বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ॥ শ্রিংলা

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের চলমান অগ্রযাত্রার প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধি মানে ভারতের উন্নয়ন ও প্রবৃদ্ধি এবং ভারতের উন্নয়ন ও প্রবৃদ্ধি মানে বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধি। ভারত সবসময়ই বাংলাদেশকে একটি শক্তিশালী, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায়। তিনি আশা প্রকাশ […]

কুড়িগ্রামে নির্মাণ হচ্ছে ৪০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলার চরাঞ্চলে ১৪০ একর জমিতে তৈরি করা হবে বাণিজ্যিক সৌরবিদ্যুৎ কেন্দ্র। ২০২২ সালে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ ২০৪৭ সাল পর্যন্ত। আগামী দুই-তিন বছরের মধ্যে প্রকল্পের মূল কাজ শেষ হওয়ার কথা। কাজ শেষ হলে এখান থেকে উৎপাদিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। সংশ্লিষ্টরা জানায়, সৌর প্যানেলের নিচে চাষাবাদ হবে ছায়া […]

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

তপশিল ঘোষণার মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। সে হিসেবে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও […]

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের যুগে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকা মহানগর থেকে প্রতিদিন আসছে প্রায় সাত হাজার টন বর্জ্য। এর মধ্যে মাত্র দুই ভাগ পয়োবর্জ্য শোধন হয়। বাকি ৯৮ ভাগই কোনো না কোনো পথে যাচ্ছে নদীতে। উৎপাদিত বর্জ্য ফেলার জায়গা কমে যাওয়ায় আরো জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এ কারণে পরিবেশ ও পানি দূষণের জন্যও বর্জ্য বড় হুমকি হয়ে উঠেছে। তাই বর্জ্য […]

চার মাসে ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে ৪ শতাংশ

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ৭.৬ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩.৯৯ শতাংশ বেশি। এ বিষয়ে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও […]

বুলগেরিয়ার ৫৬ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামে

বিডি২৪ভিউজ ডেস্ক : অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আবার গম ও চাল আমদানি শুরু করেছে সরকার। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে ৫ লাখ টন খাদ্যশস্য আমদানি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দুই লাখ টন গম ও তিন লাখ টন চাল। প্রথম প্যাকেজের দ্বিতীয় চালানের গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। জাহাজটিতে গম রয়েছে ৫৫ হাজার ৫০০ মেট্রিক টন। এসব গমের […]

মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের ব্যাখ্যায় অধিকাংশ দেশ সন্তুষ্ট

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, যথাসময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনি বাধ্যবাধকতা, খালেদা জিয়ার দেশের বাইরে চিকিৎসা সংক্রান্ত ব্যাখ্যা, বিভিন্ন আইনি সংস্কারসহ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশ। নারীর ক্ষমতায় ও সামাজিক নিরাপত্তায় বাংলাদেশের প্রশংসা করেছে অংশ নেওয়া দেশগুলো। গত ১৩ নভেম্বর সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার […]

দেশের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি বৈঠক অনুষ্ঠিত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ সরকারি স্থাপনার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়। বৈঠকের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। কমিটির সভাপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান […]

ফাইভ-জি রেডিনেস প্রকল্পের বাণিজ্যিক প্রস্তাব উন্মুক্ত

বিডি২৪ভিউজ ডেস্ক : কারিগরি মূল্যায়নের সাত মাস পর অবশেষে উন্মুক্ত হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ফাইভ-জি রেডিনেস প্রকল্পের বাণিজ্যিক প্রস্তাব। এতে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৩২৬ কোটি টাকা প্রস্তাব করে সর্বনিম্ন দরদাতা হয়েছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রাথমিকভাবে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ৪৬৩ কোটি টাকা। ফলে হুয়াওয়ের প্রস্তাব গৃহীত হলে সরকারের অন্তত ১৩৭ কোটি […]

নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিবে

হীরেন পণ্ডিত : বাংলার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন বাঙালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালী জাতির হাজার বছরের ইতিহাসের গৌরবজনক ঘটনা বা অধ্যায় হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ। ৩০ লাখ শহীদের বুকের তাজা রক্ত, লাখ লাখ মা-বোনের সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে একাত্তরের নয় মাস যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা […]