বেনাপোল চেকপোস্ট দিয়ে রেকর্ড সংখ্যক যাত্রী পারাপার
বিডি২৪ভিউজ ডেস্ক : পদ্মা সেতুর বদৌলতে যোগাযোগব্যবস্থার উন্নয়নে গত অর্থবছরে (২০২২-২৩) বেনাপোল চেকপোস্ট দিয়ে আগের সব রেকর্ড ভেঙে ভারত-বাংলাদেশের মধ্যে ২১ লাখ ২৯ হাজার ৬৯৩ জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন। এতে সরকারের প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না ওঠায় দুর্ভোগ কাটেনি যাত্রীদের। আর বন্দর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন অবকাঠামো নির্মাণের। […]