হাওরে ধান কাটায় তিন মন্ত্রী, ২৩ এপ্রিল ‘ঢলের’ শঙ্কা

বিডি২৪ভিউজ ডেস্ক : সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটা উৎসবে এসে সামিল হয়েছেন তিন মন্ত্রী। বুধবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে কৃষকদের সঙ্গে ধান কেটে তাদের উৎসাহ দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এ সময় তারা কৃষকদের সঙ্গে ধান কাটা, মাড়াই ও বাজারজাত করার বিষয়ে […]

বিশ্ব ব্যাংকের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে বিশ্ব ব্যাংকের সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে জাপান সফর শেষে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার উপস্থিতিতে ২২৫ কোটি ডলারের ঋণ চুক্তি হতে পারে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪ হাজার কোটি টাকা। বাজেট সহায়তাসহ পাঁচ প্রকল্পের […]

৮ বছরের গবেষণায় সফলতা, সরু ধানে আশার আলো

বিচডি২৪ভিউজ ডেস্ক : দীর্ঘ আট বছরের গবেষণায় দেশে প্রথমবারের মতো অতি লম্বা ও সবেচেয়ে সরু ধানের আবাদে মিলেছে সফলতা। এক কেজি ধান বীজ থেকে পাওয়া যাবে ৮০ কেজি ধান। এ বছর সারাদেশেই স্বল্প পরিসরে চাষ হয়েছে এই ধান। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বিজ্ঞানীদের উদ্ভাবিত আকর্ষণীয় ও রপ্তানিযোগ্য বিনা ধান-২৫ আবাদে আশার আলো দেখছেন […]

ঈশ্বরদীতে দুস্থদের ঈদ উপহার শাড়ী-লুঙ্গি ও অটোরিকশা দিলেন কনক শরীফ

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার দুস্থ্য অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী-লুঙ্গী বিতরণ করেছেন প্রয়াত ভূমিমন্ত্রীর ছেলে ও জেলা আওয়ামীলীগের সদস্য সাকিবুর রহমান শরীফ কনক। এছাড়া কর্মহীন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে তিনটি অটোরিকশা দিয়েছেন তিনি। বুধবার (২০ এপ্রিল) বিকেলে ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ মহল্লায় নিজ বাড়ি প্রাঙ্গনে এসব ঈদ উপহার বিতরণ করেন কনক […]

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড’র আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন টাইমস স্কয়ারে পারফর্মাররাই দর্শক-শ্রোতা! ডাইভারসিটি প্লাজায় উপচে পড়া ভীড়

নিউইয়র্ক (ইউএনএ): নানা বাদ-প্রতিবাদ আর মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে নিউইয়র্কে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড নামক সদ্যপ্রস্ফুটিত একটি সংগঠনের ব্যানারে শুক্রবার ও শনিবার (১৪-১৫ এপ্রিল) নিউইয়র্কে পহেলা বৈশাখ তথা বাংলা বর্ষবরণ-১৪৩০ উদযাপিত হলো। শুক্রবার সকালে ঐতিহাসিক টাইমস স্কয়ারে প্রথমবারের মতো পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা হয়। দ্বিতীয়দিনের আয়োজন ছিলো জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দিনব্যাপী। ‘শতকন্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ’ […]

পাবনায় অনন্য’র দেড় হাজার পরিবারে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

পাবনা প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পাবনায় বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, রিকসা শ্রমিক, প্রতিবন্ধী জনগোষ্ঠী ও কর্মহীন অসহায় দেড় হাজার পরিবারের নারী-পুরুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার বেলা ১১ টায় সংস্থার নিজস্ব কার্যালয় শহরের শালগাড়িয়ার মুজাহিদ ক্লাব সংলগ্ন অনন্য সেন্টার ভবনে এই ঈদ খাদ্য সামগ্রী তাদের হাতে […]

পাবনায় অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ক্ষতিগ্রস্থ এলাকাবাসী : নির্বিকার প্রশাসন

রফিকুল ইসলাম সুইট : বালু-মাটি উত্তোলন ও পরিবহণের থাবায় নিঃস্ব এলাকাবাসীর অসহায়ত্ব, বিনষ্ট সড়ক, ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র ও পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সরেজমিনে ঘুরে এসে এইপ্রতিবেদক পদ্মা-যমুনা বিধৌত পাবনা জেলার বালু-মাটি খেকো সিন্ডিকেট, নির্বিকার প্রশাসন ও সুবিধা ভোগীদের সম্মিলিত থাবায় বিপর্যস্ত জনপদের দুর্দশা ধারাবাহিকভাবে প্রতিবেদন উন্মোচনের প্রথম পর্ব। পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম দিয়ে প্রবাহিত হওয়া […]

পাবনা মানব কল্যাণ ট্রাস্টে ঈদ উপহার দিয়েছেন এমপি গোলাম ফারুক প্রিন্স

নিজস্ব প্রতিনিধি : পাবনা মানব কল্যাণ ট্রাস্টের শিক্ষার্থীদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।  বুধবার (১৯ এপ্রিল) বিকেলে মানব কল্যাণ ট্রাস্টে নিজে উপস্থিত থেকে এ অর্থ প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন মানব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন […]

দেশের সব বিমানবন্দরে ফায়ার অ্যালার্ট জারি

বিডি২৪ভিউজ ডেস্ক : অগ্নিকাণ্ড থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে ফায়ার অ্যালার্ট জারি করা হয়েছে। রোববার এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) চিঠি দিয়েছে ঢাকা কাস্টমস। খবর সংশ্লিষ্ট সূত্রের। জানা যায়, ওই চিঠিতে বলা হয়, বিমানবন্দরগুলোর অধীনে থাকা আমদানি-রপ্তানি কার্গো ভিলেজের গুদামে জীবনরক্ষাকারী ওষুধ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পণ্য, শিল্পের কাঁচামালসহ বিভিন্ন […]

চীনের মুদ্রা ইউয়েনে রাশিয়াকে ঋণ পরিশোধ করবে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ চীনা মুদ্রা ইউয়েনের মাধ্যমে রাশিয়াকে পরিশোধ করবে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মস্কোকে অর্থ পরিশোধ করতে ইউয়েন ব্যবহার করতে রাজি হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। ইউয়েন হলো চীনের মুদ্রা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উল্লেখ্য, রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি রোসাটম সহযোগিতামূলকভাবে […]