনতান্ত্রীক) দু সংগঠনের আধিপত্য বিস্তারে জেলার পানছড়িতে বিপুল চাকমা সহ চার হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে পানছড়ি উপজেলায় হরতাল চলছে। ১৭ ডিসেম্বর ২০২৩, রবিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে। হরতাল সফল করতে রবিবার ভোর […]

নিট রিজার্ভ বেড়ে ১৯৮৬ কোটি ডলার

বিডি২৪ভিউজ ডেস্ক : আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বাংলাদেশের অনুকূলে ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ছাড় করেছে। শুক্রবার ওই অর্থ কেন্দ্রীয় ব্যাংকের ওয়াশিংটনে থাকা অ্যাকাউন্টে জমা হয়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ বেড়ে ১ হাজার ৯৮৬ কোটি ডলার ও গ্রস রিজার্ভ বেড়ে ২ হাজার ৫৩২ কোটি ডলারে দাঁড়িয়েছে। চলতি মাসেই এশীয় উন্নয়ন […]

বেসরকারি প্রভিডেন্ট ফান্ডের কর কমে ১৫ শতাংশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ তহবিল (প্রভিডেন্ট ফান্ড) ও আনুতোষিক তহবিলের (গ্র্যাচুইটি ফান্ড) আয়ের ওপর থেকে কর কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারায় (১) প্রদত্ত ক্ষমতাবলে […]

উন্নত দেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, একটি আত্মমর্যাদাসম্পন্ন উন্নত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। তাই শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।  শুক্রবার (১৫ ডিসেম্বর) সিলেট মহানগরীর এক হোটেলে মহানগর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্র সংগঠনটিকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি।  এসময় তিনি ছাত্রলীগের […]

শেষ হলো ইসির আপিল শুনানি, প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন

বিডি২৪ভিউজ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলে ছয় দিনে ইসির শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট ২৭৫ জন। এর মধ্যে শেষ দিনের আপিল শুনানিতে ২২ জন প্রার্থিতা ফিরে পাওয়াসহ বৈধতা পেয়েছেন। এ দিন নামঞ্জুর হয়েছে ৬২ জন প্রার্থীর আবেদন। শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে […]

নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানো যাবে ৯৯৯-এ

বিডি২৪ভিউজ ডেস্ক : নির্বাচন সংক্রান্ত যে কোনো সমস্যা বা অভিযোগ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো যাবে। এ ব্যাপারে ব্যবস্থা নেবেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৬ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুল হাসান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় […]