সুষ্ঠু নির্বাচনই লক্ষ্য

বিডি২৪ভিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৭ দিন বাকি। এবারের নির্বাচন কেমন হয় তা দেখতে দেশী-বিদেশী বিভিন্ন মহলের তীক্ষè দৃষ্টি রয়েছে। সবাই চায় নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হোক। তাই কোনোভাবেই যেন এ নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। নির্বাচন কমিশনও (ইসি) এ বিষয়ে অধিকতর তৎপর। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীরও নির্বাচনের পরিবেশ […]

বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক: পাভেল দভয়চেনকভ

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের মহান বিজয় দিবস আমাদের উভয় দেশের জন্যই একটি গৌরবের দিন। এ দিনটি আমাদেরকে আমাদের ঐতিহাসিক বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালের বিপ্লবের দিনে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়ে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছিলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২ সালে সোভিয়েত ইউনিয়নে সরকারি সফরের […]

বাড়তে পারে রিজার্ভ

বিডি২৪ভিউজ ডেস্ক : বৈদেশিক মুদ্রার রিজার্ভ শিগগিরই বাড়তে শুরু করবে। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, চলতি সপ্তাহের পর থেকে রিজার্ভ আর কমবে না। শুধু তাই নয়, কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বেশকিছু উদ্যোগ এবার রিজার্ভ বাড়াতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় […]

অভিযান: কারওয়ান বাজারে মাইকে ঘোষণা দিয়ে ১১০ টাকায় পেঁয়াজ বিক্রি

বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকার কারওয়ান বাজারে পেঁয়াজের আড়তের এ দোকানি শনিবার দুপুরে রসিদ দেখাতে না পারলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে হ্যান্ড মাইকে ১১০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির ঘোষণা দেয়। এ খবরে তার দোকানে ভিড় লেগে যায় রাতারাতি পেঁয়াজের দাম তরতরিয়ে বাড়তে থাকার প্রেক্ষাপটে দেশজুড়ে অভিযানে নেমে ব্যবসায়ীদের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  শনিবার অভিযানকালে ঢাকার কারওয়ান বাজার […]

বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক :সরকার নারীর ক্ষমতায়ন এবং তাদের অধিকার নিশ্চিত করতে সম্ভব সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাংলাদেশ পূরণ করতে পেরেছে, অন্তত এইটুকু দাবি করতে পারি। তিনি বলেন, আমার সরকারের নেওয়া উদ্যোগের কারণে নারীরা কোনো সেক্টরেই পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শনিবার সকালে বেগম রোকেয়া সাখাওয়াত […]

প্রকৃতিই আমার মনে সুর ও ছন্দের সৃষ্টি করে – বিজয় সরকার

বিনোদন প্রতিবেদক : বহু গুণী শিল্পীর জন্ম হয়েছে এই বাংলার মাটিতে। এই মাটিতে ছড়িয়ে থাকা অজস্র লোকসংগীতের সুর, বাণীই হয়তো এদেশের সাধারণ মানুষকে করেছে সংগীতপ্রীয়। শত শত বছর ধরে নদী-কাদা-জলের এই দেশ বহু সংগীতগুণীকে জন্ম দিয়েছে, যাঁদের সৃষ্টিশীল কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে। বিজয় কৃষ্ণ সরকার ( বিজয় সরকার) ঠিক তেমনই এক […]

গ্লোবাল ইকোনমিক ফোরামে দেশের উন্নয়ন তুলে ধরলেন সালমান এফ রহমান

বিডি২৪ভিউজ ডেস্ক : বর্তমান সময়ের নানামুখী সংকটের মধ্যে বিশ্বব্যাপী সমৃদ্ধির কৌশল নির্ধারণের প্রতিপাদ্য নিয়ে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী গ্লোবাল ইকোনমিক পলিসি ফোরাম সম্মেলন। এতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।  আজ শুক্রবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ […]

বাংলাদেশের ওপর অযৌক্তিক চাপ আসছে

বিডি২৪ভিউজ ডেস্ক : অযৌক্তিক রাজনৈতিক চাপের মধ্যে গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা চেয়ে জাতিসংঘে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ’ বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বিরোধী দল ও তাদের মিত্ররা বিক্ষোভের নামে সরকারি ও বেসরকারি সম্পত্তি পোড়ানো এবং মানুষের জীবন পোড়ানো সহ্য করবেন না […]

যেভাবেই হোক তারা দুর্ভিক্ষ ঘটাবে, কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বিএনপি কিভাবে নির্বাচন করবে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির নেতা কে, তাদের কোনো নেতা নেই। বিএনপি চিন্তা করেছিল নির্বাচন হবে না। এখন নির্বাচন হয়ে যাচ্ছে। এক সময় বলেছিল নির্বাচন হতে দেবে না। উস্কানি আছে যে, নির্বাচন ঠেকাও। নির্বাচনের সিডিউল হয়ে গেছে, এখন তারা মনে করছে নির্বাচন হয়েই যাবে। তাই তারা […]

চীন বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত উন্নয়ন সহযোগী : রাষ্ট্রদূত

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বেইজিং ও ঢাকা পারস্পরিক কৌশলগত আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, কর্মী ও সাংস্কৃতিক আদান-প্রদান বিকাশ এবং আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করেছে। তিনি বলেন, চীন ক্রমবর্ধমানভাবে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসাবে স্বীকৃত। চীনের সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস), বাংলাদেশের […]