ওষুধ রপ্তানি ১৩১ দেশে, আয় ১৭ কোটি ৫৪ লাখ ডলার

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের ওষুধ রপ্তানির বাজার বড় হচ্ছে। রপ্তানি বৈচিত্র্যময় করার মাধ্যমে বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার ১৩১টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওষুধ প্রস্তুতকারকরা শুধু শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই নয়, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রেও রপ্তানি করেছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, […]

অবশেষে পদোন্নতি পাচ্ছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা

বিডি২৪ভিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদোন্নতির জটিলতা কাটছে। এখন থেকে নিয়মিতই প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন সহকারী শিক্ষকরা। পদোন্নতির প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রথম দফাতেই সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন জেলার ২০১ জন শিক্ষক। এই প্রক্রিয়া চলমান থাকবে বলে সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে নেদারল্যান্ডসকে আহ্বান প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডসকে দেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে জমি দেওয়ার প্রস্তাব করেছেন। আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন বিদায়ী সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনি (নেদারল্যান্ডস) যদি চান, তবে আমরা আপনাকে (বাংলাদেশে) ড্রাইডকের জন্য জায়গা দিতে পারি।’ বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল […]

রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২৬১ মিলিয়ন ডলার দিবে

বিডি২৪ভিউজ ডেস্ক : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) রামপুরা থেকে রামপুরা-আমুলিয়া-ডেমরা পর্যন্ত বাংলাদেশ সরকারের চার লেন, সাড়ে ১৩ কিলোমিটার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের জন্য লেনদেন উপদেষ্টা হিসেবে ২৬১ মিলিয়ন ডলার বেসরকারি খাতের মূলধন সংগ্র করেছে। আজ এক সংবাদ বিঞ্জপ্তিতে একথা বলা হয়েছে। প্রকল্পটি যানজট নিরসন করবে এবং রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের মধ্যে উন্নত যোগাযোগ […]

আন্দোলন মোকাবিলায় কর্মসূচি ঢেলে সাজাচ্ছে আওয়ামী লীগ

বিডি২৪ভিউজ ডেস্ক : শোকের মাস আগস্টে বিএনপির আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগ কর্মসূচির ধরন পালটাচ্ছে। অতীতে এই মাসে দলটি কঠিন কোনো কর্মসূচিতে না গেলেও এবার নেতাদের ভাবনায় পরিবর্তন এসেছে। তারা বলছেন, বিএনপিকে মোকাবিলায় তাদের চলমান রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি অতীতের মতোই পালন করা হবে মাসব্যাপী শোক কর্মসূচি। তবে আগস্টে এবার কী ধরনের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত […]

মশার লার্ভা মারতে রোববার থেকে বিটিআই প্রয়োগ করবে ডিএনসিসি

বিডি২৪ভিউজ ডেস্ক : মশার লার্ভা ধ্বংসে আগামী রোববার থেকে কীটনাশক বিটিআই প্রয়োগ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই জৈবিক লার্ভিসাইড কার্যকরভাবে মশার লার্ভা ধ্বংস করে। বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিএনসিসির নগর ভবনের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে নেওয়া কার্যক্রম পর্যালোচনা সম্পর্কিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় […]

চালু হচ্ছে টাকা পে কার্ড

বিডি২৪ভিউজ ডেস্ক : বিদেশি মুদ্রা সাশ্রয়ে জাতীয় পে কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ডিসেম্বরে এই কার্ড চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। গত ১৮ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রথমবারের মতো ‘টাকা পে’ কার্ড চালুর ইঙ্গিত দেন। এরপর কেন্দ্রীয় ব্যাংকের দুইটি কমিটি সম্প্রতি ‘টাকা পে’ কার্ড চালুর জন্য কাজ শুরু […]

উলিপুরে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে স্কুল শিক্ষ‌কের মৃত‌্যু

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কু‌ড়িগ্রামের উলিপুরে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আজম আলী (৫০) না‌মের এক‌ স্কুল শিক্ষ‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (৪ আগস্ট) দুপু‌রে উপজেলার হা‌তিয়া ইউনিয়‌নের হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। তিনি চিলমারী উপ‌জেলার থানাহাট এ ইউ সরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ের শিক্ষক হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ও‌সি গোলাম মর্তুজা। পু‌লিশ […]

ডিজিটাল ট্রান্সফরমেশনের ফলে উদ্ভূত পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কমিউনিটি রেডিও’র ভূমিকা

নিজস্ব প্রতিনিধি : চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কমিউনিটি রেডিও এখন নতুন নতুন চ্যালেঞ্জ-এর সম্মুখীন হচ্ছে। দিন দিন রেডিও’র শ্রোতা সংখ্যা কমে যাচ্ছে । তাই বর্তমান পরিবর্তিত সময়ে কমিউনিটি রেডিওকে টিকিয়ে রাখতে আশু করনীয় নির্ধারন করার লক্ষ্যে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন(বিএনএনআরসি) উদ্যোগে ২-৩ আগস্ট ২০২৩ অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল প্রযুক্তিগত পরিবর্তিত সময়ে কমিউনিটি […]

ইলিয়াস হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার গয়েশপুরে ইলিয়াস হোসেন (২৮) নামের এক তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে মহাসড়কের দু’পাশে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। শুক্রবার (৪ আগস্ট) বেলা ২টার দিকে সদর উপজেলার জালালপুরের নতুনপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ অবরোধ শুরু হয়। পরে প্রশাসনের আশ্বাসে […]