শিশুকে ১০ টাকা দিয়ে ছবি তোলা প্রথম আলোর গর্হিত অপরাধ : বিজ্ঞ মহল

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের বহুল প্রচারিত একটি দৈনিক প্রথম আলো পত্রিকা। কিন্তু এমন একটি প্রতিষ্ঠান মাত্র ১০টাকা দিয়ে একটি প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুর ছবি তুলে তার ভাষ্য দিয়ে এবং তার নাম, পরিচয় ভুয়া ছাপিয়ে একটি গর্হিত অপরাধ করেছে বলে মনে করছেন বিজ্ঞ মহল। তাদের ধারণা একদিকে এই ঘটনাটি যেমন শিশু শোষণ বা চাইল্ড একপ্লোয়টেশন (child […]

মা-মাটি-মাতৃভূমি ও স্বাধীনতাকে হেয় প্রতিপন্ন করা উচিত নয় – হীরেন পণ্ডিত

মা মাটি মাতৃভূমি এবং আমাদের স্বাধীনতা একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ও সম্পর্কযুক্ত। একটিকে বাদ দিলে আরেকটির অস্তিত্ব একেবারেই অসম্ভব। আমরা পৃথিবীতে জন্ম নিয়ে প্রথমেই স্থান পাই মায়ের কোলে। মায়ের কারণেই সুশীতল পৃথিবীর সুন্দর মুখখানি দেখতে পাই। শিশু হয়ে জন্মগ্রহণের পর এই বিশাল ও সুন্দর পৃথিবীর বুকে নিজেকে খুব অসহায় মনে করেছি। সুন্দর নীল আকাশের […]

সাবেক খাদ্য নিয়ন্ত্রক জামাল উদ্দিনের বিরুদ্ধে ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; তদন্ত কমিটি গঠন

পাবনা প্রতিনিধি : ভুয়া ট্রেজারী চালানের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসুচির ৯৫ লাখ ১৫ হাজার ৭০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে পাবনা বেড়া উপজেলার সাবেক খাদ্য নিয়ন্ত্রক (বর্তমানে পাবনার ফরিদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কর্মরত) মোহাম্মদ জামাল উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলার পর খাদ্য অধিদফতর […]

কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এসিড পানের আড়াই মাস পর মারা গেলেন গৃহবধু রোজিনা

পাবনা প্রতিনিধি : কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এডিস পানের আড়াই মাস পর মারা গেলেন গৃহবধু রোজিনা খাতুন। অভিযোগ রয়েছে, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পাবনা প্রতিশ্রুতি’ নামে এক এনজিওর শাখা ব্যবস্থাপক ও কর্মিরা তাকে অপমান অপদস্ত করেন। এই দূব্যবহার সইতে না পেরে তিনি এডিস পান করে আত্মহত্যার চেষ্টা করেন। মৃত রোজিনা খাতুন পাবনা সদর উপজেলার […]

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমির মালিকানা সংক্রান্ত সামাজিক ও পারিবারিক সমস্যার অবসান এবং ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করতে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-তে দেশের প্রথম তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভূমির মালিকানা সুনির্দিষ্ট করার জন্য ভূমি বণ্টন ব্যবস্থাকে ডিজিটালাইজ […]

ঋণ বিতরণের শর্ত শিথিল হলো এসএমই খাতে

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংক আগে ব্যাংকগুলোকে চলতি বছরে তাদের বিতরণ করা মোট ঋণের ২৫ শতাংশ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, ছোট মাঝারি (এসএমই) খাতে বিতরণ করতে বলেছিল। পাশাপাশি কোন খাতে কত ঋণ দিতে হবে, সেটিও নির্ধারণ করে দিয়েছিল। এখন বাংলাদেশ ব্যাংক বলছে, উৎপাদন, সেবা ও ব্যবসা খাতে ঋণ দেওয়ার বিদ্যমান হার শিথিল করা যাবে। এই সুযোগ […]

বন্দর, সড়ক ও রেলপথ নির্মাণে জাইকার ঋণ

বিডি২৪ভিউজ ডেস্ক : বন্দর, মহাসড়ক ও রেলপথ নির্মাণে তিন প্রকল্পের আওতায় ১ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে জাপান। এরইমধে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ঋণ চুক্তি সই হয়েছে। এ ঋণের সুদহারও কম। বুধবার (২৯ মার্চ) শেরে বাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকার ও জাপানের মধ্যে ঋণচুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই […]

এমপিদের জন্য নির্বাচনী পুরস্কার, এমপিও হচ্ছে ১০০ প্রতিষ্ঠান!

বিডি২৪ভিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের খুশি করতে বিশেষ বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৮৩টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এ তালিকা আরও বাড়ানো হবে। দ্বিতীয় ধাপে বাকি প্রতিষ্ঠানগুলোর তালিকা থাকবে— বলছেন সংশ্লিষ্টরা। এমপিওভুক্তির এ কার্যক্রমে বিশেষ বিবেচনায় এমপিও নীতিমালা- […]

শেষ হলো পদ্মা সেতুর রেললাইন নির্মাণ কাজ

বিডি২৪ভিউজ ডেস্ক : শেষ হয়েছে পদ্মা সেতুর পাথরবিহীন রেললাইন নির্মাণ কাজ। বুধবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৬ দশমিক ১৫ কিলোমিটার মূল সেতু ও দুইপাশের ভায়াডাক্ট মিলিয়ে পদ্মা রেল সেতুর ৬ দশমিক ৬৮ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়। এতে রেল সড়কে মাওয়ার সঙ্গে জাজিরা প্রান্তের সংযোগ হলো। প্রকল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আগামী ৪ এপ্রিল […]

রাজশাহীতে পান, আম গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হবে সাতক্ষীরায়

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠছে পান চাষ। জেলায় চার হাজার ৪৯৯ হেক্টর জমিতে পানের চাষ হয়। প্রতি হেক্টর জমিতে পানের গড় ফলন ১৬ দশমিক ৯৩ মেট্রিক টন। এতে জড়িত জেলার ৭২ হাজার ৭৬৪ কৃষক। বছরে উৎপাদিত পানের দাম এক হাজার ৮৬৭ কোটি ৫০ লাখ টাকা। একইভাবে সাতক্ষীরায় চার হাজার ১১৫ হেক্টর জমিতে বিভিন্ন […]