বাড়ছে ব্যাংক আমানতের সুদহার : দুই মাসে ব্যাংকে ফিরল ৩৩ হাজার কোটি

বিডি২৪ভিউজ ডেস্ক : আমানতের সুদ হার বৃদ্ধি, নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগে শ্লথ গতির কারণে মানুষের হাতের টাকা ফিরছে ব্যাংকে। চলতি বছরের (জুলাই-আগস্ট) দুই মাসে মানুষের হাতের প্রায় ৩৩ হাজার কোটি টাকা ব্যাংকিং সিস্টেমে ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে- চলতি বছরের জুন শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে ছিল […]

করমুক্ত থাকবে সর্বজনীন পেনশন স্কিমের অর্থ

বিডি২৪ভিউজ ডেস্ক : সর্বজনীন পেনশন স্কিমের বিনিয়োগে কর দিতে হবে কি না, তা নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। আর এ বিভ্রান্তি দূর করতে কর অব্যাহতির প্রজ্ঞাপন জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটিকে এমন পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরামর্শ বিবেচনায় নিয়ে পেনশন স্ক্রিমের চাঁদা বিনিয়োগ হিসেবে কর রেয়াত মিলবে। আর পেনশন বাবদ দেওয়া […]

প্রেমের ফাঁদে ফেলে চাটমোহরে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

পাবনা প্রতিনিধি : প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ফুঁসলিয়ে সুমাইয়া খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে লিটন হোসেন (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর মামলা দায়েরের একমাসেও কলেজছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সুমাইয়া খাতুন পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া উত্তরপাড়া গ্রামের শুকচাঁদ আলী-সীমা খাতুন দম্পতির মেয়ে এবং চাটমোহর সরকারি কলেজের একাদশ শ্রেণীর […]

জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে এমপি পুত্রের মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও সরকারের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডের মধ্যে রূপপুর আণবিক প্রকল্পের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেতে পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি দিক নির্দেশনায়,তার পুত্র বিশ্বাস ফাউন্ডেশন চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের নেতৃত্বে ঈশ্বরদীতে মটরসাইকেল শোভাযাত্রা এবং বিভিন্ন মোড়ে মোড়ে থেমে স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ […]

আরও ৬ জেলায় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ, মত দিল ইউজিসি

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের ছয় জেলায় নতুন ছয়টি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। জেলাগুলো হলো রাজবাড়ী, ভোলা, জয়পুরহাট, কক্সবাজার, নড়াইল ও বরগুনা। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ বিষয়ে মতামত বা সুপারিশ করেছে ইউজিসি। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে। ইউজিসি সূত্র জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয় নেই এমন ৯টি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে […]

সুন্দরবন রক্ষায় সরকারের উদ্যোগের প্রশংসায় ইউনেস্কো

বিডি২৪ভিউজ ডেস্ক : ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদের ৪৫তম বর্ধিত সভায় সুন্দরবন রক্ষায় এক দশকে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করা হয়েছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি জানান, ৪৫তম বর্ধিত সভায় পরিকল্পিত বনায়নের মাধ্যমে কার্যকর সংরক্ষণব্যবস্থা গ্রহণ করায় সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের সম্পদের সুরক্ষা বৃদ্ধির জন্য বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টাকে […]

স্মার্ট দেশ গড়ার পদক্ষেপ রূপপুর

বিডি২৪ভিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়া থেকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি উপস্থিতিতে অনুষ্ঠানে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) হস্তান্তর করে প্রকল্পটির রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটম। স্মার্ট দেশ গড়ার পদক্ষেপ রূপপুর গতকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজ বাংলাদেশের […]

সবাইকে ডিজিটাল সংযুক্তির আওতায় আনতে হবে -ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশের স্তম্ভসমূহ দাঁড় করাতে দেশের প্রতি ইঞ্চি মাটি এবং প্রতিটি মানুষকে ডিজিটাল সংযুক্তির আওতায় আনতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশনের দায়িত্ব চ্যালেঞ্জিং।’ মন্ত্রী গতকাল ঢাকার একটি হোটেলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তত্ত্বাবধানে বিটিআরসি ও এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি আয়োজিত দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের ২৪তম সম্মেলনের সমাপনী […]

সর্বজনীন পেনশনে জমেছে ১০ কোটি টাকা, চলতি মাসেই বিনিয়োগ

বিডি২৪ভিউজ ডেস্ক : কোটি টাকার ওপরে জমা দিয়েছেন প্রবাসীরা, চাঁদা দিয়েছেন ১৪ হাজারের অধিক জনগণ । চলতি মাসেই চলবে ব্যাপক প্রচারণা, প্রাথমিকভাবে ট্রেজারি বন্ডে বিনিয়োগ, অর্ধেকের বেশি চাঁদা বেসরকারি চাকরিজীবীদের । যে দেশে অবস্থান সেই দেশের মুদ্রায় চাঁদা, ডলারে কনভার্ট হয়ে আসবে দেশে প্রতিদিনই নতুন নতুন মানুষ যুক্ত হচ্ছেন সর্বজনীন পেনশন স্কিমে। এতে বাড়ছে স্কিমে […]

বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর সম্প্রীতি সম্মেলন

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণ ‘এক্সারসাইজ সম্প্রীতি-১১’ শুরু হয়েছে। ভারতের মেঘালয়ে উমরয় সেনানিবাসে এই অনুশীলন উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালে আসামের জোড়হাটে প্রথম সম্প্রীতি অনুশীলন শুরু হয়। উমরয় সেনানিবাসে বাংলাদেশের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল মফিজুল ইসলাম রাশেদ এবং […]