জুনেই ট্রেন চলবে পদ্মায়

বিডি২৪ভিউজ ডেস্ক : পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের রেললাইন স্থাপন কাজ প্রায় সম্পন্ন হয়েছে। দুই শিফটে দিনের পাশাপাশি রাতেও চলছে কার্যক্রম। মূল সেতু জুড়েই নির্মাণসামগ্রী নিয়ে প্রায়ই চলছে রেল ট্রাক। ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে মাদারীপুরের শিবচরের দুই স্টেশন হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন পর্যন্ত ট্রায়াল রানের প্রস্তুতি চলছে। জুনের মধ্যেই কাজ শেষ […]

যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধের ক্ষমতা পেতে যাচ্ছে ইসি

বিডি২৪ভিউজ ডেস্ক : গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভা বৈঠকে উঠছে আজ। এ সংশোধনীতে যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধ করে দেওয়ার ক্ষমতা পেতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বহুল আলোচিত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সর্বোচ্চ ১ শতাংশ ভোটারের ব্যালট ভোটগ্রহণ কর্মকর্তার আঙুলের ছাপ দিয়ে ইস্যুর বাধ্যবাধকতার বিধান অন্তর্ভুক্তি হচ্ছে না। রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ […]

দুর্নীতির দায় নিতে হবে ব্যাংকারদের

বিডি২৪ভিউজ ডেস্ক : দুর্নীতির সাথে জড়িত হলে বড় অঙ্কের জরিমানা এবং ক্ষতির দায় নিতে হবে ব্যাংক কর্মকর্তাদের- এমন বিধান রেখে ‘ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন’ ২০২৩-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদনের জন্য আজ মঙ্গলবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, দুর্বল ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনায় নতুন অধ্যায় সংযুক্তি, স্বেচ্ছা […]

তিন মাস আগেই পূর্বাভাস পাবেন কৃষকরা

বিডি২৪ভিউজ ডেস্ক : ‘সাব-সিজনাল টু সিজনাল’ আবহাওয়ার স্বয়ংক্রিয় পূর্বাভাস ব্যবস্থার মাধ্যমে পরবর্তী ৪ সপ্তাহ থেকে ৩ মাস পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস পাবেন কৃষকরা, যা তাদের ফসল নির্বাচন থেকে শুরু করে উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ’ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। […]

চুক্তিভিত্তিক চাষাবাদে বাংলাদেশিদের জমি দিতে রাজি মৌরিতানিয়া

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য চুক্তিভিত্তিক চাষাবাদ তথা কন্ট্রাক্ট ফার্মিংয়ের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জমি দিতে রাজি হয়েছে আফ্রিকার দেশ মৌরিতানিয়া। সোমবার (২৭ মার্চ) আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দূতাবাস জানায়, সম্প্রতি বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নায়েন মৌরিতানিয়ার কৃষিমন্ত্রী ইয়াহিয়া আহমেদ আল ওয়াগফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রদূত […]

৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতে ৭ বছর সময় পাচ্ছে রাজনৈতিক দলগুলো

বিডি২৪ভিউজ ডেস্ক : মঙ্গলবার (২৮ মার্চ) মন্ত্রিসভায় উঠছে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী প্রস্তাব। এতে রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার সময় ২০২০ সাল থেকে ১০ বছর বাড়িয়ে ২০৩০ সাল করাসহ বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব উঠছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে সংসদের আসন্ন অধিবেশনে এটি বিল আকারে উঠতে পারে। বিল পাস হলে দলগুলো আরও […]

জঙ্গিবাদ নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বিডি২৪ভিউজ ডেস্ক : রমজান, ঈদ এবং বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যেকোনও ধরনের জঙ্গি হামলা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, সংগ্রহ করা হচ্ছে তথ্য। যদিও জঙ্গিদের হামলা চালানোর সক্ষমতা বা হামলা চালানোর পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। অতীতের বিভিন্ন হামলা ঘটনার বিষয়গুলো আমলে নিয়ে যেকোনও […]

বাংলাদেশ হয়ে আগরতলা থেকে ট্রেন যাবে কলকাতায়

বিডি২৪ভিউজ ডেস্ক : ১৫ কিলোমিটার লম্বা রেললাইনের মাধ্যমে কমে যাবে ১১০০ কিলোমিটারের দূরত্ব। ৩৬ ঘণ্টার জায়গায় মাত্র ১০ ঘণ্টা লাগবে কলকাতা থেকে আগরতলা যেতে। ভারত-বাংলাদেশের মধ্যে চালু হতে যাচ্ছে আগরতলা-আখাউড়া রেল প্রকল্প। উত্তর-পূর্ব ভারতে এই প্রথম তৈরি হবে আন্তর্জাতিক কোনো রেলওয়ে স্টেশন। ভারতীয় সংবাদমাধ্যম ‘এক ভারত নিউজ’-এর প্রতিবেদনে এই তথ্য জানা যায়। উত্তর-পূর্ব ভারতকে রেলওয়ে […]

প্রতি জেলায় মা ও শিশু হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : খুব শিগগিরই দেশের প্রতিটি জেলায় আলাদা করে ৩০-৫০ বেডের মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হবে। এটি করা গেলে দেশের মায়েদের প্রসবকালীন যে সমস্যা ও অর্থ ব্যয় হয়, তা অনেকখানি কমে যাবে। রবিবার (১৯ মার্চ) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন […]

ভারতের পররাষ্ট্র নীতির শক্তিশালী স্তম্ভ বাংলাদেশ —এস জয়শংকর

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারতের ‘প্রতিবেশীই প্রথম’ পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর বলেছেন, ‘বাংলাদেশ সর্বদা এ নীতির শক্তিশালী স্তম্ভ হিসেবে থাকবে।’ গতকাল বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ড. এস জয়শংকর বলেন, […]