বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, ইথারে ভেসে থাকা মানুষের কথা ও শব্দগুলো একসময় বিজ্ঞানীরা পুনরুদ্ধার ও সংরক্ষণ করতে সক্ষম হবেন। তিনি বলেন, আমাদের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে আবার পুনরুদ্ধার করতে হবে। এজন্য হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সরকারিভাবে পাঠ্যপুস্তক প্রণয়ন, বিতরণ ও বাস্তবায়ন কাজে বেশি গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর […]

বান্দরবানে দুঃস্থ অসহায় মানুষের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করল বাংলাদেশ সেনাবাহিনী

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি : পার্বত্য বান্দরবানে মনবতার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল শুক্রবার বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে রুমা উপজেলার বেথেল পাড়ার ৩০০ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন মেজর পারভেজ রহমান জিএস ও ২ (ইন্ট) , মেজর লুবনা ( দন্ত বিশেষজ্ঞ) , […]

সম্প্রীতির বন্ধনে দেশটাকে এগিয়ে নিতে চাই- পার্বত্য উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, সকল সম্প্রদায়ের অধিকার রক্ষাসহ অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি বলেন, সম্প্রীতির বন্ধনে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সকলকে সাথে নিয়ে দেশটাকে এগিয়ে নিতে চাই। আজ শুক্রবার রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হলরুমে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং […]

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে বান্দরবান সেনা জোনের অনন্য উদ্যোগ

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ও জনসাধারণকে পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে সম্প্রতি একটি বিস্তৃত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। “পরিচ্ছন্নতা শুরু হোক নিজে থেকে”—এই মূল স্লোগানকে ধারণ করে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় স্বেচ্ছাসেবক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ জনগণের সাথে একত্রে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। কর্মসূচির আওতায় কানা […]

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার করল পাবিপ্রবি

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে আজ বুধবার (২৩ এপ্রিল) “অপরচুনিটিজ ফর হায়ার স্টাডিজ অ্যান্ড স্কলারশিপ ইন অস্ট্রেলিয়া” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপস্থিত ছিলেন পাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। কীনোট স্পিকার ছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র অধ্যাপক, অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির […]

জাতিসংঘ ঘোষিত WSIS পুরস্কার ২০২৫ অর্জনের জন্য বিএনএনআরসি’র তিনটি উদ্যোগকে ভোট দিন

নিজস্ব প্রতিনিধি : জাতিসংঘ ঘোষিত WSIS পুরস্কার ২০২৫ অর্জনের জন্য বিএনএনআরসি’র তিনটি উদ্যোগকে ভোট দিন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন(বিএনএনআরসি)-এর তিনটি উদ্যোগ জাতিসংঘের World Summit on the Information Society (UN WSIS) পুরস্কার ২০২৫-এর জন্য প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে ডিজিটাল এবং গণমাধ্যম উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিবেদিত তিনটি […]

বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যা করার দরকার তা আমরা করব। শেষ মুহূর্তে এসে অনেক কিছুই করা যায় না। সময়ের মধ্যে যতটুকুই পারি আমরা উন্নয়ন কাজ করতে চাই। আমরা দেশের আর্থিক উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। আজ বিকালে বান্দরবান জেলা শহরের […]

পার্বত্যবাসীর মঙ্গল কামনা করে রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি : ফুল বিজু উৎসবে রমনার লেকে ফুল ভাসিয়ে পার্বত্যবাসীর মঙ্গল কামনা করে পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেন, আমাদের অনাগত দিনগুলো যেন ভালোভাবে আসে। আমাদের সকলের মাঝে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারি, এবং পার্বত্য চট্টগ্রামের মানুষ যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, পাহাড়ি-বাঙালি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝে মিলেমিশে থাকে এবং […]

গ্যাগারিন সায়েন্স অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল ২০২৫-এ শিল্পকর্মের মাধ্যমে শিশু-কিশোররা ইউরি গ্যাগারিনের উত্তরাধিকার উদযাপন

নিজস্ব প্রতিনিধি : গ্যাগারিন সায়েন্স অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল ২০২৫-এ শিল্পকর্মের মাধ্যমে শিশু-কিশোররা ইউরি গ্যাগারিনের উত্তরাধিকার উদযাপন করছে। ইউরি গ্যাগারিনের মহাকাশে ঐতিহাসিক যাত্রার ৬৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী গ্যাগারিন বিজ্ঞান ও শিল্প উৎসব ২০২৫ শিশু-কিশোরদের জন্য একটি প্রাণবন্ত চিত্রাঙ্কন উৎসবের মাধ্যমে শেষ হয়েছে। ‘দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে সেরোভ একাডেমি অব ফাইন আর্টসের […]

মানবজাতির প্রথম মহাকাশ যাত্রার ৬৪ বছর পূর্তি উপলক্ষে গ্যাগারিন বিজ্ঞান ও শিল্প উৎসব ২০২৫ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : ৭ এপ্রিল ২০২৫ — ইউরি গ্যাগারিনের ঐতিহাসিক মহাকাশ যাত্রার ৬৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ঢাকার রাশিয়ান হাউসে গ্যাগারিন বিজ্ঞান ও শিল্প উৎসব ২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক মিস্টার পাভেল এ. দ্ভইচেনকভ উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এবং অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি ১৯৬১ সালের ১২ এপ্রিল গ্যাগারিনের অগ্রণী যাত্রার […]