বাঘ রক্ষায় ৩৬ কোটি টাকার প্রকল্প
বিডি২৪ভিউজ ডেস্ক : বাঘ রক্ষায় প্রায় ৩৬ কোটি ঢাকা ব্যয়ে ‘সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প’ হাতে নিয়েছে বন বিভাগ। সুন্দরবনের বাঘ রক্ষা ও বাঘের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ প্রকল্প নেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এতে বাঘ ও শিকার প্রাণী জরিপ, উঁচুটিলা ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় থাকবে বাঘের ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস নিয়ে গবেষণা। […]