জাতীয় সংসদের পরপরই উপজেলা নির্বাচন

বিডি২৪ভিউজ ডেস্ক ; দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশের প্রায় ৫০০ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজও চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে উপজেলা পরিষদগুলোর মেয়াদ সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে তারা। আগামী মার্চ মাসে এ নির্বাচন শুরু করার লক্ষ্যে নির্বাচনী সরঞ্জাম কেনার কাজও প্রায় শেষ। সংসদের পরপরই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল […]

ডলারের দাম আরও কমার আভাস

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে চলমান ডলার সংকট কেটে যাচ্ছে। শক্তিশালী হতে যাচ্ছে টাকা। এরই মধ্যে ৫০ পয়সা কমানো হয়েছে ডলারের দর। একই সঙ্গে সরবরাহ ক্রমাগত বৃদ্ধি ও দাম আরও কমে আসার আভাসও মিলছে। এক বছরেরও বেশি সময় ধরে বাজারে ডলারের দামে নৈরাজ্যের মধ্যে এ দাম কমানোর উদ্যোগকে আগামী অর্থনীতির জন্য স্বস্তির বার্তা বলে উল্লেখ করেছেন […]

বৌদ্ধ ধর্মীয় প্রধান দান উৎসব নোয়াপাড়ায় কঠিন চীবর দান সম্পন্ন

মাহফুজ আলম,কাপ্তাই (রাঙামাটি) : নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটি কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়নের নোয়াপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধদের ধর্মীয় প্রধান দানোউৎসব ৪৩তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) দিনব্যাপী কঠিন চীবর দান উপলক্ষে কাপ্তাই নোয়াপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকার উদ্যোগে’র শুরু হয় এই কঠিন চীবর দান অনুষ্ঠান। সকালে একটি বর্ণাঢ্য […]

তিন দিনব্যাপী ১৮তম ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ২০২৩ শুরু হয়েছে

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এর যৌথ উদ্েযাগে ১৮তম ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ২০২৩ আয়োজন করা হয় ইউএনআইজিএফ, দি এশিয়া ফাউন্ডেশন, ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন ও গুগল এর সহযোগিতায়। ৮টি অধিবেশনে বিভিন্ন স্টেকহোল্ডার থেকে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী এই ফোরামে অংশ করছেন। “ইন্টারনেট স্মার্ট বাংলাদেশে মানবাধিকারে পরিণত হচ্ছে” শীর্ষক […]

জোট বেঁধে নির্বাচনমুখী হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল

বিডি২৪ভিউজ ডেস্ক : ৩০০ আসনেই একক প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। তৃণমূল বিএনপি এবং বিএনএমও ৩০০ আসনে প্রার্থী দেবে। ১৪ দলীয় জোট নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অনেক রাজনৈতিক দলই এখন নির্বাচনমুখী। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের আন্দোলন ছেড়ে জোট বেঁধে ভোটের মাঠে নেমেছেন কল্যাণ পার্টির সভাপতি মেজর […]

নির্বাচন পর্যবেক্ষণে ৩৮ দেশ সংস্থাকে ইসির আমন্ত্রণ

বিডি২৪ভিউজ ডেস্ক : ভোট পর্যবেক্ষণে ঢাকায় আসছে পাঁচ সদস্যের মার্কিন প্রতিনিধি দল । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছে। দেশটির ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) নির্বাচন কমিশন সচিবালয়ে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে। এদিকে সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিবেশী ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, সার্ক, ওয়াইসিসহ […]

সিলেটে পরিত্যক্ত কূপ থেকে প্রতিদিন মিলবে ৭০ লাখ ঘনফুট গ্যাস

বিডি২৪ভিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলার পরিত্যক্ত কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এখান থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক। উত্তোলিত এই গ্যাস মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ শুরু হয়। জ্বালানিসংকট নিরসনে গ্যাস উৎপাদন বাড়াতে […]

দরকষাকষির সক্ষমতা বাড়ছে বাংলাদেশের

বিডি২৪ভিউজ ডেস্ক : বিভিন্ন প্রকল্পে চীনের সঙ্গে ঋণচুক্তি । দেশের জন্য মঙ্গলজনক হলেই নেওয়া হচ্ছে ঋণ * মাঝপথে হঠাৎ করে ঋণ বাতিল নয়, সালিশের তৃতীয় দেশ হবে সিঙ্গাপুর । চীনা ঋণের যে কোনো শর্ত মানছে না বাংলাদেশ। পরীক্ষা-নিরীক্ষা করে দেশের জন্য মঙ্গলজনক হলেই শুধু ঋণ নেওয়া হচ্ছে। সম্প্রতি একটি ঋণে কঠিন শর্ত দিয়েছিল চীন। এমনকি […]

বিশ্বকে বাঁচাতে যুদ্ধকে ‘না’ বলুন

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্বনেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবজাতি ও মানবতাকে বাঁচাতে হলে বিশ্বসম্প্রদায়কে সব ধরনের যুদ্ধ ও সংঘাতকে কঠোরভাবে ‘না’ বলতে হবে। গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লিতে ‘জি২০ লিডারস সামিট ২০২৩’-এ দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী ঢাকায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন। শেখ হাসিনা বলেন, মানুষ […]

কৈলাশটিলায় মিলেছে আরও ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাস

বিডি২৪ভিউজ ডেস্ক : সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের পুরনো কূপ ওয়ার্কওভার করে আরও ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মিলেছে। বুধবার (২২ নভেম্বর) থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হওয়ার কথা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। গ্যাসের সাথে এই কূপ থেকে উপজাত হিসেবে দৈনিক ৭০ ব্যারেল কনডেনসেট পাওয়া যাবে। এ কূপের ওয়ার্কওভারে ব্যয় হচ্ছে প্রায় ৭১ […]