নতুন মাত্রা পাবে সিলেটের পর্যটন

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসাবে খ্যাত সিলেটে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নয়নাভিরাম স্থানগুলোর অধিকাংশ যোগাযোগব্যবস্থা ভালো না থাকার কারণে পর্যটকদের অদেখা থেকে যায়। ভ্রমণপিপাসুরা যাতে মাত্র দুই দিনে ২৩টি স্পট ঘুরে দেখতে পারেন, সেই ব্যবস্থা করতেই জেলা প্রশাসক সম্মেলনে সিলেটের গোয়াইনঘাটের জাফলং থেকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পর্যন্ত ভারতীয় সীমান্ত ঘেঁষে ৩০ কিলোমিটার রাস্তা নির্মাণের প্রস্তাবনা তুলে […]

সীমানা বাড়ছে রাজউকের

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সীমানা বাড়ছে। ঢাকার পূর্বপাশে মেঘনা ব্রিজ, দক্ষিণ পাশে দ্বিতীয় শীতলক্ষ্যা ও দক্ষিণ-পশ্চিম এলাকায় পদ্মা ব্রিজের এপাড় পর্যন্ত বাড়ানো হচ্ছে রাজউকের সীমানা। তবে সংস্থাটির আওতায় থাকা ১৫২৮ বর্গকিলোমিটার এলাকার মধ্যে ৫৯০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে। বাকি ৯৩৮ বর্গকিলোমিটার এলাকার সঙ্গে সোনারগাঁও, শ্রীনগরসহ প্রায় ৫০০ বর্গকিলোমিটার […]

অপারেশনাল সক্ষমতায় উন্নতি ফায়ার সার্ভিসের

বিডি২৪ভিউজ ডেস্ক : অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, নৌযান ডুবিসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সবার আগে সবার পাশে দাঁড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অগ্নিদুর্ঘটনা মোকাবিলা ও জানমালের নিরাপত্তায় জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না সংস্থাটির সদস্যরা। তবে বেশ কয়েকটি বড় অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। সেসব পাশ কাটিয়ে অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত করে উন্নত দেশের আদলেই নিজেদের […]

কপিরাইট লঙ্ঘনে ৫ বছরের জেল : সংসদে দুই বিল পাস

বিডি২৪ভিউজ ডেস্ক : কপিরাইট আইন লঙ্ঘন করলে ৫ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে ‘কপিরাইট বিল, ২০২৩’ পাস হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কপিরাইটের গুরুত্ব উপলব্ধি করে আন্তর্জাতিক আইনের সঙ্গে যথাসম্ভব সঙ্গতি রেখে এবং কারো কর্ম চুরি বা নকল ঠেকাতে এ আইনটি প্রণয়ন করা জরুরি। গতকাল সোমবার […]

বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সোমবার যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা ও ম্যাক্রোঁর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগে দুই নেতা একান্ত বৈঠকেও মিলিত হন। দুই নেতার উপস্থিতিতে ঢাকা ও প্যারিসের […]

ঈশ্বরদীতে আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা চেয়ে উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন এর পূর্ব প্রস্তুতি হিসেবে পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)  বিকালে উপজেলা সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজার সংলগ্ন স্থানে এ উঠান বৈঠকের আয়োজন করে আওতাপাড়া মহিলা সমবায় সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন […]

নিউইয়র্কে আন্তর্জাতিক ভাসানী সম্মেলনে বক্তারা স্মৃতিরক্ষা ও নতুন প্রজন্মকে ভাসানীর আদর্শের সাথে পরিচিত করে দেয়ার ওপর গুরুত্বাারোপ

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশে গনতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার মৌলিক অধিকার এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানানো এবং স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিরক্ষা ও নতুন প্রজন্মকে ভাসানীর আদর্শের সাথে পরিচিত করে দেয়ার ওপর গুরুত্বাারোপ সহ ১৯ দফা ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে নিউইয়র্কে ভাসানী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খবর ইউএনএ’র। মওলানা আব্দুল […]

বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবে

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিন্ন সমৃদ্ধির জন্য বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক একটি কৌশলগত অংশীদারিত্বে পৌঁছাবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সম্মানে আয়োজিত ভোজসভায় শেখ হাসিনা বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ইন্দো-প্যাসিফিক এবং এর বাইরেও সকলের অভিন্ন সমৃদ্ধির জন্য কৌশলগত সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারে বলে আমি আত্মবিশ্বাসী।’ প্রধানমন্ত্রী বলেন, তারা […]

এলো আরও ৫৩৬৩০ টন কয়লা এ মাসেই দ্বিতীয় ইউনিট উদ্বোধন

বিডি২৪ভিউজ ডেস্ক : রামপাল বিদ্যুৎ কেন্দ্রে এলো আরও ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা। এ মাসেই উদ্বোধন করা হবে দ্বিতীয় ইউনিট। বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে ওই পরিমাণ কয়লা নিয়ে দেশে এসেছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি জেইল অব শহর’। আমদানি করা এই কয়লার মধ্যে ২৪ হাজার মেট্রিক টন কয়লা চট্টগ্রাম বন্দরে […]

বিমানবহরে যোগ হচ্ছে নতুন ১০ এয়ারবাস

বিডি২৪ভিউজ ডেস্ক : রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হচ্ছে ফ্রান্সের তৈরি নতুন ১০ এয়ারবাস। বাংলাদেশে সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে আজ এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা। ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাসের সঙ্গে বিমানের এই এমওইউ হবে। বিমান এর আগে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে নতুন ১২টি […]