২০৪০ সাল নাগাদ দেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের প্রত্যাশা, ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির দেশে এবং ২০৪০ সাল নাগাদ বাংলাদেশ একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। শনিবার (২৯ জুলাই) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠান প্রধান অতিথি […]

তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে দক্ষ জনশক্তি। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি স্মার্ট দেশ হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম মেধাবী […]

`ভালো থাকতে চাইলে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই`

বিডি২৪ভিউজ ডেস্ক : পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এত বেশি উন্নয়ন করেছেন যে, তার প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করলেও কম হবে। ভালো থাকতে চাইলে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। উন্নয়ন চাইলে দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে চাইলে আওয়ামী লীগকে আবারও সমর্থন দেয়ার আহ্বান জানান […]

মাতারবাড়ি থেকে জাতীয়গ্রিডে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করার জন্য কয়লাভিত্তিক মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের প্রথম ইউনিট আজ চালু হয়েছে। উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দিন বলেন, ‘জাতীয় গ্রিডের সাথে সফল সমন্বয়ের পর, সকাল ১১টা ৫৮ মিনিটে জাতীয় গ্রিডে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।’ তিনি বলেন, ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহও বাড়ানো […]

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বন্দরে লাইবেরিয়ান জাহাজ

বিডি২৪ভিউজ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরে ৪০ হাজার ২২৫ মেট্রিক টন কয়লা নিয়ে নোঙর করেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি ওসান ব্রেভ। শনিবার (২৯ জুলাই) সকালে পায়রা বন্দরের রাবমাবাদ চ্যানেলে এসে পৌঁছায়। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের ডি ডি রাজিব সারোয়ার বলেন, জাহাজটি ইন্দোনেশিয়ার বালিক পাপান বন্দর থেকে প্রথমে সিঙ্গাপুর বন্দরে আসে। সেখান থেকে পায়রা বন্দরে […]

ভ্যাট আদায় বেড়েছে ১৭ শতাংশ

বিডি২৪ভিউজ ডেস্ক : ২০২২-২৩ অর্থবছরে অর্থনীতির নানা চ্যালেঞ্জ সত্ত্বেও মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ে বড় ধরনের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। চূড়ান্ত হিসাবে, গত অর্থবছরে ভ্যাট সংগ্রহে প্রবৃদ্ধি হয়েছে ১৭ শতাংশ; ২০২১-২২ অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ১৯ শতাংশ। সবচেয়ে বেশি ভ্যাট আদায় হয়েছে সিগারেট থেকে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরে মোট ভ্যাট […]

সৎসঙ্গ চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে নিজ হেফাজতে ইষ্টার্ঘ্যর প্রায় কোটি টাকা গচ্ছিত রাখার অভিযোগ!

পাবনা প্রতিনিধি : পাবনার হিমাইতপুর শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি সুধীর রঞ্জন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক শংকর সেনগুপ্তের বিরুদ্ধে অর্ঘ্য প্রস্বস্তির মাধ্যমে আদায়কৃত ইষ্টার্ঘ্যের প্রায় কোটি টাকা ঠাকুরের ফিলানথপিতে জমা না দেয়ার অভিযোগ উঠেছে। একই সাথে ইষ্টার্ঘ্যের পূর্ব ও বর্তমান মিলিয়ে কত টাকা আদায় করেছেন তার সঠিক হিসাবও দাখিল করেননি […]

আশুরার মর্মবাণী ধারণ করে জনকল্যাণমুখী কাজে অংশ নেওয়ার আহ্বান

বিডি২৪ভিউজ ডেস্ক : পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আসুন পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জনকল্যাণমুখী কাজে অংশ নেওয়ার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বৈষম্যহীন, সুখী, […]

সমুদ্র ঘিরে ‘ব্লু ট্যুরিজম’

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী বিস্তৃত জলরাশি ও এলাকা ঘিরে নতুন আশা দেখাচ্ছে ‘ব্লু ট্যুরিজম’, সুনীল পর্যটন বা সাগর পর্যটন। পর্যটন খাতের বিকাশে ব্লু ট্যুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বেশ কিছু উদ্যোগ গ্রহণের মাধ্যমে সাগর পর্যটন বিকাশে তৎপর হলে স্থানীয় পর্যটকের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদেরও আকৃষ্ট করা সম্ভব। সাধারণ পর্যটনের বাইরে শুধু […]

রফতানির ঋণে সুদহার কমলো

বিডি২৪ভিউজ ডেস্ক : রফতানির ঋণের সুদহার এক শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী প্রি-শিপমেন্ট রপ্তানির ঋণের সুদহার হবে সর্বোচ্চ ৯ দশমিক ১০ শতাংশ। এতদিন এ হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। সার্কুলারে বলা হয়, চলতি বছর ১ জুলাই […]