পার্টি না করে গরিবদের ইফতার সামগ্রী দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ইফতার মাহফিল বা পার্টি আয়োজন না করার নির্দেশ দিয়েছেন। শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সামাবেশে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘পবিত্র রমজান মাসে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত […]

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : ১৯৭১ সালের ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি দিতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন। শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভার শুরুতে বক্তৃতায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানি দখলদার বাহিনী এ দিন থেকে (১৯৭১ সালের ২৫ মার্চ) হত্যাযজ্ঞ শুরু করে। […]

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

বিডি২৪ভিউজ ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, স্বাধীনতার কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে জনমুখী ও টেকসই উন্নয়ন, সুশাসন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ অচিরেই একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে […]

পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সকাল দশটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন স্বাধীনতা চত্বরে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ […]

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ও বাস্তবতা – হীরেন পণ্ডিত

১৯৭১-এর গণহত্যা এবং বর্বরতার নিন্দা এখনো করেনি যুক্তরাষ্ট্র। যদিও সে দেশের বৃহত্তর জনগোষ্ঠী ছিল মানবতার পক্ষে। মানবতার দাবীদার যুক্তরাষ্ট্র সেদিন মানবাধিকার লংঘনে সমর্থন দিয়েছিল। ১৯৭১-এর বিজয়ের পরও বাংলাদেশকে মেনে নেয়নি পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র। বাংলাদেশ যেন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ যেন টিকতে না পারে, সে জন্য ষড়যন্ত্র অব্যাহত ছিলো, এখনো আছে […]

আমরা যুদ্ধ ও সংঘাত চাই না: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সব ধরনের বৈষম্য ও সাম্প্রদায়িকতামুক্ত সমাজ বিনির্মাণে দেশবাসীসহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ ও সংঘাত চাই না, নর-নারী-শিশু হত্যা আমাদের তীব্রভাবে ব্যথিত করে। আমরা শান্তিতে বিশ্বাস করি। টেকসই শান্তি বিরাজমান থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির নীতি অনুসরণ করি। […]

প্রধানমন্ত্রীর ঘরে খুশির জোয়ার

বিডি২৪ভিউজ ডেস্ক : মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও ঘর পেয়ে আত্মনির্ভরশীল হচ্ছেন মানিকগঞ্জের নারীরা। সদর উপজেলার বিভিন্ন এলাকায় গৃহহীনদের মাঝে ১১৯টি ঘরসহ দলিল হস্তান্তর করা হয়েছে। বাকি আশ্রয়হীনদের এ বছরই ঘরসহ জায়গার ব্যবস্থা করা হবে। ঠিকানাহীন থাকবে না একটি পরিবারও। এ বছরই গৃহহীনমুক্ত হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলা। উপজেলায় ২৬৫ জন গৃহহীন […]

১৫৪ লাখ ২০ হাজার প্রি-পেইড গ্যাস মিটার কিনছে সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীতে লাইন ব্যবহারকারীরা অনেক সময় গ্যাসের অপচয় করেন। কেউ কেউ দীর্ঘ সময় চুলা জ্বালিয়ে পানি গরমসহ অপ্রয়োজনীয় কাজও সারেন। প্রাকৃতিক গ্যাসের এই ‘সিস্টেম লস’ কমাতে চায় সরকার। আর এই উদ্দেশ্য থেকেই ঢাকা মেট্রোপলিটন এলাকার আবাসিক খাতে গ্রাহক পর্যায়ে বিতরণের জন্য আরও ৪ লাখ ২০ হাজার প্রি-পেইড গ্যাস মিটার কেনার সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্টরা […]

বাংলাদেশ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনের নিন্দা

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতর (স্টেট ডিপার্টমেন্ট) এর সাম্প্রতিক প্রতিবেদনের কঠোর সমালোচনা ও নিন্দা করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’।  বৃহস্পতিবার (২৩ মার্চ) সংগঠনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতাদের স্বাক্ষরিত সংগঠনের এক বিবৃতিতে বলা হয়-‘সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে যে সব মন্তব্য করেছে তা আমাদের […]

ক্ষমতাকে সেবা করার সুযোগ হিসাবে দেখি

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ক্ষমতাকে জনগণের সেবা করার সুযোগ হিসাবে দেখি। অনেক বাধা-বিপত্তি মোকাবিলা করে ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে নয় বিশিষ্ট ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৩’ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতীয় […]