ছয় মাসের মাথায় কাপ্তাই ইউএনও রুমন দে’র বদলি

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাইয়ে যোগদানের ছয় মাসের মাথায় চট্টগ্রাম ওয়াসায় বদলি হলেন রুমন দে। কাপ্তাইতে এযাবৎ যত ইউএনও মহোদয়রা এসেছেন সকলেই গণমাধ্যম কর্মীদের সাথে সমন্বয় রেখে দেশের স্বার্থে, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে ও জনগণের ন্যায্য সুযোগ সুবিধা রক্ষার্থে সকল নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। অথচ ব্যতিক্রম ভুমিকা রেখে গেছেন ইউএনও রুমন দে। তিনি […]

সুজলা সুফলা বাংলাদেশকে ফুলে ফলে ভরে রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সুজলা সুফলা এই বাংলাদেশকে ফুলে ফলে ভরে রাখতে আমাদের আরো বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে মন্তব্য করে মন্ত্রী বীর বাহাদুর বলেন, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের কৃষকদের নানা ধরনের সুযোগ সুবিধা অব্যাহত […]

পাবনায় ছুরিকাঘাতে এক যুবক নিহত

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হিমায়েতপুরে পুরনো মোটরসাইকেল কেনা পর কাগজপত্র নিয়ে বিরোধের জেরে রিকো (৩৫) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত যুবক ও অভিযুক্ত একাধিক মামলার আসামি। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ছাতিয়ানি (পশ্চিম পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিকো ছাতিয়ানি (পশ্চিম পাড়া) গ্রামের ফারুকের ছেলে। তার […]

কুবিতে সাংবাদিক বহিষ্কার স্বাধীন গণমাধ্যমনীতির সঙ্গে সাংঘর্ষিক: ইবি প্রেস ক্লাব

ইবি প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে দৈনিক যায়যায়দিন পত্রিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অর্থ সম্পাদক ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারাদেশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। গতকাল বুধবার (২ আগস্ট) সংগঠনটির সভাপতি আবু হুরাইরা ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। […]

সাপাহারে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের ট্যাব প্রদান

প্রদীপ সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন,স্মাট বাংলাদেশ গঠন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে “জনশুমারি ও গৃহগণনা” প্রকল্পের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ট্যাবলেট (ট্যাব), নগদ অর্থ, ষাঁড় বাছুর, বাইসাইকেল ও “সাপাহার আম চত্ত্বর” এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ আগষ্ট ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ […]

ইবি ছাত্রলীগের ১বছর পূর্ণ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের ২৪ সদস্য বিশিষ্ট কমিটির এক বছর পূর্ণ হয়েছে। গত বছর ৩১ জুলাই কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয় এই কমিটির। সেই হিসেবে গত তিন দিন আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এ কমিটির। দীর্ঘ এক বছরে অনেক সফলতার পাশাপাশি কিছু ব্যার্থতাও রয়েছে এ কমিটিতে। দলীয় সূত্রে, গত বছরের ৩১ জুলাই ২৪ সদস্য […]

তারুণ্যের প্রতীক শেখ কামাল সবার হৃদয়ে অমলিন । হীরেন পণ্ডিত

শেখ কামাল এর মত প্রাণবন্ত তরুণ প্রতিভাকে আমরা যথার্থ মূল্যায়ন করতে পারিনি। মূল্যায়ন দূরের কথা, রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। অথচ তাঁর শিল্পীমনের পরিচয় কজনের জানা আছে? আজকের দিনে যখন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে সাম্প্রদায়িক শক্তি, যখন স্বাধীনতার ইতিহাস বিকৃতির চেষ্টা করেই চলেছে একটি স্বার্থান্বেষী মহল তখন শেখ কামালের […]

নৌকা মার্কায় ভোট দিলে ভাগ্যের পরিবর্তন হয়

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় এলেই দেশের উন্নতি হয়। কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়। নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। অনেকেই তো ক্ষমতায় ছিল, এই রংপুরের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ […]

রেমিট্যান্সের খরায় চমক দেখাল রপ্তানি আয়

বিডি২৪ভিউজ ডেস্ক : রেমিট্যান্সের নেতিবাচক ধারার মধ্যে সুখবর দিয়েছেন দেশের রপ্তানিকারকরা। বিশ্ব অর্থনৈতিক মন্দাভাবের মধ্যেও চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি থেকে ৪৫৯ কোটি ২৯ লাখ ২০ হাজার (৪.৫৯ বিলিয়ন) ডলার আয় করেছেন দেশের রপ্তানিকারকরা। এই অঙ্ক গত অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের চেয়ে ১৫.২৬ শতাংশ বেশি। আর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় এসেছে ২.৫০ শতাংশ। […]

অংশীদারি বেড়েছে বাংলাদেশের

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশীদারি তিন গুণ বৃদ্ধি পেয়েছে। ২০০৫ সালে বাংলাদেশের রপ্তানি ২ দশমিক ৫ শতাংশ থেকে ২০২২ সালে ৭ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে। বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাঁচামাল ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ চীনের পরে […]