দারিদ্র্য-ক্ষুধামুক্ত স্মার্ট ও সোনার বাংলা গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল রবিবার জাতি উদযাপন করেছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। লাখো শহীদের আত্মত্যাগের চেতনায় দারিদ্র্য-ক্ষুধামুক্ত স্মার্ট ও সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় উচ্চারিত হয়েছে দেশজুড়ে। একাত্তরের গণহত্যার বৈশ্বিক স্বীকৃতির পাশাপাশি দুর্নীতিমুক্ত ও সাম্যের বাংলাদেশ গড়ার দাবিও জানানো […]

বঙ্গবন্ধুকে দেওয়া হলো বিশেষ সাহিত্য পুরস্কার

বিডি২৪ভিউজ ডেস্ক : তিনটি বইয়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বিশেষ সাহিত্য পুরস্কার’ দিয়েছে ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার (এফওএসডব্লিউএএল)। আনুষ্ঠানিকভাবে গতকাল সংগঠনের আঞ্চলিক সম্মেলনে সফররত বাংলাদেশি লেখক ও গবেষক রামেন্দু মজুমদার ও মফিদুল হকের হাতে এ পুরস্কার তুলে দেন প্রখ্যাত পাঞ্জাবি ঔপন্যাসিক এবং এফওএসডব্লিউএএলের প্রতিষ্ঠাতা সভাপতি অজীত কৌর। বাসস। বঙ্গবন্ধুর ওই […]

সাইবার জগতে বাংলা ভাষার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে দুই দিনের অংশীজন সভা শুরু

নিজস্ব প্রতিনিধি : সাইবার জগতে বাংলা ভাষার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ই-মেইল এর ক্ষেত্রেও বাংলা ভাষা ও স্ক্রিপ্ট ব্যবহারের সুযোগ চেয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ইন্টারনেট দুনিয়ায় অ্যাপ্লিকেশন, ডিভাইস এবং সিস্টেমগুলো যেনো স্থানীয় ভাষাবন্ধব হয় এবং এর ব্যবহার বারে সে দিকেও আলোকপাত করেছেন খাত সংশ্লিষ্টরা। ইউনির্ভার্সেল একসেপ্টেন্স ডে ২০২৩ উপলক্ষে সোমবার রাজধানীর রমনার বিটিআরসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত […]

পাবনা-২ আসনে আ’লীগের গ্রুপিং চরমে! এক অংশের প্রার্থী ঘোষণায় সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিনিধি : পাবনা-২ (সুজানগর-বেড়ার আংশিক) নির্বাচনী এলাকায় দীর্ঘদিন ধরেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কেন্দ্রিক গ্রুপিং চলে আসছে। দলীয় ও ক্ষমতার প্রভাব এবং আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের কর্মকান্ড মাঝে মধ্যেই প্রকাশ্য রূপ লাভ করে। সম্প্রতি একটি অংশের নেতারা মতবিনিময় সভা অনুষ্ঠানে আগামী নির্বাচনে পাবনা-২ আসনের প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের […]

আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানী ভাতা প্রদান ও বীর নিবাস তৈরি করে দিয়েছে তা অতীতের অন্য কোনো দলের সরকার করেনি-বীর বাহাদুর উশৈসিং এমপি

বিডি২৪ভিউজ ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানী ভাতা আর বীর নিবাস তৈরি করে দিচ্ছে তা অন্য কোনো দলের সরকার এর আগে করেনি। আজ বান্দরবান জেলা প্রশাসকের বাসভবন প্রাঙ্গনে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস […]

কাপ্তাইয়ে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

মাহফুজ আলম,কাপ্তাই(রাঙামাটি) থেকে : কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে । ২৬ মার্চ রবিবার কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে ৩১ বার তোপধ্বনি,শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পরে বড়ই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকালে বর্ণাঢ্য প্যারেড,কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের […]

বিভিন্ন কর্মসূচিতে নোবিপ্রবিতে স্বাধীনতা দিবস উদযাপিত

রহমত উল্যাহ, নোবিপ্রবি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। আজ রবিবার (২৬ মার্চ ) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর সহ নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত […]

এপ্রিলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ঘোষণা মিয়ানমারের

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ঘোষণা দিয়েছে মিয়ানমার। প্রথম ব্যাচে এক থেকে দেড় হাজার রোহিঙ্গাকে রাখাইনের ট্রানজিট ক্যাম্পে নেয়া হবে। এরপর তাদের নিজেদের আদি আবাসস্থলে পাঠানো হবে। মিয়ানমার সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জো মি তুন গতকাল আলজাজিরাকে বলেছেন, বাঙালিদের (রোহিঙ্গা) মিয়ানমারের স্বাগত জানানো হবে। বাংলাদেশ থেকে শরণার্থীদের প্রথম ব্যাচটি এপ্রিলের প্রথমার্ধে […]

শেষ পর্যন্ত দেশীয় কয়লা উত্তোলনের সিদ্ধান্ত

বিডি২৪ভিউজ ডেস্ক : আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় কয়লা উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে দিনাজপুরের দীঘিপাড়া কয়লা খনির সবধরনের সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। একই সাথে বড় পুকুরিয়া কয়লা খনির উত্তোলন বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সমীক্ষায় দেখা গেছে, দীঘিপাড়া খনিতে যে পরিমাণ কয়লা রয়েছে তা থেকে ৩০ বছরে ৯ কোটি টন কয়লা […]

১০ স্থানে অনুসন্ধানে বিশেষ চুক্তিতে যাচ্ছে বাপেক্স

বিডি২৪ভিউজ ডেস্ক : অমিত সম্ভাবনা থাকলেও গত ১০০ বছরে দেশের তিন পার্বত্য অঞ্চলে মাত্র একটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। গ্যাস খুঁজতে বারবার উদ্যোগ নেওয়া সত্ত্বেও পাহাড়ে অজ্ঞাত কারণে অনুসন্ধান জোরদার হয়নি। তবে এবার পাহাড়ে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ নিয়েছে বাপেক্স। এ জন্য বহুজাতিক তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানির (আইওসি) সঙ্গে যৌথ প্রতিষ্ঠান গঠনেরও উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলার অধীন রাষ্ট্রীয় […]